Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

॥ “হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য আশংকা করি আর্তনাদ দিবসের, [॥ “যেদিন তোমরা পশ্চাৎ ফিরিয়া পলায়ন করিতে চাহিবে । আল্লাহ্‌র শাস্তি হইতে তোমাদিগকে রক্ষা করিবার কেহ থাকিবে না। আল্লাহ্‌ যাহাকে পথভ্রষ্ট করেন তাহার জন্য কোন পথপ্রদর্শক নাই । ) পূর্বেও তোমাদের নিকট ইউসুফ আসিয়াছিল স্পষ্ট নিদর্শনসহ; কিন্তু সে তোমাদের নিকট যাহা লইয়া আসিয়াছিল তোমরা তাহাতে বারবার সন্দেহ পোষণ করিতে । পরিশেষে যখন ইউসুফের মৃত্যু হইল তখন তোমরা বলিয়াছিলে, “তাহার পরে আল্লাহ্‌ আর কোন রাসূল প্রেরণ করিবেন না।* এইভাবে আল্লাহ্‌ বিভ্রান্ত করেন সীমালংঘনকারী ও সংশয়বাদীদিগকে__ [॥ যাহারা নিজেদের নিকট কোন দলীল-প্রমাণ না থাকিলেও আল্লাহ্র নিদর্শন সম্পর্কে বিতণ্তায় লিপ্ত হয়, তাহাদের এই কর্ম আল্লাহ এবং মু'মিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণীর্থ। এইভাবে আল্লাহ্‌ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করিয়া দেন। [॥ ফির”আওন বলিল, “হে হামান! আমার জন্য তুমি নির্মাণ কর এক সুউচ্চ প্রাসাদ যাহাতে আমি পাই অবলম্বন__ ॥ “অবলম্বন আসমানে আরোহণের, যেন দেখিতে পাই মূসার ইলাহ্‌কে; তবে আমি তো উহাকে মিথ্যাবাদীই মনে করি ।* এইভাবে ফির'আওনের নিকট শোভনীয় করা হইয়াছিল তাহার মন্দ কর্মকে এবং তাহাকে নিবৃত্ত করা হইয়াছিল সরল পথ হইতে এবং ফির'আওনের ষড়যন্ত্র ব্যর্থ হইয়াছিল সম্পূর্ণরূপে । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ ফেরাউন যখন নবী মুসাকে হত্যা করবার ইচ্ছা প্রকাশ করলো, তখন ফেরাউনের বংশের এক লোক ফেরাউন ও তার অন্ধ সমর্থকদেরকে বোঝাতে চেষ্টা করলেন যে, একাজ করা ঠিক হবে না। তিনি ছিলেন মু"মিন। কিন্তু তখন পর্যন্ত তিনি প্রকাশ্যে তার বিশ্বাসের ঘোষণা দেননি । তাফসীরে মাযহারী/৩২৯ তিনি বললেন, একজন লোক বলছে যে, তার এ্রভুপালক আল্লাহ এবং সে তার দাবির সমর্থনে সুস্পষ্ট প্রমাণও প্রদর্শন করেছে। অথচ তোমরা তাকে বলছো মিথ্যাবাদী । ঠিক আছে, মিথ্যাবাদী যদি সে হয়েই থাকে তবে সেজন্য তো সে-ই দায়ী হবে। তোমাদের তাতে কী? কিন্তু যদি সে সত্যবাদী হয়, তখন তোমাদের পরিণতি কী হবে, তা কি ভেবে দেখেছো? সে যে শাস্তির কথা বলে, তার কিছু অংশও যদি তোমাদের উপরে নেমে আসে, তবুও তোমরা কেউই আত্মরক্ষা করতে পারবে না । সুতরাং তোমরা ক্ষান্ত হও । বাড়াবাড়ি কোরো না । যারা বাড়াবাড়ি করে এবং অসত্য কথা বলে, আল্লাহ্‌ তাদেরকে কখনো সৎপথে পরিচালিত করেন না। মুকাতিল ও সুদ্দী বলেছেন, ওই মুমিন ব্যক্তির নাম ছিলো কিবতী । তিনি ছিলেন ফেরাউনের পিতৃব্যপুত্র ৷ সুরা আলকিসাসের একস্থানেও তার প্রসঙ্গ এসেছে । যেমন বলা হয়েছে “এ সময় শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো” ৷ এক বর্ণনায় পাওয়া যায়, তার নাম ছিলো হাবীব। কোনো কোনো আলেম বলেছেন, তিনি ছিলেন বনী ইসরাইল বংশোডুত এবং তার নাম ছিলো “জযইল" । হজরত ইবনে আব্বাস এবং অধিকাংশ আলেম এরকমই উল্লেখ করেছেন। ইবনে ইসহাক বলেছেন, তার নাম ছিলো খবুল। “রব্বিয়াল্লহ্‌' অর্থ আমার প্রভূপালক আল্লাহ । এখানে “আল্লাহ্‌” এর পূর্বে “রব্বি* উল্লেখিত হয়ে বক্তব্যটির চূড়ান্ত সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কেউই আমার “রব* নয়। যেমন “সদিকী যায়দুন' (জায়েদ ব্যতীত আমার বন্ধু আর কেউ নেই)। “বিল বাইয়্যিনাত' অর্থ সুস্পষ্ট প্রমাণীদি । “মির্‌ রব্বিকুম' অর্থ প্রভুপালকের নিকট থেকে । অর্থাৎ সুস্পষ্ট প্রমাণাদি বা অলৌকিকত্ প্রদান করতে পারেন কেবল আল্লাহ, যিনি সকলের ও সকল কিছুর স্রষ্টা এবং তাদের উপরে পরিপূর্ণ ক্ষমতাশালী । আর “রব" এর সঙ্গে “কুম' যোগ করার মধ্যে এই ইঙ্গিতটিও রয়েছে যে, যিনি তোমাদের সৃজয়িতা ও পালয়িতা, তিনি কেবল তোমাদের উপরে শাস্তি অবতীর্ণ করার ক্ষমতাধারী। “মিথ্যাবাদী হলে তার মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হবে" অর্থ মিথ্যাবাদীই যদি সে হয়, তবে তাকে আর গুরুতৃপূর্ণ ব্যক্তিত্ব ভেবে লাভ কী? কী দরকার একজন মিথ্যাবাদীকে হত্যা করে তাকে গুরুতৃ দেওয়ার? এরকম ঝামেলা এড়িয়ে যাওয়াই তো উত্তম। এর পরের বাক্যটির অর্থ__ আর যদি সে সত্যবাদী হয়, তাহলে তো তার সম্পর্কে সতর্ক ও সংযত হওয়া তোমাদের জন্য জরুরী । কারণ তাকে না মানলে যে শাস্তি আপতিত হওয়ার কথা সে বলে, সেই শাস্তির অতিসামান্য অংশ তোমাদের ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এভাবে উপস্থাপিত নিতান্ত যুক্তিসঙ্গত এই বাক্যটির মধ্যে প্রকাশ পেয়েছে প্রকৃত ন্যায়ানুগতা, সুবিচার । কেননা এখানে “যদি সে সত্যবাদী হয় বলার আগেই উল্লেখ করা হয়েছে “সে মিথ্যাবাদী হলে" । শুভযুক্তিকে প্রতিষ্ঠিত করার এটাই প্রকৃষ্ট পন্থা । “ইন্নাল্লুহা লা ইয়াহ্দী মান্‌ হুয়া মুস্রিফুন্‌ কাজ্জাব' অর্থ নিশ্চয় আল্লাহ্‌ সীমালংঘনকারী ও মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না। এটা হচ্ছে তৃতীয় তাফসীরে মাযহারী/৩৩০ ॥|11.911100117.001

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।