সন্দেহের চোখে দেখতে । যখন তার মহাপ্রয়াণ ঘটলো, তখন তোমরা মনে করলে, বাঁচা গেলো । আর আমাদের কাছে কোনো প্রেরিত পুরুষ প্রেরণ করা হবে না । কিন্তু তোমাদের এমতো ধারণা বিভ্রান্তিমালক । আর আল্লাহই এভাবে বিভ্রান্ত হতে দেন সীমালংঘনকারী ও সংশয়পহ্ীদেরকে। এখানে “ইউসুফ" বলে যদি নবী ইয়াকুবের পুত্র ও নবী ইব্রাহিম তনয় নবী ইসহাকের প্রপৌত্র নবী ইউসুফকে মনে করা হয়, তবে বুঝতে হবে নবী ইউসুফের সমকালীন ফেরাউন নবী মুসার জামানাতেও জীবিত ছিলো । কিন্তু নবী ইউসুফের মহাতিরোধানের চারশ বছর পর আবির্ভূত হয়েছিলেন নবী মুসা। সুতরাং তথ্যটি ইতিহাসসম্মত নয় । সেকারণেই কেউ কেউ বলেছেন, আলোচ্য আয়াতে বলা হয়েছে নবী ইউসুফ তনয় আফরাইমের পুত্র ইউসুফের কথা । এরকমও বলা যেতে পারে যে, এখানে ইয়াকুবপুত্র ইউসুফের কথাই বলা হয়েছে। কিন্তু যেহেতু পূর্বপুরুষদের উপযুক্ত উত্তরপুরুষকেও তাদের স্বনামধন্য পূর্বপুরুষদের অভিধায় সম্বোধন করার রীতিটি সুপ্রচল, তাই বুঝতে হবে, এখানে তোমাদের নিকট কথাটির অর্থ হবে তোমাদের পূর্বপুরুষদের নিকট । এখানে “মিন কৃবনু" অর্থ পূর্বেও । “বিল্বাইয়্যিনাত' অর্থ সুস্পষ্ট নিদর্শনসমূহ ৷ “মিম্মা জ্বীআকুম বিহী" অর্থ তোমাদের নিকট যা নিয়ে এসেছিলো । হজরত ইবনে আব্বাস কথাটির অর্থ করেছেন, তিনি তোমাদের কাছে নিয়ে এসেছিলেন বিশ্ুদ্ধভাবে এক আল্লাহ্র ইবাদত করার যে আদেশ । “হাত্তা ইজা হালাক' অর্থ নবী ইউসুফের মহাপ্রয়াণের পর। “মুসরিফুন' অর্থ সীমালংঘনকারী এবং “মুরতাব্* অর্থ সংশয়বাদী। এরপরের আয়াতে (৩৫) বলা হয়েছে__ “যারা নিজের নিকট কোনো দলিল প্রমাণ না থাকলেও আল্লাহ্র নিদর্শন সম্পর্কে বিতপ্ায় লিপ্ত হয়, তাদের এই কর্ম আল্লাহ্ ও মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘ্ৃণীর্থ। এইভাবে আল্লাহ্ প্রত্যেক উদ্ধত ও তাফসীরে মাযহারী/৩৩৬ স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করে দেন'। একথার অর্থ__ যারা আল্লাহ্র পক্ষ থেকে প্রাপ্ত কোনো প্রমাণ ছাড়াই আল্লাহ্র বাণীর বিষয়ে বাক-বিতণ্ডা শুরু করে দেয়, আল্লাহ্ তাদের এমতো স্থুল তর্ক-বিতর্ককে অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে দেখেন। বিশ্বাসীগণও ঘৃণা করেন তাদের এ ধরনের অপকর্মকে ৷ এভাবেই আল্লাহ অবশেষে মোহরাঙ্কিত করে দেন প্রত্যেক অহংকারী ও রীদের হৃদয় । এখানে “আল্লাজিনা ইউজ্বীদিলূনা* (বিতগ্ডায় লিপ্ত হয়) হচ্ছে প্রথমোক্ত যোজকের পরিবর্ত। কেননা পূর্বের আয়াতে উল্লেখিত প্রথম যোজক “মানহুয়া' (কে সে) বহুবচনের ক্ষেত্রেও প্রযোজ্য ৷ “সুলতৃন' অর্থ দলিল-প্রমাণ। “কাবুরা মাক্বৃতান' (অতিশয় ঘৃণার্থ) কথাটির “কাবুর* এর সর্বনাম কেবল “মান' এর দিকে সংযোজিত । কেননা “মান' শব্দটি বহুবচনার্থক হলেও একবচন। এরকমও হতে পারে যে, এখানে “আল্লাজীনা ইউজ্বাদিলুনা” এর পূর্বে একটি সম্বন্ধপদ রয়েছে উহ্য । আর “কাবুর” এর সর্বনাম ওই উহ্য কথাটির সঙ্গেই সম্পর্কযুক্ত । ওই উহ্যতাসহ বক্তব্যটি দাড়ায়___ জ্বিদালুল্ লাজীনা ইউজ্বাদিলুনা* । বক্তব্যটির অনুবাদ করা হয়েছে অবশ্য সেভাবেই। “এভাবে আল্লাহ্ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করে দেন' কথাটির অর্থ এভাবে অহংকারী ও স্বেচ্ছাচারীদের অন্তরে আল্লাহ্ মোহর করে দেন বলেই তাদের অন্তরে সত্যের আলো প্রবেশের পথ হয়ে যায় রুদ্ধ । এরপরের আয়াতছয়ে বলা হয়েছে__ “ফেরাউন বললো, হে হামান! আমার জন্য তুমি নির্মাণ করো এক সুউচ্চ প্রাসাদ যাতে আমি পাই অবলম্বন (৩৬) অবলম্বন আসমানে আরোহণের ৷ যেনো দেখতে পাই মুসার ইলাহ্কে, তবে আমি তো তাকে মিথ্যাবাদীই মনে করি'। এভাবে ফেরাউনের নিকট শোভনীয় করা হয়েছিলো তার মন্দ কর্মকে এবং তাকে নিবৃত্ত করা হয়েছিলো সরল পথ থেকে এবং ফেরাউনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিলো সম্পূর্ণরূপে+(৩৭)। এখানে “সারহা* অর্থ সুউচ্চ প্রাসাদ, মিনার___ যা বহুদূর থেকেও দৃষ্ট হয়। এই হিসেবে “তাসরীহ' অর্থ 'প্রকাশিত'ও হয়। “আস্বাবাস্ সামাওয়াত্* অর্থ আকাশে আরোহণের অবলম্বন, আকাশের দরোজা । অর্থাৎ এক আকাশ থেকে অন্য আকাশ পর্যন্ত পৌছানের পথ । “সবব* বলা হয় কোনো বস্তু পর্যন্ত পৌছানোর মাধ্যমকে । পানি পর্যন্ত পৌছানোর মাধ্যম বলে রশি ও বালতিকে “সবব* বলা হয় একারণেই । উল্লেখ্য, নমরুদও ফেরাউনের মতো এরকম সুউচ্চ প্রাসাদ নির্মাণের আদেশ দিয়েছিলো । তার সেই প্রাসাদ নির্মাণের বিবরণ দেওয়া হয়েছে সুরা নমলের তাফসীরে । বায়যাবী লিখেছেন, অনেক উপরে উঠে নক্ষত্ররাজির অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণের জন্যই হয়ত সুউচ্চ প্রাসাদ নির্মাণের নির্দেশ দিয়েছিলো ফেরাউন । কেননা নক্ষত্র সমূহের গতিবিধির অবস্থাই হচ্ছে “আস্বাবাস্ সামাওয়াত্* (আকাশ সম্পকীয় উপকরণ), যা ভূপৃষ্ঠের ঘটনাসমূহকে সুস্পষ্ট করে । আকাশের উপকরণসমূহ দেখে সে হয়তো জানতে চেয়েছিলো, হজরত মুসাকে কি সত্যি তাফসীরে মাযহারী/৩৩৭ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।