Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে মাযহারী/৩২৩ [॥ ইহারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করিলে দেখিত-___ ইহাদের পূর্ববর্তীদের পরিণাম কী হইয়াছিল । পৃথিবীতে উহারা ছিল ইহাদের অপেক্ষা শক্তিতে এবং কীর্তিতে গ্রবলতর । অতঃপর আল্লাহ্‌ উহাদিগকে শাস্তি দিয়াছিলেন উহাদের অপরাধের জন্য এবং আল্লাহ্‌র শাস্তি হইতে উহাদিগকে রক্ষা করিবার কেহ ছিল না। ॥ ইহা এইজন্য যে, উহাদের নিকট উহাদের রাসূলগণ নিদর্শনসহ আসিলে উহারা তাহাদিগকে প্রত্যাখ্যান করিয়াছিল । ফলে আল্লাহ্‌ উহাদিগকে শাস্তি দিলেন । তিনি তো শক্তিশালী, শাস্তিদানে কঠোর । )॥ আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করিয়াছিলাম, [॥ ফির'আওন, হামান ও কারূনের নিকট । কিন্তু উহারা বলিয়াছিল, “এই লোকটা তো এক জাদুকর, চরম মিথ্যাবাদী | -॥ অতঃপর মূসা আমার নিকট হইতে সত্য লইয়া উহাদের নিকট উপস্থিত হইলে উহারা বলিল, “মুসার সহিত যাহারা ঈমান আনিয়াছে, তাহাদের পুত্র-সম্ভানদিগকে হত্যা কর এবং তাহাদের নারীদিগকে জীবিত রাখ ।' কিন্তু কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ হইবেই। )॥ ফির'আওন বলিল, “আমাকে ছাড়িয়া দাও আমি মৃসাকে হত্যা করি এবং সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক । আমি আশংকা করি যে, সে তোমাদের দীনের পরিবর্তন ঘটাইবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে ।” ॥ মুসা বলিল, “যাহারা বিচার দিবসে বিশ্বাস করে না, সেই সকল উদ্ধত ব্যক্তি হইতে আমি আমার ও তোমাদের প্রতিপালকের শরণাপন্ন হইয়াছি।” প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ মক্কার এই অংশীবাদীরা কি দেশ বিদেশে ভ্রমণ করে না? ভ্রমণ করলে তো স্বচক্ষে দেখতে পেতো তাদের পূর্ববর্তী আদ-ছামুদ ইত্যাদি জনগোষ্ঠীর বিরাণ জনপদসমূহ। তারা তো ছিলো এদের চেয়েও অধিক শক্তিশালী ও কীর্তিমান। কিন্তু তারা তাদের পৎপ্রদর্শনার্থে প্রেরিত নবীগণকে মিথ্যা সাব্যস্ত করেছিলো । সেই অপরাধে আল্লাহ্‌ তাদের উপরে আপতিত করেছিলেন ধ্বংসাত্মক শাস্তি । যেমন মহাপ্লাবন, জীবন-সংহারক মহানাদ, প্রস্তর-বৃষ্টি ইত্যাদি । ফলে পৃথিবী থেকে সমূলে উৎপাটিত হয়েছে তারা । বিলুপ্ত হয়ে গিয়েছে তাদের কীর্তিচিহৃসমূহ। আল্লাহর ওই সকল মহাশাস্তি থেকে তাদেরকে রক্ষা করতে পারে, এরকম ত্রাণকর্তাও তাদের ছিলো না। আল্লাহ্‌র মহা অভিপ্রায়ের বিরুদ্ধে সেরকম কোনো ত্রাণকর্তার উপস্থিতি তো সম্ভবও নয়। এখানে “আওয়া লাম ইয়াসীরু ফীল আরছ' অর্থ তারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে না? বক্তব্যটির সংযোগ রয়েছে একটি অনুক্ত ক্রিয়ার সঙ্গে । ওই অনুক্ততাসহ তাফসীরে মাযহারী/৩২৪ পুরো অর্থ দাঁড়ায়__ তারা কি সত্যপ্রত্যাখ্যানকারীদের অশুভপরিণতির কথা অবিশ্বাস করে? তাহলে পৃথিবীতে ভ্রমণ করে তাদের ধ্বংসপ্রাপ্ত জনপদগ্ডলোর অবস্থা স্বচক্ষে দেখে আসে না কেনো? “কুও্ওয়াতা' অর্থ শক্তি, প্রতিপত্তি । “আছারন ফীল আরদ্* অর্থ কীর্তিতে প্রবলতর। অর্থাৎ দুর্গ, প্রাসাদ, প্রাচীরবিশিষ্ট সুরক্ষিত শহর ইত্যাদি কীর্তিতে তারা ছিলো অত্যন্ত প্রতাপশালী। “ফা আখজানুমুল্লহু বিজুনুবিহিম' অর্থ অতঃপর আল্লাহ্‌ তাদেরকে শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের জন্য । আর “ওয়ামা কানা লাহুম মিনাল্লহি মিউওয়াক' অর্থ এবং আল্লাহর শাস্তি থেকে তাদেরকে রক্ষা করবার কেউ ছিলো না। পরের আয়াতে (২২) বলা হয়েছে__ এটা এজন্য যে, তাদের নিকট তাদের রসুলগণ নিদর্শনসহ এলে তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছিলো । ফলে আল্লাহ্‌ তাদেরকে শান্তি দিলেন। তিনি তো শক্তিশালী, শাস্তিদানে কঠোর। এখানে “আল বাইয়্যিনাত' অর্থ অলৌকিক নিদর্শনসমূহ, সেই সকল নির্দেশ-নিষেধাজ্ঞাসমূহ, যা শুভ ও কল্যাণকর । “কৃভিউন' অর্থ শক্তিশালী, পূর্ণ ক্ষমতাবান, অভিপ্রায়ানুসারে কর্ম করতে পূর্ণরূপে সক্ষম । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “আমি আমার স্পষ্ট গ্রমাণসহ মুসাকে প্রেরণ করেছিলাম (২৩), ফেরাউন, হামান ও কারুনের নিকট । কিন্তু তারা বলেছিলো, এই লোকটা তো যাদুকর, চরম মিথ্যাবাদী'€২৪)। কোরআন ব্যাখ্যাতাগণ বলেছেন, এখানকার “আয়াতিনা* (নিদর্শন) অর্থ ওই নয়টি মোজেজা বা অলৌকিকত্ব, যা আল্লাহতায়ালা হজরত মুসাকে দিয়েছিলেন । আর “সুলতৃনিম্‌ মুবীন' (স্পষ্ট প্রমাণ) অর্থ বিশেষ কোনো অলৌকিকতব__ যেমন তার যষ্টি। প্রথম অবস্থায় “আয়াত ও “সুলতৃনিম্‌ মুবীন' পৃথক এবং দ্বিতীয় অবস্থায় “সুলতানিম্‌ মুবীন'ও “আয়াতে*র অন্তর্ভূত । ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।