Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

ভিত্তিহীন ও তুচ্ছ হওয়া অনিবার্ধ। কেননা তা অপ্রাণ, জড়পদার্থ, সে না পৃথিবীতে কাউকে তার উপাসনার দিকে আহ্বান করে, না পরকালে সে তার উপাসকদের পক্ষে থাকবে, বরং তাদের প্রতি সে তখন প্রকাশ করবে তার ঘোর অসন্তোষ । অর্থাৎ অংশীবাদিতার পক্ষের আমন্ত্রণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য । সুদ্দী বলেছেন, বক্তব্যটির অর্থ__ গ্রতিমারা পৃথিবীতে কারো প্রার্থনা যেমন পূরণ করতে পারে না, তেমনি পুরণ করতে পারবে না আখেরাতেও। এরকমও বলা হয়ে থাকে যে, “জারমা একটি ক্রিয়াপদ । এর ক্রিয়ামূল “জ্বারমুন” ৷ এর অর্থ__ বিসংবাদ, খপ্ডন। “লা" যুক্ত হয়েছে এখানে না-সূচক অর্থে । এমতোক্ষেত্রে “লা জ্বারমা* বাক্যের অর্থ দীড়ায়_ অখণ্ডনীয়, অবিসংবাদিত, অবশ্যই । যেমন “লা বুদ্দা বাক্যে “লা” অর্থ না। আর “তাব্দীদ ক্রিয়ামূল থেকে সাধিত “বুদ্দা ক্রিয়াপদের অর্থ সংশয়, সন্দেহ । আর “লা বুদ্দা” অর্থ_ নিঃসংশয়ে, নিঃসন্দেহে। কামুস। এছাড়াও বক্তব্যকে সুদৃঢ় করবার জন্য শপথ অর্থেও এর ব্যবহার হয়ে থাকে । সেজন্যই এর জবাবে “লাম' এর উল্লেখ জরুরী বলে বিবেচিত হয়েছে। যেমন বলা হয়ে থাকে “লা জ্বারমা লা আতিইয়ান্নাকা* (আমি অবশ্য অবশ্যই তোমার কাছে যাবো)। “বস্তুত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহ্র নিকট* অর্থ আমাদের সকলকেই একদিন আল্লাহ সকাশে আপনাপন কর্মফলের জবাবদিহি করবার জন্য দীড়াতেই হবে । তখন তিনি প্রদান করবেন আমাদের যথাযথ প্রাপ্য-__ পুরস্কার, অথবা তিরস্কার । “সীমালংঘনকারীরাই জাহান্নামের অধিবাসী" অর্থ যারা সত্যপ্রত্যাখ্যানকারী অসংখ্য নিরপরাধ শিশুর হত্যাকারী এবং নবী-রসুলগণের শত্রু, তারা অবশ্যই জলম্ত নরকের বাসিন্দা। “আমি তোমাদেরকে যা বলছি, তা অচিরেই স্মরণ করবে" অর্থ সেদিন বেশী দূরেও নয়, যেদিন তোমরা হাড়ে হাড়ে একথা উপলব্ধি করতে পারবে যে, তোমাদেরকে প্রদত্ত আমার এই উপদেশাবলী কতো সত্য, কতো অমোঘ । কিন্তু তখন তো তোমাদের সামনে প্রতিকারের পথ আর খোলা থাকবে না, এবং “আমি আমার ব্যাপার আল্লাহৃতে অর্পণ করছি; আল্লাহ্‌ তার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন' অর্থ আমি আমার সত্তা ও সত্তাসম্পৃক্ত সকল কিছু আল্লাহ্‌কে সোপর্দ করলাম, তিনি নিশ্চয় আমাকে রক্ষা করবেন তোমাদের অনিষ্ট ও জিঘাংসা থেকে । তাফসীরে মাযহারী/৩৪১ কেননা আমি একথা জানি ও সর্বান্ত£করণে বিশ্বাস করি যে, আল্লাহ্‌ তার বান্দাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ রাখেন । তিনি যে সর্বদ্রষ্টী। উল্লেখ্য, বিশ্বাসী ব্যক্তিটির এমতো স্পষ্ট ভাষণ শুনে ফেরাউন ও তার সঙ্গী-সাথীরা প্রচণ্ড ক্ষুব্ধ হলো । ভয় দেখালো কঠোর শান্তির। তখনই তিনি বলে উঠলেন___ আল্লাহ্‌ তার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। অর্থাৎ আল্লাহ্‌ একথা ভালো ভাবেই জানেন যে, তার বান্দাদের মধ্যে কে সত্যাশ্রয়ী এবং কে মিথ্যানুরাগী । একথা বলার পর তিনি ফেরাউনের দরবার থেকে চলে গিয়েছিলেন কেউ তার কেশাগ্রও স্পর্শ করতে পারেনি। সূরা মুমিন £ আয়াত ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০ ॥|11.011100117.00

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।