Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

[॥ ফির'আওন বংশের এক ব্যক্তি, যে মুমিন ছিল এবং নিজ ঈমান গোপন রাখিত, বলিল, “তোমরা কি এক ব্যক্তিকে এইজন্য হত্যা করিবে যে, সে বলে, “আমার প্রতিপালক আল্লাহ্‌, অথচ সে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তাফসীরে মাযহারী/৩২৮ সুস্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আসিয়াছে? সে মিথ্যাবাদী হইলে তাহার মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হইবে, আর যদি সে সত্যবাদী হয়, সে তোমাদিগকে যে শাস্তির কথা বলে, তাহার কিছু তো তোমাদের উপর আপতিত হইবেই ।' নিশ্চয় আল্লাহ্‌ সীমালংঘনকারী ও মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না। 0) “হে আমার সম্প্রদায়! আজ কর্তৃত্ব তোমাদের, দেশে তোমরাই প্রবল; কিন্তু আমাদের উপর আল্লাহ্‌র শাস্তি আসিয়া পড়িলে কে আমাদিগকে সাহায্য করিবে?" ফির”আওন বলিল,“আমি যাহা বুঝি, আমি তোমাদিগকে তাহাই বলিতেছি। আমি তোমাদিগকে কেবল সৎপথই দেখাইয়া থাকি ।* ) মু'মিন ব্যক্তিটি বলিল, “হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের শান্তির দিনের অনুরূপ দুর্দিনের আশংকা করি__ ॥ “যেমন ঘটিয়াছিল নূহ, “আদ, ছামুদ এবং তাহাদের পূর্ববর্তীদের ব্যাপারে । আল্লাহ্‌ তো বান্দাদের প্রতি কোন যুলুম করিতে চাহেন না। ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।