সত্যি আল্লাহই পাঠিয়েছেন, না অন্য কেউ । এরকমও হতে পারে যে, সে জনসমক্ষে হজরত মুসার উক্তিকে মিথ্যা সাব্যস্ত করতে চেয়েছিলো । কেননা সে হয়তো মনে করতো, এভাবে আকাশে না উঠে আকাশের আল্লাহ্র সংবাদ কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। বলা বাহুল্য, এসকল কিছুই ছিলো তার মুর্খজনোচিত চিন্তা । অর্থাৎ সে ছিলো নিরেট স্ুলদর্শী। সে না জানতো আল্লাহ্কে, না জানতো নবুয়তপ্রাপ্তির নিয়মাবলী । “এভাবে ফেরাউনের নিকট শোভনীয় করা হয়েছিলো তার মন্দ কর্মকে' কথাটির অর্থ__ যেভাবে সুউচ্চ প্রাসাদ নির্মাণ করে আল্লাহকে দেখার হাস্যকর চিন্তাকে তার দৃষ্টিতে শোভন করা হয়েছিলো, সেভাবে তার চোখে সুন্দর করে দেওয়া হয়েছিলো তার সকল অপকর্মকে। অর্থাৎ ফেরাউনের দৃষ্টিভঙ্গিকেই আল্লাহ্ পর্যুদস্ত করে দিয়েছিলেন। তাই তার মন্দ কাজগুলোও তার দৃষ্টিতে মনে হতো ভালো । “এবং তাকে নিবৃত্ত করা হয়েছিলো সরল পথ থেকে" কথাটির অর্থ সত্য সরলপথাভিসারী হওয়া থেকে আল্লাহই তাকে নিরস্ত রেখেছিলেন । তাই সে পুরোপুরিভাবে ছিলো সৎপথপ্রাপ্তির চিন্তাচ্যুত। এতে করে একথাটিও প্রমাণিত হয় যে, সৎপথ প্রাপ্তি ও বিভ্রান্তি সম্পূর্ণতই আল্লাহ্র চিরস্বাধীন ও চিরঅমুখাপেক্ষী অভিপ্রায়নির্ভর। তিনি যাকে ইচ্ছা করেন পথ দেখান । যাকে ইচ্ছা করেন না সে থেকে যায় পথভ্রষ্ট । একথাটিও এখানে সুপ্রমাণিত যে, পথভ্রষ্টদের সকল প্রচেষ্টা অবশ্যই অসফল হয় । তাই শেষে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে__ এবং ফেরাউনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিলো সম্পূর্ণরূপে । সূরা মু'মিন ৪ আয়াত ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪ তাফসীরে মাযহারী/৩৩৮ ) মু'মিন ব্যক্তিটি বলিল, “হে আমার সম্প্রদায়! তোমরা আমার অনুসরণ কর, আমি তোমাদিগকে সঠিক পথে পরিচালিত রব। ) “হে আমার সম্প্রদায়! এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং আখিরাতই হইতেছে চিরস্থায়ী আবাস। ॥ “কেহ মন্দ কর্ম করিলে সে কেবল তাহার কর্মের অনুরূপ শাস্তি পাইবে এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যাহারা মু'মিন হইয়া স্কর্ম করে তাহারা দাখিল হইবে জান্নাতে, সেথায় তাহাদিগকে দেওয়া হইবে অপরিমিত জীবনোপকরণ। “হে আমার সম্প্রদায়! কি আশ্চর্য! আমি তোমাদিগকে আহ্বান করিতেছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকিতেছ অগ্নির দিকে! ॥|11.911100117.001
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।