পরের আয়াতে (৪৬) বলা হয়েছে___ “তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে সকাল ও সন্ধ্যায় এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে, ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন শান্তিতে” । একথার অর্থ__ ফেরাউন ও তার অনুসারীরা এখন শাস্তিগ্রস্ত অবস্থায় আছে আলমে বরজখে ৷ সেখানে সকাল-সন্ধ্যায় তাদেরকে হাজির করা হয় আগ্তনের সামনে । বিচার দিবসে তাদেরকে লক্ষ্য করে বলা হবে, এবার তাদেরকে প্রবেশ করাও দোজখের আগুনে । হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ফেরাউন ও তার লোকদের আত্মাগুলোকে কালো পাখির উদরে প্রবেশ করিয়ে তাদেরকে প্রত্যহ সকাল-সন্ধ্যায় হাজির করানো হয় দৌজখের ছ্ারপ্রান্তে। বলা হয়, এটাই তোমাদের আসল তাফসীরে মাযহারী/৩৪৩ ঠিকানা । হজরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তোমাদের কারো মৃত্যু জান্নাতীদের সামনে জান্নাত এবং জাহান্নামীদের কাছে জাহান্নাম এবং তাকে বলা হয়, এখানেই তোমাকে থাকতে হবে পুনরুথান দিবস পর্যস্ত। আলোচ্য আয়াত থেকে একথাই প্রমাণিত হয় যে, মৃত্যুর পর সকলকে বেঁচে থাকতে হয় কবরে । ওই জীবনের নাম বরজখী জীবন । সেখানেও চলতে থাকে শাস্তি অথবা শাত্তি। এরকম বিবরণ এসেছে বহুসংখ্যক হাদিসে । আলেমগণের একমত্যও এরকম। “ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন শান্তিতে” এরকম হুকুম করা হবে আযাবের ফেরেশতাদেরকে । হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “কঠিন শাস্তি* অর্থ এমন শান্তি, যা ইতোপূর্বের শাস্তির চেয়ে পরিমাণগত ও প্রকারগত দিক থেকে হবে অধিকতর । এরপরের আয়াতদ্ধয়ে বলা হয়েছে___ “যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলেরা দান্তিকদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের থেকে জাহান্নামের আগুনের কিয়দংশ নিবারণ করবে (৪৭) দাস্তিকেরা বলবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ্ বান্দাদের বিচার তো করে ফেলেছেন'(৪৮)। এখানে “তাব্য়ান' অর্থ অনুসারী । শব্দটি ব্যবহৃত হয় একবচন বহুবচন উভয় ক্ষেত্রে । যেমন “খাদামা* হচ্ছে “খাদেম' এর বহুবচন। এমতো অভিমতের প্রবক্তী বসরার বিদ্বানগণ ৷ আর কুফার ধর্মজ্ঞগণের মতে এটা বহুবচনের রূপ । কিন্তু এর বহুবচন হয় না। বরং বহুবচনার্থক শব্দরূপ হচ্ছে “আত্বাউন*। “ফাহাল' আনতুম মুগ্নুনা' অর্থ তোমরা কি নিবারণ করবে? কথাটি প্রশ্নবোধক হলেও এখানে এটা ব্যবহৃত হয়েছে আদেশার্থে। “নাসীবাম মিনান্ নার' (আগুনের কিয়দংশ) কথাটি এখানে “মুগ্নুন' (নিবারণ করবে) ক্রিয়ার কর্ম, অথবা মূল শব্দ। এখানে শব্দটি ব্যবহৃত হয়েছে এক আয়াতে উল্লেখিত “শাইয়ান' শব্দটির ব্যবহার রীতিতে । যেমন___ “লান তুগ্নী আনহুম আম্ওয়া.....মিনাল্লাহি শাইয়া । “আমরা সকলেই তো জাহান্নামে আছি' অর্থ দান্তিকেরা দুর্বলদের প্রশ্নের জবাবে বলবে, কী যে বলো তোমরা, দেখছো আমরা সকলেই এখন বিপন্ন। এ দৃরবস্থায় কেমন করে সাহায্য করবো তোমাদেরকে । সেরকম ক্ষমতা থাকলে আমরা নিজেদেরকেই তো শাস্তিমুক্ত করতাম সর্বাথে ৷ “নিশ্চয় আল্লাহ্ বান্দাদের বিচার তো করেই ফেলেছেন অর্থ আল্লাহ্ তো জান্নাত ও জাহান্নামের স্থায়ী সিদ্ধান্ত দিয়েই ফেলেছেন । তীর সিদ্ধান্ত অপরিবর্তনীয়। এরপরের আয়াতে (৪৯) বলা হয়েছে___ “অগ্নিবাসীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো তিনি যেনো তাফসীরে মাযহারী/৩৪৪ আমাদের থেকে লাঘব করেন এক দিনের শাস্তি । একথার অর্থ__ দুঃখ কষ্টে অতিষ্ঠ হয়ে জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদের কাছে কাকুতি মিনতি করে নিবেদন করবে, তোমরা আমাদের প্রতি একটু কৃপাপ্রদর্শন করো । তোমাদের প্রভৃপালকের কাছে অন্তত এই নিবেদনটি কোরো, যেনো তিনি আমাদেরকে একদিন অথবা একদিনের কিছুটা সময়ের জন্য হলেও শাস্তিমুক্ত রাখেন । এরপরের আয়াতে (৫০) বলা হয়েছে___ “তারা বলবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনসহ তোমাদের রসুলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিলো । প্রহরীরা বলবে, তবে তোমরাই প্রার্থনা করো, আর কাফেরদের প্রার্থনা ব্যর্থই হয়*। প্রথমোক্ত প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক ৷ এর মাধ্যমে ধমকের সুরে জাহান্নামীদেরকে একথাটিই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, তোমরা নিজেরাই তো প্রার্থনার উপযুক্ত সময় ও প্রার্থনা গৃহীত হওয়ার উপকরণাদি বিনষ্ট করে ফেলেছো। এখন অপেক্ষা করলে আর কী হবে? “তোমরাই প্রার্থনা করো" কথাটি এখানে উপস্থাপিত হয়েছে বিদ্বপার্থে। অর্থাৎ জাহান্নামের দৌবারিকেরা তখন তাদের ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।