Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

প্রতি বিদ্পবান ছুঁড়ে দিবে যে, তবে তোমরাই প্রার্থনা করে দেখো না, কী হয়? “আর কাফেরদের প্রার্থনা ব্যর্থই হয়” কথাটি হচ্ছে আল্লাহ্র । অর্থাৎ আল্লাহ্‌ এখানে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে, সত্যপ্রত্যাখ্যানকারীদের দোয়া কবুল করা হয় না। আবার এরকমও হতে পারে যে, কথাটি জাহান্নামের ছ্বারওয়ানদের বক্তব্যাংশ ৷ সূরা মু'মিন £ আয়াত ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬ তাফসীরে মাযহারী/৩৪৫ ) নিশ্চয়ই আমি আমার রাসূলদিগকে ও মু*মিনদিগকে সাহায্য করিব পার্থিব জীবনে এবং যেই দিন সাক্ষিগণ দণ্ডায়মান হইবে। ॥ যেদিন যালিমদের “ওযর-আপত্তি কোন কাজে আসবে না, আর উহাদের জন্য রহিয়াছে লা'নত এবং উহাদের জন্য রহিয়াছে নিকৃষ্ট আবাস । -॥ আমি অবশ্যই মূসাকে দান করিয়াছিলাম পথনির্দেশ এবং বনী ইসরাঈলকে উত্তরাধিকারী করিয়াছিলাম সেই কিতাবের, ॥ পথনির্দেশ ও উপদেশস্বরূপ বৌধশক্তিসম্পন্ন লোকদের জন্য ৷ ॥ অতএব তুমি ধৈর্য ধারণ কর; নিশ্চয়ই আল্লাহ্‌র প্রতিশ্রনতি সত্য, তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা কর এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সকাল ও সন্ধ্যায় । [॥ যাহারা নিজেদের নিকট কোন দলীল না থাকিলেও আল্লাহ্‌র নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, উহাদের অন্তরে আছে কেবল অহংকার, যাহারা এই ব্যাপারে সফলকাম হইবে না । অতএব আল্লাহ্র শরণাপন্ন হও; তিনি তো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্মীর্থ হচ্ছে__ আমি অবশ্যই আমার বার্তাবাহক ও তাদের বিশ্বাসী অনুচরবর্গকে তাদের পার্থিব জীবনে সাহায্য করে থাকি। তাদেরকে আমি বিশেষভাবে সাহায্যদানে ধন্য করবো সেইদিনও, যেদিন অজুহাত ফলদায়ক হবে না। তারা তখন হবে আল্লাহ্‌র অনুকম্পা্ঠযুত। তাদের জন্য রয়েছে অভিসম্পাত এবং নিকৃষ্টতম আবাস_ _জাহানাম । জুহাক বলেছেন, এখানে “পার্থিব জীবনে সাহায্য করা*র অর্থ দলিল প্রমাণ দ্বারা সাহায্য করা । হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “সাহায্য করবো" অর্থ প্রতাপশীল করবো । বায়যাবী লিখেছেন, যদিও পার্থিব জীবনে কখনো কখনো দৃশ্যত সত্য প্রত্যাখ্যানকারীদেরকে বিজয়ী করা হয়, কিন্তু প্রকৃত বিজয় দেওয়া হয় নবী-রসুল ও তাদের একনিষ্ঠ অনুসারীদেরকেই, কিন্তু তা ধর্তব্য হয় কর্মের শেষ পরিণাম ও আধিক্য হিসাবে । কেউ কেউ বলেছেন, নবীগণকে বিজয়ী করার অর্থ আল্লাহ্র শক্রদের উপরে প্রতিশোধ কার্যকর করা । “যেদিন সাক্ষীগণ দণ্ডীয়মান হবে” অর্থ মহাবিচারের দিবসে আমল লেখক ফেরেশতারা এই মর্মে সাক্ষ্য দিবে যে, সকল পয়গণ্ঘর তাদের আপনাপন উম্মতের কাছে আল্লাহ্র বাণী যথাযথভাবে পৌছে দিয়েছেন এবং অবাধ্যরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। “জালেম” অর্থ এখানে সত্যপ্রত্যাখ্যানকারী । “লা”নাত" অর্থ অভিসম্পাত, অভিশাপ, আল্লাহ্র অনুকম্পাচ্যুত। আর “সূউদ্দার' অর্থ নিকৃষ্ট আবাস, জাহান্নাম ॥1111.011100119.00

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।