Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

অধিকভারী হলে সে বলবে, অমুক ব্যক্তি সৌভাগ্যশালী। সে আর কখনো দুর্ভাগ্যের শিকার হবে না । আর পাপের পাল্লা ভারী হলে বলবে, অমুক ব্যক্তি হতভাগা । আর কখনোই সে সৌভাগ্যের অধিকারী হতে পারবে না । তখন অদৃশ্য থেকে ভেসে আসবে এই ঘোষণাটি__ আমি তোমার জন্য একটি সম্পৃক্ততা প্রস্তুত রেখেছিলাম । অথচ তুমি গ্রহণ করেছো অন্য এক সম্পৃক্ততাকে। তিবরানী তার “আল আওসাত" গ্রন্থে হজরত আবু হোরায়রা থেকে বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচারের দিনে আল্লাহ্‌ নিয়েছো ভিন্ন এক সম্পৃক্ততাকে। আমি পুণ্যবানগণকে করেছিলাম সবচেয়ে সম্মানার্থ। অথচ তোমরা তাদেরকে মান্য করোনি । বলেছিলে, অমুকের পুত্র অমুকই উত্তম । আজ আমি আমা কর্তৃক মনোনীত সম্পৃক্তিকে করবো সমুচ্চ। আর তোমাদের সম্পৃক্তিকে করবো অবনত । কোথায় আছো বিশ্বাসী ও ধর্মানুরাগীরা! এখন তো মৃত্যুর মৃত্যু ঘটানো হয়েছে। সুতরাং হে বেহেশতবাসী! তোমাদের বেহেশতবাস হবে চিরকালীন। আর হে দোজখবাসী! তোমাদের দোজখবাসও চিরদিনের জন্য । তাফসীরে মাযহারী/৩৩৪ হজরত ইবনে ওমর থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যখন বেহেশতবাসীরা বেহেশতে এবং দোজখবাসীরা দোজখে চলে যাবে, তখন মৃত্যুকে জবাই করা হবে বেহেশত-দোজখের মধ্যবর্তী স্থানে । তারপর এক ঘোষক ঘোষণা করবে, হে বেহেশতের অধিবাসীরা, শোনো, আর কোনোদিন তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে না। আর হে দৌজখের বাসিন্দারা! তোমরাও শোনো, তোমরাও মুত্যুমুখে পতিত হবে না আর কোনোদিন। ওই ঘোষণা শোনার পর বেহেশতবাসীদের আনন্দ যাবে বেড়ে এবং বেড়ে যাবে দোজখবাসীদের দুঃখ । হজরত আবু সাঈদ খুদরী থেকেও এরকম হাদিস বর্ণিত হয়েছে। হজরত আবু হোরায়রা থেকে হাকেম এবং ইবনে হাব্বান এরকম হাদিস বর্ণনা করেছেন। হজরত ইবনে আব্বাস ও জুহাক এখানকার “ইয়াওমাত্‌ তানাদ” কথাটিকে উচ্চারণ করতেন “ইয়াওমাত্‌ তানাদ্দু” ৷ অর্থাৎ তীরা শেষ অক্ষর “দাল+ কে উচ্চারণ করতেন “তাশদীদ" সহযোগে । এভাবে পাঠ করলে কথাটির অর্থ দীড়ায়__ বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করার দিন। অর্থাৎ দড়ি ছিড়ে উট যেমন তার মালিকের কাছ থেকে পালিয়ে এদিক সেদিক ছুটে বেড়ায়, সেভাবে সেদিন লোকেরা পালিয়ে পালিয়ে বেড়াবে ৷ ইবনে জারির ও ইবনে মোবারক বর্ণনা করেছেন, জুহাক বলেছেন, কিয়ামত আসন্ন হলে আল্লাহ্‌ প্রথম আকাশকে আদেশ করবেন, ফেটে যাঁও। সঙ্গে সঙ্গে তা ফেটে যাবে। ফেরেশতারা অবস্থান গ্রহণ করবে একপ্রান্তে। এরপর আল্লাহ্‌র নির্দেশানুসারে পৃথিবীতে অবতীর্ণ হয়ে তারা ঘিরে ফেলবে পৃথিবীবাসীদেরকে । অন্যান্য আকাশ ও আকাশবাসীদেরকে সমবেত করা হবে এভাবে । অর্থাৎ তাদের আকাশও আল্লাহ্‌র আদেশে ফেটে যাবে এবং তাদেরকেও শ্রেণীবদ্ধ হয়ে দীড়াতে হবে অন্যান্যদের মতো। অবশেষে আবির্ভূত হবেন মহানতম প্রভুপালনকর্তা আল্লাহ্‌। দোজখ থাকবে বামদিকে এবং বেহেশত ডান দিকে । দোজখকে দেখে পৃথিবীবাসীরা সভয়ে ছুটে পালাতে থাকবে । কিন্তু যে প্রান্তেই তারা যাকনা কেনো সম্মুখীন হবে ফেরেশতাদের দুর্ভেদ্য বেষ্টনীর। অনন্যোপায় হয়ে তারা ফিরে আসবে পূর্বের স্থানে । এরকম পরিস্থিতির কথাই এখানে বলা হয়েছে এভাবে “আমি তোমাদের জন্য আশংকা করি আর্তনাদ দিবসের, সেদিন তোমরা পেছন ফিরে পলায়ন করতে চাইবে । আল্লাহ্র শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবার কেউ থাকবে না” । অন্যান্য আয়াতেও অবতারণা করা হয়েছে প্রসঙ্গটির। যেমন__ “এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন", “হে জ্বিন ও মানব সম্প্রদায়! নভোমগুল ও ভূপৃষ্ঠের সীমানা অতিক্রম করা দি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম করো" এবং “সেদিন আকাশ বিদীর্ণ ও বিক্ষিপ্ত হবে এবং ফেরেশতারা থাকবে আকাশের প্রাস্তদেশে ৷ অবস্থা এরকম হবে যে, লোকজন এক আওয়াজ শুনবে এবং চলতে থাকবে হিসাবের দিকে । কোনো কোনো ব্যাখ্যাকার এখানকার “সেদিন তোমরা পেছন ফিরে পলায়ন করতে চাইবে" কথাটির অর্থ করেছেন___ সেদিন লোকজন হিসাবের স্থান থেকে দোজখের দিকে ফিরে যাবে। তাফসীরে মাযহারী/৩৩৫ “মা লাকুম মিনাল্পহি মিন আ"সিম* অর্থ আল্লাহ্‌র শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবার কেউ থাকবে না । অর্থাৎ তখন আল্লাহ্র শাস্তি প্রতিহত করবার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ্র শাস্তিকে প্রতিহত করতে পারে কেবল তার অনুকম্পা (রহমত) । কিন্তু সে অনুকম্পা তোমাদের ভাগ্যে জুটবে না। আর “ওয়া মীই যুদ্বলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ্‌* অর্থ আল্লাহ্‌ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথপ্রদর্শক নেই। এরপরের আয়াতে (৩৪) বলা হয়েছে___ “পূর্বেও তোমাদের প্রতি ইউসুফ এসেছিলো স্পষ্ট নিদর্শনসহ; কিন্তু তোমাদের নিকট যা নিয়ে এসেছিলো, তোমরা তাতে বার বার সন্দেহ পোষণ করতে । পরিশেষে যখন ইউসুফের মৃত্যু হলো, তখন তোমরা বলেছিলে, তার পরে আল্লাহ আর কোনো রসুল প্রেরণ করবেন না। এভাবে আল্লাহ্‌ বিভ্রান্ত করেন সীমালংঘনকারী ও সংশয়বাদীদেরকে_'। একথার অর্থ__ মুসা তোমাদের প্রতি প্রেরিত প্রথম পয়গম্বর নন। এর আগেও তোমাদের নিকট আল্লাহ্‌র এককত্ের ও নবুয়তের সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আবির্ভূত হয়েছিলেন নবী ইউসুফ । কিন্তু তোমরা সেগুলোকে সব সময় ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।