Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু সাঈদ থেকে আবু দাউদ তার “আল বাআ”স গ্রন্থে উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, তখন জনৈক ঘোষক উচ্চকণ্ঠে ঘোষণা করবে, হে মানবজাতি! এখন তোমাদের উপর সেই সময় সমুপস্থিত। তার ওই ঘোষণা নিকটবর্তী দূরবর্তী সকলেই শুনতে পাবে । এরপর নিকটতম আকাশে মহাআড়ম্বরে অবতরণ করবেন আল্লাহ। তখন আর এক ঘোষক ঘোষণা করবে, এখন কার আধিপত্য? কার শাসন? তারপর নিজেই জবাবে বলবে, কেবল আল্লাহ্র, যিনি আনুরূপ্যবিহীনরূপে এক এবং অতুলনীয়রূপে মহাপরাক্রমশালী । “নুফিখা ফিস্সূর' আয়াতের ব্যাখ্যায় সুপরিণত সূত্রে হজরত আনাস থেকে বায়হাকী কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, তখন তিন জন ফেরেশতা বেহুঁশ তাফসীরে মাযহারী/৩২০ হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। তারা হচ্ছেন__ জিবরাইল, মিকাইল ও আজরাইল। আল্লাহ্‌ সর্বজ্ঞ হওয়া সত্বেও আজরাইলকে বলবেন, হে মৃত্যদূত! এখন কে কে রয়েছে অবশিষ্ট? আজরাইল বলবেন, তোমার মহামহিম সত্তা। আর তোমার বান্দা জিবরাইল, মিকাইল ও আজরাইল। আল্লাহ আদেশ দিবেন, মিকাইলের প্রাণ সংহার করো । তৎক্ষণাৎ নির্দেশ পালন করবেন তিনি । আল্লাহ্‌ পুনঃ প্রশ্ন করবেন, এখন? আজরাইল বলবেন, তোমার পবিভ্রতম সত্তা । আর তোমার বান্দা জিবরাইল ও আজরাইল। আল্লাহ্‌ বলবেন জিবরাইলের জীবনাবসান ঘটাও । সঙ্গে সঙ্গে নির্দেশ কার্যকর করবেন তিনি । আল্লাহ্‌ বলবেন, এবার? আজরাইল উত্তর দিবেন, তোমার পাক জাত । আর তোমার মৃত্যুভয়ে তটস্থ বান্দা আজরাইল ৷ আল্লাহ আদেশ করবেন, মরে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল মৃত্যুমুখে পতিত হবে । আল্লাহ্‌ বলতে থাকবেন, আমিই মহাসৃষ্টির ্রষ্টা। পুনরায় সৃষ্টিকে অস্তিত্ব দান করবো আমিই । আজ অত্যাচারী-অহংকারীরা সব কোথায়? আজ হুকুমত কার? জবাব দেওয়ার মতো তখন কেউই অবশিষ্ট থাকবে না । তাই তিনি নিজেই বলবেন, আল্লাহরই, যিনি এক, পরাক্রমশালী । পরে পুনরায় শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে। তখন পুনরুখিত হবে সকলে । আয়াতের বর্ণনাভঙ্গি দৃষ্টে একথাই প্রতীয়মান হয় যে, কবর থেকে সকলকে বের করার পর আল্লাহ্‌ বলবেন “আজ কর্তৃত্ব কার? । অর্থাৎ তখন তার সকল সৃষ্টির অসহায়ত্বকেই এখানে উপস্থাপিত করা হয়েছে এভাবে । অথবা বলা যেতে পারে, তখন সমস্ত পরিদৃশ্যমান বন্তুসমূহ থাকবে ধ্বংসের আড়ালে । থাকবে না সৃষ্টির সঙ্গে স্রষ্টার যোগাযোগের কোনো মাধ্যমও । ফলে দৃশ্যত দণ্দাতা বা শাসকদের অস্তিতৃও হবে অবলুপ্ত । ওই অবস্থাকেই চিত্রিত করা হয়েছে এখানে । নতুবা এ জগতেও গ্রকৃত কর্তৃত্ব আল্লীহ্রই ৷ তাঁর কর্তৃতুমুক্ত কোনো সৃষ্টির অস্তিত্বই নেই। থাকা সম্ভবও নয়। এরপরের আয়াতে (১৭) বলা হয়েছে__ “আজ গ্রত্যেককে তার কৃতকর্মের ফল দেওয়া হবে, আজ কোনো জুলুম করা হবে না? । এখানে “আল ইয়াওমা” অর্থ আজ, এই দিনে, এই মহাবিচারের দিবসে, যখন আল্লাহ্‌ ছাড়া রূপকার্থক কর্তৃত্ব বলেও কারো কোনোকিছু থাকবে না। আর “আজ কোনো জুলুম করা হবে না অর্থ আজ কারো প্রতি য্কিঞ্চিত অবিচারও করা হবে না। বিন্দুবৎ হাস-বৃদ্ধি ঘটানো হবে না কারো পাপ-পুণ্যের । এরপর বলা হয়েছে__ “আল্লাহ্‌ হিসাব গ্রহণে তৎপর" । একথার অর্থ__ আল্লাহ্র ইচ্ছায় এই দুনিয়ার অর্ধদিবস সময়কালের মধ্যেই সমাগত হবে সেদিনের হিসাব-নিকাশ পর্ব, যদিও তিনি সবকিছু সম্পন্ন করার ক্ষমতা রাখেন মুহূর্তাংশের মধ্যে । কিন্তু এমন কোনো ব্যস্ততাও তার নেই, যা তার কর্মের প্রতিবন্ধক । তাই তিনি মুহ্র্তমধ্যে নয়, সকলের হিসাব নিকাশ শেষ করবেন এই দুনিয়ার অর্ধদিবস পরিমাণ সময়-পরিসরের মধ্যে । আর তিনি অবসাদ-ক্রান্তি থেকে চিরমুক্ত, সেকথাটিকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্যই এখানে বলা হয়েছে “আল্লাহ্‌ হিসাব গ্রহণে তৎপর । তাফসীরে মাযহারী/৩২১ এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে__ “তাদেরকে সতর্ক করে দীও আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখকষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে । একথার অর্থ__ হে আমার রসুল! আপনি তাদেরকে সেই ভয়ংকর দিবস সম্পর্কে সাবধান করে দিন, যেদিন কণ্ঠদেশে উঠে আসতে চাইবে হর্থপ্ড। দম বন্ধ হবার উপক্রম হবে ভয়ে-আতংকে-দুশ্চিন্তায়। এখানে “প্রাণ কণ্ঠাগত" অর্থ হৃৎপিণ্ড তার আপন স্থান ত্যাগ করে উঠে আসবে কণ্ঠদেশে। আটকে থাকবে সেখানেই । ফলে তাদের অবস্থা হবে অত্যন্ত অস্বস্তিদায়ক। হর্থপণ্ড নিচে নামবে না, যাতে তারা আরাম পায়, অথবা বাইরেও বেরিয়ে যাবে না, যাতে ঘটতে পারে মৃত্যু । আর এখানকার “কাজিমীন' শব্দটির অর্থ দুঃখ-কষ্ট, অস্থিরতা-ভয়-দুশ্চিভ্তা, যা অসহনীয় । এরপর বলা হয়েছে__ “জালেমদের কোনো অন্তরঙ্গ বন্ধু নেই, যার সুপারিশ গ্রাহ্য হবে এমন কোনো সুপারিশকারীও নেই" । এখানে “জালেম' অর্থ সত্যপ্রত্যাখ্যানকারী, কাফের । “হামীম' অর্থ অন্তরঙ্গ বন্ধু । আর এখানকার “যার সুপারিশ গ্রাহ্য হবে এমন কোনো সুপারিশকারীও নেই" কথাটির অর্থ এরকম নয় যে, তাদের জন্য কেউ তখন সুপারিশ করবে, অথচ তা গৃহীত হবে না। বরং কথাটির অর্থ হবে__ তাদের জন্য ॥|॥11.911100117.00

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।