) উহাতে আমি সৃষ্টি করি খর্জুর ও আঙুরের উদ্যান এবং উহাতে উৎসারিত করি প্রত্রবণ, ) যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে, অথচ উহাদের হস্ত উহা সৃষ্টি করে নাই। তবুও কি উহারা প্রকাশ করিবে না? পবিত্র ও মহান তিনি, যিনি উডিদ, মানুষ এবং উহারা যাহাদিগকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া । ॥ উহাদের জন্য এক নিদর্শন রাত্রি, উহা হইতে আমি দিবালোক অপসারিত করি, তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে_ মৃত সদৃশ বিশুক্ব মৃত্তিকাও মানুষের জন্য একটি বিশেষ নিদর্শন । আমি বিশুক্ষ মৃত্তিকাকে বৃষ্টিপাতের মাধ্যমে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি বিভিন্ন প্রকারের ফসল । ওই ফসল ভক্ষণ করেই তো তারা জীবন ধারণ করে। এখানে “হাব্বান' অর্থ কৃষিজাত আহার্য বন্তু। যেমন যব, গম, ধান ইত্যাদি । বিভিন্ন প্রকারের সবজিও এর অন্তর্ভত। আর এখানে “আহার করে" কথাটির পূর্বে “তা থেকে" উল্লেখ করাতে একথাই প্রমাণিত হয় যে, শস্য ও সবজিই মানুষের প্রধান আহার্য। মানুষের জীবনধারণের জন্য এগুলো অপরিহার্য । পরের আয়াতে (৩৪) বলা হয়েছে___ “তাতে আমি সৃষ্টি করি খর্জুর ও আঙুরের উদ্যান এবং তাতে উৎসারিত করি প্রত্রবণ!। পূর্বের আয়াতে উল্লেখিত “হাববুন" যেহেতু জাতিবাচক, সেহেতু শব্দটি সেখানে ব্যবহৃত হয়েছে একবচনরূপে । কিন্তু এই আয়াতের “নাখীল' ও “আ'নাব' ছারা বুঝানো হয়েছে ফলমূলকে । তাই এখানে শব্দ দু'টো ব্যবহৃত হয়েছে বহুবচনরূপে । “নাখীল' বলে খেজুর বৃক্ষকে । আর “আ'নাব' অর্থ খেজুর । উল্লেখ্য, শস্য-সবজির সঙ্গে আঙুর ও খেজুরের উল্লেখ করা যেতো । কিন্তু এখানে খেজুর ও আঙুরের উল্লেখ করা হয়েছে পৃথকভাবে । এর হেতু নির্য়ার্থে এরকম বলা যেতে পারে যে, অন্যান্য ফল- ফসলের চেয়ে খেজুরের গুরুত্ব বেশী । আর খেজুরগাছ আল্লাহ্র সৃজননৈপুণ্যের একটি অনন্যসাধারণ নিদর্শন। তাফসীরে মাযহারী/২৩ এখানে “মিনাল উয়ু*ন* কথাটির “মিন অব্যয়টি আংশিক অর্থ প্রকাশক । অর্থাৎ কিছু প্রত্রবণ বা ঝরণা । কিন্তু আখফাশের মতে “মিন* এখানে সন্নিবেশিত হয়েছে অতিরিক্তরূপে । এরপরের আয়াতে (৩৫) বলা হয়েছে__ “যাতে তারা আহার করতে পারে তার ফলমূল থেকে, অথচ তাদের হস্ত তা সৃষ্টি করেনি । তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না'? এখানে “মিন ছামারিহী* অর্থ ওই সকল বাগান বা বৃক্ষের ফলমূল থেকে । কেউ কেউ বলেছেন, এখানকার “ছামারিহী* কথাটির “হী” (তোর) সর্বনামটি সম্পর্কযুক্ত আল্লাহ্র সঙ্গে । এভাবে বক্তব্যটি দীড়ায়_যাতে তারা আহার করতে পারে আল্লাহ্ কর্তৃক সৃষ্ট ফলসভার থেকে । “ওয়ামা আ'মিলাত্হু আইদীহিম' অর্থ অথচ তাদের হস্ত তা সৃষ্টি করেনি। এখানকার “মা* যো) হচ্ছে যোজক অব্যয় । শব্দটির সম্পৃক্তি ঘটেছে “ছামারিহী*র সঙ্গে । এভাবে মর্মার্থ দীড়ায়_ তারা পান করে নিজের হাতে তৈরী করা শরবত, সিরকা ইত্যাদি। কিন্তু কারো কারো মতে এখানকার “মা' ব্যবহৃত হয়েছে নেতিবাচক অর্থে। অর্থাৎ সকল প্রকার ফল ও ফসল সৃষ্টি করেন আল্লাহ্ স্বয়ং। সৃজনকর্মে মানুষের প্রবেশাধিকার মাত্রই নেই। “আফালা ইয়াশ্কুরূন' অর্থ তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। “ফা' এখানে যোজক এবং এর যোজ্য রয়েছে উহ্য। এমতাবস্থায় কথাটির মর্মার্থ দাড়ায়__ তারা কি আল্লাহ্র নেয়ামতরাজির গ্রতি কৃতজ্ঞ? মোটেও নয় । অথচ কৃতজ্ঞতা প্রকাশ ছিলো তাদের অত্যাবশ্যক একটি কর্তব্য । এর পরের আয়াতে (৩৬) বলা হয়েছে___ “পবিত্র ও মহান তিনি, যিনি উভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়া জোড়া করে'। এখানে “আযওয়াজ্ব* অর্থ শ্রেণী, জাতি । “মা তুম্বিতুল আরদ' অর্থ তরুলতা, উডিদ। “মিন আনফুসিহিম” অর্থ মানুষ, নর ও নারী । আর “মিম্মা লা ইয়া*লামুন” অর্থ তারা যাদেরকে জানে না। অর্থাৎ আল্লাহ্র অন্য যে সকল সৃষ্টি সম্পর্কে মানুষ অনবগত । এভাবে বক্তব্যটির মর্মার্থ দাড়ায়_ সকল পরিদৃশ্যমান ও অদৃশ্য সৃষ্টিকে আল্লাহপাক দিয়েছেন যুগলরূপ-___ পরস্পরের পরিপুরক। এরপরের আয়াতে (৩৭) বলা হয়েছে___ “তাদের জন্য এক নিদর্শন রাত্রি, তা থেকে আমি দিবালোক অপসারণ করি, তখন তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে” । অনস্তিত্বের অন্ধকারই সৃষ্টির মূল প্রকৃতি । তার উপরে প্রতিভাসিত করা হয় অস্তিত্বের বা পরিদৃশ্যমানতার আলোক । রাত্রির অন্ধকারের উপরে দিবসের আলো প্রতিষ্ঠিত হয় সেভাবেই । তাই রাত্রি হচ্ছে আল্লাহ্র সৃজনরহস্যের একটি প্রকৃষ্ট নিদর্শন । আলোচ্য আয়াতে সে বিষয়টিকেই বোঝানোর চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে__ রাতের আঁধারের উপর থেকে আমি যখন দিবালোককে অপসারণ করি, তখন অন্ধকার পায় তার প্রকৃত স্বরূপ। এখানে “সালখ* অর্থ খোলস উন্মোচন। মর্মার্থ__ দিবাবসান, নিশিথের আগমন । ॥|11.911100117.001
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।