Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতদ্ধয়ে বলা হয়েছে__ “মুমিন ব্যক্তিটি বললো, হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের শান্তির দিনের অনুরূপ দুর্দিনের আশংকা করি__ (৩০) যেমন ঘটেছিলো নুহ, আদ, ছামুদ এবং তাদের পূর্ববর্তীদের ব্যাপারে । আল্লাহ তো বান্দাদের প্রতি কোনো জুলুম করতে চান না (৩১)। একথার অর্থ__ বিশ্বাসী ব্যক্তিটি তখন বললেন, হে আমার স্বজাতি! মুসাকে তোমরা মিথ্যাবাদী বলছো, তাকে বধ করতে চাইছো, কিন্তু আমি তো তাফসীরে মাযহারী/৩৩২ তোমাদের এরকম আচরণের সঙ্গে মিল খুঁজে পাচ্ছি অতীত যুগের দুর্বিনীত জাতিগোষ্ঠীগ্ুলোর ৷ যেমন নবী নুহের সম্প্রদায়, আদ, ছামুদ ইত্যাদি। তারাও তো তাদের প্রতি প্রেরিত বার্তাবাহকগণকে মিথ্যাবাদী বলেছিলো, হত্যা করতে চেয়েছিলো তাদেরকে । ফলে তাদের উপরে এসে পড়েছিলো আল্লাহ্র গজব । আমার তো আশংকা হচ্ছে, তোমরাও তাদের মতো গজব ডেকে আনতে চাও । মনে রেখো, আল্লাহ কখনো কারো উপরে জুলুম করতে চান না। “ওয়া মাল্লহু ইউরীদু জুল্মাল্লিল্‌ ইবাদ+ অর্থ আল্লাহ্‌ তো বান্দাদের উপর কোনো জুলুম করতে চান না। এখানে “লিল্‌ ই*বাদ" এর “লাম" অক্ষরটি অতিরিক্তরূপে সন্নিবেশিত এবং “আলই*বাদ' হচ্ছে এখানে ক্রিয়ার কর্ম। অতিরিক্ত “লাম' অক্ষরটি “জুলুম' এর শক্তি যোগানোর জন্য ব্যবহৃত হয়েছে। এভাবে বক্তব্যটি দীড়িয়েছে__ আল্লাহ তার কোনো বান্দার উপরেই জুলুম করতে চান না, কেউ বিনা দোষে শাস্তি পাক এবং কোনো অত্যাচারী তার প্রাপ্য শাস্তি ছাড়াই রেহাই পেয়ে যাক, অথবা কারো লঘু পাপে গুরুদণ্ড, কিংবা কারো গুরুপাপে লঘুদণ্ড হোক, এরকম অভিপ্রায় তার নেই। এরপরের আয়াতদ্ধয়ে বলা হয়েছে__ “হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য আশংকা করি আর্তনাদ দিবসের (৩২), যেদিন তোমরা পেছন ফিরে পলায়ন করতে চাইবে । আল্লাহ্‌র শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবার কেউ থাকবে না । আল্লাহ্‌ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথপ্রদর্শক নেই*(৩৩)। এখানে “ইয়াওমা তুওয়াল্লুনা মুদ্বিরীন' অর্থ সেদিন তোমরা পশ্চাৎ ফিরে পলায়ন করতে চাইবে । মুজাহিদ বলেছেন, এর অর্থ পালিয়ে যাওয়ার চেষ্টা করা, কিন্তু পালাতে না পারা । কোনো কোনো ভাষ্যকার বলেছেন, এখানে “যেদিন' অর্থ শিঙ্গার অজ্ঞানকারী ফুৎকারের আগের ভীতিসঞ্চারক ফুণ্কারের দিন। ওই দিনের শিঙ্গাধ্বনি শুনে লোকেরা ভীত-সন্ত্স্ত হয়ে পড়বে। তারপর ধ্বনিত হবে অজ্ঞানকারী ফুতকার। তখন সকলে বেহুশ হয়ে ঢলে পড়বে মৃত্যর কোলে । ইবনে জারীর তার “মোতাওয়ালাত্‌' গ্রন্থে, আবু ইয়া*লী তার “মুসনাদ" পুস্তকে, বায়হাকী তার “আল বা"ছ" কিতাবে, আবু শায়েখ তার “কিতাবুল উজমাহ'তে এবং হজরত আবু হোরায়রা থেকে আবদ ইবনে হুমাইদ এক দীর্ঘ হাদিসে বর্ণনা করেছেন, যাতে বলা হয়েছে শিঙ্গার ফুৎকার ধ্বনিত হবে তিনবার । রসুল স. বলেছেন, আল্লাহ্‌ ইত্াফিলকে প্রথমবার আদেশ দিবেন, ভীতিসঞ্চারক ফুত্কার দাও। ইত্রাফিল তাই করবেন। ফলে আকাশ ও পৃথিবীর অধিবাসীরা ভয়ে আতঙ্কে কাপতে থাকবে থর থর করে । তবে আল্লাহ্‌ যাকে ইচ্ছা করবেন সে থাকবে আতঙ্কমুক্ত । ইত্রাফিল শিঙ্গীয় ফুৎকার দিতে থাকবেন বিরতিহীনভাবে । মাঝে মাঝে থেমে দম নিবেন, এমনভাবে নয়। তখন ভয়ে-আতংকে অধীর হয়ে কোলের সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে স্তন্য-দায়িনী জননীরা । ভয়ের চোটে গর্ভপাত ঘটবে গর্ভবতীদের । শিশুদের মাথার চুল হয়ে যাবে শাদা । শয়তান তখন ভয়ে অস্থির তাফসীরে মাযহারী/৩৩৩ হয়ে পালিয়ে বেড়াবে আড়ালে আবডালে । পৃথিবীর প্রান্তসীমায় পৌছলে ফেরেশতারা মুষ্টাঘাত করবে তার চেহারায় । মানুষজন পিছন ফিরে পালাতে থাকবে । শুরু করবে শোরগোল, হইহুল্লোড় । কোনো কোনো ভাষ্যকার বলেছেন, এখানকার “ইয়াওমাত্‌ তানাদ' অর্থ আহবান দিবস অর্থাৎ শেষ বিচারের দিন, যখন সকল মানুষকে ডাকা হবে তাদের নেতাদের সঙ্গে । আবু নাঈম বর্ণনা করেছেন, আবু হাসেম আরাজ নিজেকে সম্বোধন করে বলতেন, আরাজ! বিচারের দিন যখন বলা হবে, হে অমুক অমুক পাপিষ্ঠ! তখন তুই দীড়াবি গিয়ে পাপিষ্ঠদের দলে । পুনরায় যখন ঘোষণা করা হবে, হে অমুক অমুক প্রকৃতির অপরাধী! তখন সে দলেও তো তুই ছুটে গিয়ে দীড়িয়ে পড়বি। আমি তো দেখছি, তুই সব ধরনের অপরাধীদের দলভূত হতে চাস । হজরত ইবনে ওমর থেকে ইবনে আবী আসেম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে এক ঘোষণাকারী ঘোষণা করবে, হে আল্লাহ্‌র দুশমনেরা! ওই সময় দোজখী ও বেহেশতীরা একে অপরকে ডাকবে । বেহেশত-দোজখের মধ্যবর্তী স্থানের অধিবাসীরাও ডাকাডাকি করতে থাকবে তাদেরকে । সুরা আ*রাফে এরকমই বর্ণনা করা হয়েছে। আর ওই সময়েই ঘোষণা করে দেওয়া হবে সৌভাগ্যবান ও দুর্ভাগা কারা? বলা হবে, শোনো সকলে, অমুকের পুত্র অমুক সৌভাগ্যশালী। সে আর কোনো দিনও দুর্ভাগ্যকবলিত হবে না। আরো শোনো, অমুকের পুত্র অমুক হচ্ছে হতভাগা । সে আর কখনো সৌভাগ্যের দেখা পাবে না। হজরত আনাস সূত্রে বায্যার ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, শেষ বিচারের দিন আদম সন্তানদেরকে সমবেত করা হবে মীযানের দুই পাল্লার মাঝামাঝি জায়গায় । তাদের পাপ-পুণ্য ওজন করবার জন্য সেখানে নিযুক্ত করা হবে এক ফেরেশতাকে। সে ফলাফল ঘোষণা করবে এমন উচ্চস্বরে যে, তা কর্ণকুহরে পৌঁছবে সকল সৃষ্টির ৷ কারো পুণ্যের পাল্লা ॥|11.911100117.001

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।