Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

_॥ অতঃপর আল্লাহ্‌ তাহাকে উহাদের ষড়যন্ত্রের অনিষ্ট হইতে রক্ষা করিলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করিল ফির”আওন সম্প্রদায়কে । ॥ উহাদিগকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে সকাল ও সন্ধ্যায় এবং যেদিন কিয়ামত ঘটিবে সেদিন বলা হইবে, “ফিরআওন-সম্প্রদায়কে নিক্ষেপ কর কঠিন শান্তিতে ।" তাফসীরে মাযহারী/৩৪২ ॥ যখন উহারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হইবে তখন দুর্বলেরা দান্তিকদিগকে বলিবে, “আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদিগ হইতে জাহান্নামের আগুনের কিয়দংশ নিবারণ করিবে? । দাভিকেরা বলিবে, “আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয় আল্লাহ্‌ বান্দাদের বিচার তো করিয়া ফেলিয়াছেন। ॥ অগ্নিবাসীরা জাহান্নামের প্রহরীদিগকে বলিবে, “তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা কর তিনি যেন আমাদিগ হইতে লাঘব করেন এক দিনের শান্তি ৷” ॥ তাহারা বলিবে, “তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনসহ তোমাদের রাসূলগণ আসে নাই?" জাহান্নামীরা বলিবে, “অবশ্যই আসিয়াছিল।" প্রহরীরা বলিবে, “তবে তোমরাই প্রার্থনা কর; আর কাফিরদের প্রার্থনা ব্যর্থই হয়। প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ ফেরাউন ও তার সম্প্রদায়ের লোকেরা ওই মুমিনকে হত্যা করতে চাইলো ৷ তখন তিনি আত্মগোপন করলেন । ফেরাউন তার লোকদেরকে হুকুম দিলো তাঁকে ধরে আনতে । কিন্তু আল্লাহ্‌ তাকে নিরাপদে রাখলেন । এর পর ফেরাউনের সম্প্রদায়ই নিপতিত হলো কঠিন শান্তিতে । এখানে বলা হয়েছে “কঠিন শান্তি পরিবেষ্টন করলো ফেরাউনের সম্প্রদায়কে" । ফেরাউনের কথা এখানে স্পষ্ট করে বলা হয়নি । অবশ্য তার দরকারও ছিলো না। কেননা অপরাধীরা শাস্তিগ্রস্ত হলে তাদের নেতা তো হবে আরো অধিক শাস্তিগ্রস্ত । তাই এমতো ক্ষেত্রে নেতার উল্লেখ না করলেও চলে । আর এখানে “কঠিন শাস্তি পরিবেষ্টন করলো” অর্থ ইহকালের সমুদ্রসমাধি ও পরকালের দোজখবাস। কোনো কোনো ব্যাখ্যাতা আবার বলেছেন, ঘটনাটি ছিলো এরকম __ ফেরাউন তার লোকজনকে আদেশ দিলো, যেখানে পাও, সেখান থেকে তাকে ধরে আনো । তারা খুঁজতে খুঁজতে তাঁকে পেয়ে গেলো এক পাহাড়ের উপর । দেখলো, তিনি নামাজে মশগুল। আর তার চতুর্দিকে পরিবেষ্টন করে তার নিরাপত্তা রক্ষা করছে জঙ্গলের হিংস্রপশুরা ৷ অনন্যোপায় হয়ে তারা ফিরে গেলো । রাগে ক্ষোভে ফেরাউন তখন তাদেরকেই হত্যা করে ফেললো । এই ব্যাখ্যাটিকে গ্রহণ করলে এখানকার “কঠিন শাস্তি” কথাটির অর্থ হবে মুত্যুদণ্ড যা ফেরাউন কার্যকর করেছিলো তার লোকদের উপর । ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।