Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

যেহেতু তার কোনো কোনো অলৌকিকত্ব (যেমন হষ্টি, শুভ্রোজ্ল হাত) বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন ছিলো, তাই প্রথমে সাধারণভাবে সবগ্তলোর কথা উল্লেখ করার পরে ঘটানো হয়েছে বিশেষ অলৌকিকত্রে সংযোজন । “ফা কৃলু সাহিরূন' অর্থ তারা বলেছিলো, লোকটা তো এক যাদুকর । আর “কাজ্জাবুন' অর্থ মিথ্যাবাদী । আলোচ্য আয়াতের মধ্যে রসুলেপাক স. এর জন্য রয়েছে সান্তবনার বাণী। জনান্তিকে যেনো বলা হয়েছে, হে আমার রসুল! মক্কার মুশরিকেরা “যাদুকর* “মিথ্যাবাদী' ইত্যাদি বলে আপনাকে উত্যক্ত করে। এতে করে আপনি ব্যথিত হবেন না। কেননা সকল যুগের সত্যপ্রত্যাখ্যাকারীদের স্বভাব এরকমই । ইতোপূর্বে আপনার পূর্বসূরী রসুল মুসাকে তারা এরকমই বলেছিলো । আর তারা ছিলো এদের চেয়ে অনেক বেশী প্রতাপশালী। তৎসত্বেও তাদের পরিণতি হয়েছিলো অত্যন্ত অশুভ। সুতরাং আপনিও এব্যাপারে নিশ্চিন্ত থাকুন যে, আপনার প্রতিপক্ষীয়রাও যথাসময়ে হবে ভয়ংকর পরিণতির শিকার _ ইহকালে ও পরকালে । তাফসীরে মাযহারী/৩২৫ এরপরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “অতঃপর মুসা আমার নিকট থেকে সত্য নিয়ে তাদের নিকট উপস্থিত হলে তারা বললো, মুসার সঙ্গে যারা ইমান এনেছে, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং তাদের নারীদেরকে জীবিত রাখো । কিন্তু কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই । একথার অর্থ_ অতঃপর যখন নবী মুসা তাদের কাছে সত্য ধর্মের মহান বাণী নিয়ে উপস্থিত হলো, তখন ফেরাউনের অনুসারীরা হলো মহাক্ষিপ্ত। বললো, মুসার জন্মের প্রাক্কালে যেমন বনী ইসরাইলদের শিশুপুত্রদেরকে হত্যা করা হতো এবং খেদমতের জন্য বাঁচিয়ে রাখা হতো তাদের শিশুকন্যাদেরকে, সেই নিয়মটি তোমরা আবার চালু করো । যাতে মুসার অনুসারীদের দল শক্তিশালী না হতে পারে । আমি বললাম, সত্যপ্রত্যাখ্যানকারীরা কখনো সফল হয় না। কারণ তা আমার অভিপ্রায়ানুকূল নয় । সুতরাং তারা ব্যর্থ হবেই। এখানে “দ্বলাল' অর্থ ব্যর্থ, নিক্ষল, অকৃতকার্য । এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে__ “ফেরাউন বললো, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করি এবং সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক। আমি আশংকা করি যে, সে তোমাদের দ্বীনের পরিবর্তন ঘটাবে, অথবা সে পৃথিবীতে বিপর্যয় করবে" । সরাতে ছেড়ে দাও' এরকম বলেছিলো এজন্য যে, নিশ্চয় তার মন্ত্রকদের কেউ তাকে একাজে বাধা দিয়েছিলো । কারণ সে বুঝেছিলো, সিদ্ধান্তটি ধ্বংসাত্মক । ফেরাউনকে সে একথাই বুঝাতে চেয়েছিলো যে, মুসা হচ্ছে মন্তবড় যাদুকর । আপনি যদি তাকে হত্যা করেন, তবে লোকে ভাববে যাদু প্রতিযোগিতায় পরাস্ত হওয়ার ফলেই আপনি পরাজয়ের গ্লানি মুছে ফেলবার জন্য অনর্থক মুসাকে হত্যা করেছেন । ফলে একারণে জনবিক্ষোভও তো দেখা দিতে পারে । বায়যাবী লিখেছেন, ফেরাউনের উদ্ধৃত উক্তি দ্বারা একথাই বুঝা যায় যে, সে হজরত মুসাকে ভিতরে ভিতরে সত্য পয়গম্বর বলে জানতো । তাই সে তাকে হত্যা করতে ভয় পাচ্ছিলো। অথবা সে বুঝতে পেরেছিলো হজরত মুসাকে হত্যা করা তার পক্ষে সহজ নয়। এরকম উদ্যোগ ব্যর্থ হবেই। তাই সে একথাও বলেছিলো যে “সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক । এরকম বলে সে তার দ্বিধাদ্বন্কে কাটিয়ে উঠতে চেয়েছিলো । অর্থাৎ তার অন্তর্গত দুর্বলতা দূর করতেই সে এরকম বলতে চেয়েছিলো যে, মুসাকে তার প্রতিপালক সাহায্য করতে এগিয়ে আসলেও আমি তার পরওয়া করি না। আর “আমাকে ছেড়ে দাও* কথাটি ছিলো বাকচাতুর্ষ। সে জনসাধারণকে একথাই বুঝাতে চাইছিলো যে, তাকে তার সঙ্গীসাথীরাও বাধা দিচ্ছে। নতুবা মুসাকে বধ করা তার জন্য কোনো ব্যাপারই নয় । কিন্তু প্রকৃত অবস্থা ছিলো ভিন্ন। হজরত মুসার হস্তধৃত যষ্টির অলৌকিকত্ব তাকে ভিতরে ভিতরে ভীত-সন্ত্রস্ত করে ফেলেছিলো। তাফসীরে মাযহারী/৩২৬ এখানে “ইন্নী আখাফু আইইয়ুবাদ্দিলা দীনাকুম' অর্থ আমি আশংকা করি, সে তোমাদের ধর্মাদর্শের পরিবর্তন ঘটাবে। আর “আও আঁই ইউজহিরা ফীল্‌ আরদ্বিল ফাসাদ' অর্থ অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে । এরপরের আয়াতে (২৭) বলা হয়েছে__ “মুসা বললো, যারা বিচার দিবসে বিশ্বাস করে না, সেই সকল উদ্ধত ব্যক্তি থেকে আমি আমার ও তোমাদের প্রতিপালকের শরণাপন্ন হচ্ছি । এখানে “ইন্নী* (নিশ্চয়) শব্দটি গুরুত্প্রকাশক। বাক্যের শুরুতে একথা বসানো হয়েছে এই বিষয়টিকেই পরিক্ষুট করার জন্য যে, সর্বপ্রকার অনিষ্ট ও পাপ পরিহার করার একমাত্র উপায়ই হচ্ছে কায়মনোবাক্যে কেবল আল্লাহ্র আশ্রয় গ্রহণ । আর ওই সঙ্গিন অবস্থায় হজরত মুসার নিরাপত্তার উপরে নির্ভরশীল হওয়া তার সম্প্রদায়ের জন্য যেহেতু শিক্ষামূলকও ছিলো, তাই “আমার' উচ্চারণ করার সঙ্গে সঙ্গে উচ্চারিত হয়েছে “তোমাদের*। অর্থাৎ এখানে হজরত মুসার “আমার ও তোমাদের প্রতিপালকের শরণাপন্ন হচ্ছি* কথাটির মধ্যে তার অনুসারীদের জন্য এই উপদেশটিও নিহিত রয়েছে যে, তোমরাও উদ্ভুত বিপদ থেকে মুক্তির জন্য এভাবে আমার সঙ্গে আল্লাহ্‌র শরণ গ্রহণ কোরো । উল্লেখ্য, এরকম সম্মিলিত প্রার্থনাই অধিক ফলপ্রসূ হয় । ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।