তখন সেখানে সুপারিশকারী থাকবেই না । সুতরাং এখানে “ইউত্উ' বিশেষণটির কোনো কার্যকারিতাই নেই । অথবা বলা যেতে পারে, এখানে বিশেষণটি বসানো হয়েছে অংশীবাদীদের লালিত বিশ্বাসের আনুকূল্য বজায়ার্থে। কেননা, পুঁজিত প্রতিমাগুলো তাদের পক্ষে সুপারিশ করবে, এটাই ছিলো তাদের বিশ্বাস। এমতাবস্থায় বক্তব্যটি দীড়বে__ তাদের অপবিশ্বাসানুসারে যদি তখন তাদের পক্ষের কোনো সুপারিশকারী থাকেও, তবুও তাদের সুপারিশ গ্রাহ্য হবে না । এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে__ “চক্ষুর অপব্যবহার এবং অন্তরে যা গোপন আছে, সে সম্বন্ধে তিনি অবহিত" । “খায়িনাতাত্ আয়ুয়ুনি' অর্থ চক্ষুর অপব্যবহার, দৃষ্টির চৌর্যতা। “খায়িনাতা" হচ্ছে এখানে কর্তৃকারক, কর্তৃপদীয় শব্দরূপ। এর বিশেষ্য রয়েছে অনুক্ত। অর্থাৎ আত্মসাৎকারী দৃষ্টি। যেমন গোপনে নিষিদ্ধ কিছু অবলোকন করে, সে সম্পর্কে আল্লাহ্ অবহিত । অথবা ধাতু মূল “খায়িনাহ্' ৷ যেমন “আ+ফীয়াহ্* অর্থাৎ চোখের কুদৃষ্টির কথাও আল্লাহ্ জানেন । “ওয়ামা তুখৃফিস্ সুদূর" অর্থ অন্তরে যা গোপন আছে, সে সম্বন্ধে তিনি অবহিত । কেউ কেউ কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে_ কোনো সুন্দরী রমণীকে কুদৃষ্টিতে দেখার পর অন্তরে লালিত কাম-লালসার কথাও আল্লাহ্র অজানা নয়। এরপরের আয়াতে (২০) বলা হয়েছে__ “আল্লাহই বিচার করেন সঠিকভাবে । আল্লাহ্র পরিবর্তে তারা যাদেরকে ডাকে, তারা বিচার করতে অক্ষম” ৷ একথার অর্থ__ আল্লাহই সকলের অষ্টা, পালক । তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিধর, ন্যায়বিচারক। তাফসীরে মাযহারী/৩২২ সকলের ও সকলকিছুর প্রকাশ্য-গোপন সবকিছুই তার জানা । তাই সঠিকভাবে বিচার-মীমাংসা করতে পারেন কেবল তিনিই । অন্যদের এসকল গুণ যেহেতু নেই, তাই তারা সঠিক বিচার করতে অক্ষম। এখানে “আল্লাহ্র পরিবর্তে তারা যাদেরকে ডাকে অর্থ প্রতিমা, শয়তান অথবা প্রবৃত্তিপূজক কোনো শাসক । বিচার করার যোগ্যতাই তাদের নেই। এরপর বলা হয়েছে___ “আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা” । একথা আগের বাক্যের “চক্ষুর অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সে সম্বন্ধে তিনি জানেন' কথাটির পরিপোষক। তাছাড়া এ কথার মধ্যে রয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদের শাস্তিদানের প্রচ্ছন্ন অঙ্গীকারও। আর তারা আল্লাহকে ছেড়ে যাদের শরণাপন্ন হয়, তাদের বিচার-যোগ্যতার অন্তরায়ও সৃষ্টি করা হয়েছে আলোচ্য বক্তব্যের মাধ্যমে ৷ পরোক্ষভাবে একথা বলেই দেওয়া হয়েছে যে, তারা সর্বশ্োতা ও সর্বদ্রষ্টী যেহেতু নয়, তাই বিচার করার যোগ্যতাও তাদের নেই। সূরা মু'মিনঃ আয়াত ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।