॥ “তোমরা আমাকে বলিতেছ আল্লাহকে অস্বীকার করিতে এবং তাহার সমকক্ষ দীড় করাইতে, যাহার সম্পর্কে আমার কোন জ্ঞান নাই; পক্ষান্তরে আমি তোমাদিগকে আহ্বান করিতেছি পরাক্রমশালী, ক্ষমাশীল আল্লাহ্র দিকে । [॥ নিঃসন্দেহে তোমরা আমাকে আহ্বান করিতেছ এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতে কোথাও আহ্বানযোগ্য নহে। বন্তৃত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহ্র নিকট এবং সীমালংঘনকারীরাই জাহান্নামের অধিবাসী । -॥ “আমি তোমাদিগকে যাহা বলিতেছি, তোমরা তাহা অচিরেই স্মরণ করিবে এবং আমি আমার ব্যাপার আল্লাহৃতে অর্পণ করিতেছি; আল্লাহ্ তাহার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন । প্রথমোক্ত আয়াতত্রয়ের মর্মার্থ হচ্ছে___ বিশ্বাসী ব্যক্তিটি তখন ফেরাউন ও তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললো, হে আমার সম্প্রদায়ের ভ্রাত্-ভগ্নিবৃন্দ! তোমরা আমার কথা শোনো । অনুসরণ করো আমার শুভ উপদেশের । আমি তোমাদেরকে মুসা-হারুন নবী ভ্রাতৃদ্ধয়ের অনুসরণের প্রতি আহবান জানাচ্ছি। এই পথই সরল সঠিক পথ। হে আমার জাতিগোষ্ঠী! এই পৃথিবীর সাময়িক সাফল্যের গ্রতি দূকপাত কোরো না। পার্থিব জীবন ও ভোগসম্ভার তো মাত্র কিছুদিনের জন্য । পরকালের জীবনই প্রকৃত জীবন । সুতরাং পুণ্যকর্মে প্রবৃত্ত হও। মন্দ কর্মের পরিণাম অত্যন্ত মন্দ । যারা মন্দ কর্ম করবে তারা তাদের কর্মানুপাতে শান্তি পাবেই। আর যে সকল নারী-পুরুষ বিশ্বাসী হয়ে পুণ্যকর্মে প্রবৃত্ত হবে, তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে । সেখানে তাদেরকে দেওয়া হবে অপরিমেয় সম্ভোগসম্ভার । তাফসীরে মাযহারী/৩৩৯ এখানে “সাবিলার রাশাদ" অর্থ সরল সঠিক পথ, যে পথের শেষে রয়েছে সফল গন্তব্য । “মাতাউ'ন' অর্থ অস্থায়ী উপভোগের বন্ত। “দারুল কৃরার' অর্থ চিরস্থায়ী আবাস । “ওয়া হুয়া মু*মিনুন' অর্থ বিশ্বাসী হয়ে । ইমান বা বিশ্বীসই হচ্ছে সকল পুণ্যকর্মের পুরস্কারপ্রাপ্তির শর্ত। কেননা আল্লাহই হচ্ছেন সকল কর্মের প্রতিফলপ্রদাতা । কাজেই তীর প্রতি বিশ্বাসী না হয়ে পুণ্যকর্মের প্রতিদান আশা করা যায় না। আর পুণ্যকর্মসমূহের প্রকৃত উদ্দেশ্যই তো হচ্ছে আল্লাহ্র সন্তোষসাধন। সুতরাং পুণ্যকর্ম সম্পাদনের পূর্বে তীর প্রতি বিশ্বাস স্থাপন তো করতেই হয়। আর “বি গইরি হিসাব" অর্থ অপরিমিত । অর্থাৎ আল্লাহ্র একান্ত অনুগ্রহে জান্নাতবাসীদেরকে দেওয়া হবে অফুরম্ত সম্োগোপকরণ । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “হে আমার সম্প্রদায়! কী আশ্চর্য! আমি তোমাদেরকে আহবান করছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকছো অগ্নির দিকে (৪১)! তোমরা আমাকে বলছো আল্লাহকে অস্বীকার করতে এবং তার সমকক্ষ দীড় দিকে' (৪২)। এখানে “মালী' অর্থ কী আশ্চর্য! অর্থাৎ জ্ঞানবুদ্ধির পরিপন্থী অপবিশ্বীস তোমরা এখনো আঁকড়ে ধরে রয়েছো, আশ্চর্য! “ইলান্ নাজাতি' অর্থ মুক্তির দিকে । “ইলান্ নার" অর্থ অগ্নির দিকে । আর এখানকার “তাদ্উনানী লিআক্ফুরা বিল্লাহ (তোমরা আমাকে বলছো আল্লাহকে অস্বীকার করতে) কথাটি পূর্বের বাক্যের “তাদউনানী ইলান্ নার" (আমাকে ডাকছো অগ্নির দিকে) কথাটির অনুবর্তন। অথবা বিবরণ । শুভপ্রার্থনার অভিপ্রায় প্রকাশের ক্ষেত্রে আরবী ভাষায় সাধারণতঃ “ইলা এবং “লাম' অব্যয় ব্যবহৃত হয়। হেদায়েত শব্দ এবং তার থেকে উদ্গত শব্দাবলীও সাধারণতঃ এভাবে ব্যবহৃত হয়ে থাকে। “মা লাইসা লি বিহী ই'লম' অর্থ যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। অর্থাৎ অংশীবাদিতার পক্ষের কোনো প্রমাণ আমার কাছে নেই । বরং আমার হাতে রয়েছে এর বিপরীত অকাট্য প্রমাণ । ইমানের পক্ষে এমন প্রমাণ থাকবে যা, যার উপরে ইমান আনতে হবে তার উপাস্য ও প্রভুপালক হওয়াকে সুস্পষ্ট করতে পারে । কেননা প্রমাণ ব্যতিরেকে বিশ্বাস জন্মাতে পারে না এবং সে বিষয়ে দৃঢু প্রত্যয় ছাড়া বিশ্বাসও বিশুদ্ধ হয় না। “আলআ'যীয' অর্থ পরাক্রমশালী, যিনি সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে শাস্তি দিতে সম্পূর্ণরূপে সক্ষম । আর “আল গাফ্ফার" অর্থ ক্ষমাশীল, যিনি তাঁর ইচ্ছামতো বিশ্বাসীদের পাপ মার্জনা করেন । অর্থাৎ সর্বময় প্রভূত্ব ও প্রতিপালকত্বের সকল গুণাবলীই তার রয়েছে। তিনি যেমন পূর্ণ ক্ষমতার অধিকারী, তেমনি জ্ঞানে স্বয়ংসম্পূর্ণ এবং অভিপ্রায় প্রয়োগের ব্যাপারেও সম্পূর্ণ স্বাধীন। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “নিঃসন্দেহে তোমরা আমাকে আহ্বান করছো এমন একজনের দিকে, যে দুনিয়া ও আখেরাত কোথাও আহবানযোগ্য নয় । বন্তৃত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহ্র নিকট এবং সীমালংঘনকারীরাই তাফসীরে মাযহারী/৩৪০ জাহান্নামের অধিবাসী (৪৩)। আমি তোমাদেরকে যা বলছি, তোমরা তা অচিরেই স্মরণ করবে এবং আমি আমার ব্যাপার আল্লাহ্তে অর্পণ করছি; আল্লাহ তার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন” (8৪) “লা জ্বারমা* অর্থ নিঃসন্দেহে । “লা হচ্ছে না সূচক । অর্থাৎ সন্দেহ নেই যে, সত্যপ্রত্যাখ্যানকারীদের আমন্ত্রণ অযৌক্তিক । এভাবে প্রথমোক্ত বাক্যের মর্মার্থ দীড়ায়__ তোমরা আমাকে যে মূর্তিপূজার দিকে আহ্বান জানাচেছা, ইহ-পরকালে তার ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।