Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে মাযহারী/২৪ সূরা ইয়া-সীন ৪ আয়াত ৩৮, ৩৯, ৪০ ॥ আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ । ॥ এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মন্যিল; অবশেষে উহা শুক্ক বক্র, পুরাতন খর্জুর শাখার আকার ধারণ করে। [) সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা; এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সম্তরণ করে। “ওয়াশ শামসু তাজ্রী” অর্থ আর সূর্য ভ্রমণ করে। মর্মীর্থ মহাশূন্যে সূর্য সঞ্চরণ করে তেমনভাবে, যেমনভাবে সলিলাভ্যন্তরে সম্তরণ করে মৎস্য । কথাটির মধ্যে নিহিত রয়েছে দিবস-বিভাবরী বিবর্তনের কারণ । “লি মুস্তাক্র্রিল্‌ লাহা" অর্থ তার নির্দিষ্ট গন্তব্যের দিকে । কথাটির “মীম এখানে ব্যবহৃত হয়েছে ধাত্যর্থে। অর্থাৎ সূর্য মান্য করে চলে একটি সুনির্ধারিত পরিক্রমণ । অথবা “মুসতাকৃর্‌” শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে ক্রিয়ার আধাররূপে । অর্থাৎ সূর্য ভ্রমণ করে একটি কেন্দ্রীয় গন্তব্যের দিকে, যেমন প্রবাসী ব্যক্তি অতিক্রম করে তার প্রবাসী জীবন । তার জন্য রয়েছে নির্দিষ্ট কক্ষপথ । বর্ণনাটি উপস্থাপিত হয়েছে সাদৃশ্য হিসেবে ৷ কিংবা “মুসতাকৃর' অর্থ এখানে পূর্ণ দিপ্রহর, যখন সূর্য থাকে দৃশ্যতঃ নিশ্চল । মনে হয় তার গতি এখন রুদ্ধ । অথবা “মুস্তাকৃর' বলে এখানে বুঝানো হয়েছে সূর্যের শীতকালীন ও গ্রীন্মকালীন পরিভ্রমণপরিধিকে । এই দুই সময়ে সূর্য অবস্থান করে উত্তর গোলার্ধের ককটক্রান্তি অথবা দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তির উপর। দিবসের পরিসর হয় প্রসারিত, কিংবা সংকুচিত। এরকমও বলা যেতে পারে যে, শব্দটির অর্থ__সূর্যের সর্বপূর্ব অথবা সর্বপশ্চিম সীমান্ত । সূর্য তার কক্ষপথ পরিভ্রমণ করে ৩৬৫ দিনে একবার । অথচ একদিনের জন্যও তার উদয় ও অন্ত হুবহু একস্থানে হয় না। কেননা তার কক্ষপথ ডিম্বাকৃতির ৷ তাই তার পূর্বের শেষ সীমান্ত এবং পশ্চিমের শেষ সীমান্তকে এখানে “মুস্তাকৃর' বলা হয়েছে। অথবা “মুস্তাকৃর* বা “গত্তব্য' বলা হয়েছে ওই স্থানকে, মহাপ্রলয়কালে যেখানে গিয়ে থেমে যাবে লক্ষ কোটি বছর ধরে কক্ষ পরিক্রমণরত বহ্িমান সূর্য । উল্লেখ্য, সূর্যের এমন কোনো সুনিদিষ্ট গন্তব্যস্থুল তাফসীরে মাযহারী/২৫ নেই, যেখানে গিয়ে সে থেমে যায়। সেজন্যই এখানে “গন্তব্য' কথাটিকে এতোরকমভাবে ব্যাখ্যা করা হলো । হজরত ইবনে মাসউদের বক্তব্যও এরকম । তিনি বলেছেন, সূর্যের চলমানতা বিরতিবিহীন। আমর ইবনে দীনার সুত্রে বাগবী লিখেছেন, হজরত ইবনে ওমর বলেছেন, হজরত ইবনে মাসউদ “মুস্তাক্র্রিল্লাহা' র র্‌র ় র সূর্যের পরিভ্রমণে কোনো বিরাম নেই। কিন্তু যথাসূত্রসম্বলিত হাদিসে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, সূর্য স্থির হয় আরশের নিচে। বাগবী লিখেছেন, হজরত আবু জর গিফারী বলেছেন, একবার সূর্যের অন্তগমনকালে রসুল স. বললেন, জানো, সূর্য কোথায় যায়? আমি নিবেদন করলাম, আল্লাহ এবং তার রসুলই সমধিক জ্ঞাত। তিনি স. বললেন, সূর্য গমন করে আরশের নিনে। আল্লাহ্র উদ্দেশ্যে সেজদাবনত হয়। অনুমতি প্রার্থনা করে পুনঃপরিক্রমণের। তার প্রার্থনা গৃহীত হয়। তখন সে শুরু করে পুনঃপরিক্রমণ । কিন্তু এমন এক সময় আসবে, যখন তার সেজদা গৃহীত হবে না । পুনঃ পরিক্রমণের অনুমতিও মিলবে না। আদেশ দেওয়া হবে, যেখান থেকে পরিভ্রমণ শুরু করেছো, সেখানেই ফিরে যাও । সে নির্দেশ পালন করবে । দেখা যাবে সূর্য উদিত হয়েছে পশ্চিম দিক থেকে । “সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে" কথাটির সারমর্ম এরকমই । তিনি স. আরো বলেছেন, সূর্য থেমে যায় আরশের নিন্নদেশে । বোখারী, মুসলিম । হাদিসটির মর্মীর্থ_ অস্তমিত সূর্য সেজদাবনত হয় আরশের নিচে । সে অনুমতিপ্রাপ্ত হয় পুনঃউদয়ের ৷ কিন্তু এমন একদিন অবশ্যই আসবে, যখন পুনঃউদয়ের অনুমতি সে আর পাবে না। তখন তার উদয় হবে বিপরীত দিক থেকে । উল্লেখ্য, মহাগরলয়ের নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি বিশেষ নিদর্শন । একটি সংশয় ঃ দিবা-রাত্রির উপস্থিতি সকল স্থানে এক সঙ্গে হয় না। তাই সকল স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত এক রকম নয়। সূর্য যখন ককটক্রান্তির শিখরে শোভা পায়, তখন ধুবনক্ষত্রের নিম্নে বুলগেরিয়া অতিক্রম করলেও সেখানে ইশার সময় হয় না। ॥|11.011100117.00

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।