Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

সতর্কতা, যা করা হয়েছে দু”টি পন্থায়__ ১. যদি সে সীমালংঘনকারী হতো, নবী না হয়েও নবুয়তের মিথ্যা দাবী করে বসতো, তবে নিশ্চয় আল্লাহ্‌ তাকে সুস্পষ্ট প্রমাণাদি দীন করতেন না, অলৌকিকত্ প্রদর্শনের উপায়ও তার জানা থাকতো না ২. আর মিথ্যাবাদী যদি সে হয়, তবে আল্লাহই তো তাকে ধ্বংস করে দিবেন । সুতরাং তাকে হত্যা করার দরকারই বা কী? ওই ব্যক্তিটি হয়তো প্রথমৌক্ত পন্থীকেই সতকীকরণ কৌশল হিসেবে প্রয়োগ করেছিলেন। পরের পন্থাটি তো ছিলো ফেরাউন ও তার বশংধরদের ক্রোধ গ্রশমনমূলক। আর একথাটি ফেরাউনের প্রতিও ছিলো প্রচ্ছন্ন ও পরোক্ষ হুমকি। কারণ প্রকৃতপক্ষে সীমালংঘনকারী ও মিথ্যাবাদী তো ছিলো সে-ই। ওরওয়া ইবনে যোবায়ের বলেছেন, আমি একবার আবদুল্লাহ্‌ ইবনে আমর ইবনে আসকে বললাম, আমাকে বলুন, অবিশ্বাসীরা রসুল স.কে সবচেয়ে মারাত্মক নির্যাতন করেছিলো কখন? তিনি বললেন, তিনি স. একবার কাবা শরীফের চত্বরে নামাজ পাঠ করছিলেন । এমন সময় উকবা ইবনে আবু মুঈত এসে তার দুই কাঁধ থাবা দিয়ে ধরলো এবং তার গায়ের চাদর গলায় জড়িয়ে দিয়ে তাঁকে জোরে জোরে ঝাঁকুনি দিতে শুরু করলো । অল্পক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হলেন আবু বকর । তিনি উকবার দুই কাধ ধরে সজোরে ছাড়িয়ে আনলেন রসুল স. এর কাছ থেকে । বললেন, “তোমরা কি এই ব্যক্তিকে এজন্য হত্যা করবে যে, তিনি বলেন, আমার প্রভূপালক আল্লাহ্‌ঃ ৷ হজরত আলী একদিন এক জনসমাবেশে বললেন, উপস্থিত জনতা ! বলতো, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বীরপুরুষ কে? জনতা বললো, জানি না। তিনি বললেন, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বীরপুরুষ হচ্ছেন আবু বকর । আমি তীর বীরত্র প্রত্যক্ষ সাক্ষী । একদিন দেখেছি, কুরায়েশ পৌত্তলিকেরা রসুল স. এর উপর আক্রমণ করলো । একজন তাকে জোরপূর্বক অবনত করাতে চেষ্টা করছিলো, আর একজন তাকে নিয়ে করছিলো টানা হেঁচড়ী। বলছিলো, কী, তুমি নাকি সকল উপাস্যকে এক উপাস্য বানাতে চাও? এ পর্যন্ত বর্ণনা করার পর হজরত আলী আবেগভরে বলে উঠলেন, আল্লাহ্র শপথ! তখন আমাদের কেউ তীকে সাহায্য করতে যায়নি । গিয়েছিলেন কেবল আবু বকর । তিনি তাদের একজনকে ধাক্কা দিয়ে একদিকে সরিয়ে দিয়েছিলেন এবং অন্যজনকে টেনে ধরে বলেছিলেন, তোমরা কি একজন লোককে কেবল এজন্যেই হত্যা করতে চাও, যে বলে, আমার প্রভুপালনকর্তা আল্লাহ্‌ । এ পর্যত্ত বলার পর হজরত আলী পুনরায় থামলেন । চেহারা থেকে সরিয়ে ফেললেন চাদর । তারপর এমনভাবে কাঁদতে শুরু করলেন যে, ভিজে গেলো তার শ্শ্রু ৷ কান্না কিছুটা প্রশমিত হলে বললেন, আমি তোমাদেরকে আল্লাহ্র কসম দিয়ে বলছি, এবার তোমরা বলো, ফেরাউন বংশের ওই মুমিন ব্যক্তিটি উত্তম, না আবু বকর? জনতা নির্বাক । তিনি বললেন, তোমরা জবাব দিচ্ছো না কেনো? আল্লাহ্র কসম! আবু বকরের জীবনের একটি মুহূর্ত ওই মুমিনের সমস্ত জীবন অপেক্ষা উত্তম ৷ কেননা তিনি তার ইমানকে তাফসীরে মাযহারী/৩৩১ হজরত আমর ইবনে আস বর্ণনা করেছেন, একদিনের ঘটনা । রসুল স. মাত্র কাবা প্রদক্ষিণ শেষ করেছেন । এমন সময় কয়েকজন এসে আক্রমণ করে বসলো তাকে । তীর পবিভ্র উত্তরীয়ের প্রান্ত আকর্ষণ করে বললো, তুমি নাকি আমাদের পুরুষানুক্রমে প্রাপ্ত ধর্মাদর্শের বিরুদ্ধে কথা বলো? তিনি স. বললেন, হ্যা । হঠাৎ সেখানে হাজির হলেন হজরত আবু বকর । তিনি তীকে ছাড়িয়ে নিলেন দুর্ত্তদের কবল থেকে । উচ্চকণ্ঠে পাঠ করতে লাগলেন “তোমরা কি এক ব্যক্তিকে এজন্য হত্যা করবে, যে বলে, আমার প্রভুপ্রতিপালক আল্লাহ্‌' । তার দু'চোখ থেকে তখন অশ্রু ঝরে পড়ছিলো । হজরত আনাস ইবনে মালেক বর্ণনা করেছেন, একবার লোকেরা রসুল স.কে এমনভাবে প্রহার করলো যে, তিনি বেহুশ হয়ে গেলেন । অকস্মাৎ সেখানে আবু বকর উপস্থিত হয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, তোমাদের প্রতি অভিসম্পাত । তোমরা কি একজনকে কেবল একারণেই হত্যা করতে চাও, যে বলে, আমার প্রভূপালয়িতা আল্লাহ্‌ । তাদের কেউ কেউ বললো, এ আবার কে? অন্যরা জবাব দিলো, আবু কোহাফার পুত্র । পরের আয়াতে (২৯) বলা হয়েছে__ “হে আমার সম্প্রদায়! আজ কর্তৃত্ব তোমাদের, দেশে তোমরাই প্রবল; কিন্তু আমাদের উপর আল্লাহ্র শাস্তি এসে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে? ফেরাউন বললো, আমি যা বুঝি, আমি তোমাদেরকে তা-ই বলছি। আমি তোমাদেরকে কেবল সৎপথই দেখিয়ে থাকি” । এখানে “জহিরীনা ফীল আর" অর্থ দেশে তোমরাই প্রবল । অর্থাৎ এই মিসররাজ্য এখন তোমাদেরই করতলগত । তাই ক্ষমতা-মদমত্ততার কারণে দর্পান্ধ হয়ো না । ভেবে দেখো, আল্লাহ্‌র গজব যদি আসে তবে ছারখার হয়ে যাবে তোমাদের এই সাধের সাম্রাজ্য । বলো, তখন কে সাহায্য করবে আমাদেরকে? “কে আমাদেরকে সাহায্য করবে" মুমিন ব্যক্তির একথায় বুঝা যায়, তিনিও ছিলেন ফেরাউন বংশের । অর্থাৎ কিবতী ৷ তাই তিনি “তোমাদেরকে' না বলে বলেছেন “আমাদেরকে "৷ “আমি যা বুঝি, আমি তোমাদেরকে তা-ই বলছি ফেরাউনের একথার অর্থ__ দ্যাখো হে মিসরবাসী! তোমরা এরকম মনে কোরো না যে, না বুঝেসুঝে আমি তোমাদেরকে এরকম বলছি। “মুসাকে হত্যা করতে হবে* একথা বলছি আমি গভীরভাবে ভাবনা-চিন্তা করে এবং ভালোভাবে বুঝেসুঝে । আর এখানে “সাবিলার রাশাদ' অর্থ সৎপথ। ॥|11.011100119.00

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।