উল্লেখ্য, হজরত মুসা এখানে ফেরাউনের নাম নির্দিষ্ট করে উল্লেখ করেননি । বরং সাধারণভাবে পরকালে অবিশ্বাসী সকল অহংকারীর অনিষ্ট থেকে আল্লাহ্র শরণ যাচনা করেছেন। এতে করে একথাই প্রমাণিত হয়েছে যে, ফেরাউনের ধ্বংসের কারণ দু'টি__ পরকালে অবিশ্বাস ও ওদ্ধত্য বা অহংকার । আবার এখানকার “রব্বিকুম* প্রেতিপালক) অর্থ কেবল হজরত মুসা ও তার অনুসারীদের প্রতিপালক নয় । বরং ফেরাউন ও তার অনুসারীদের প্রতিপালকও। অর্থাৎ বিশ্বাসী-অবিশ্বীসী নির্বিশেষে সকলের প্রভূপালনকর্তা হচ্ছেন এক আল্লাহ, অন্য কেউ নয়, অবিশ্বীসীরা একথা না মানলেও। সূরা মু'মিন 8 আয়াত ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ তাফসীরে মাযহারী/৩২৭ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।