Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

পরের আয়াতে (১৫) বলা হয়েছে__ “তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি, তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা ওহী প্রেরণ করেন স্বীয় আদেশসহ, যাতে সে সতর্ক করতে পারে কিয়ামত দিবস সম্পর্কে । তাফসীরে মাযহারী/৩১৮ “রফিউ"দ্‌ দারাজ্বাত' অর্থ তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী । অর্থাৎ তার মর্যাদার পূর্ণতৃ অত্যন্ত উন্নত, অতীব মহান, যার সমান্তরাল অন্য কারো পূর্ণত্‌ প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব । কোনো কোনো ব্যাখ্যাকার বলেছেন, কথাটির অর্থ তিনি তার নবী ও ওলীগণকে তাদের নৈকট্যের স্তরানুসারে বেহেশতে উচ্চ-উচ্চতর মর্যাদা প্রদান করবেন। “জুল আ"রশ' অর্থ আরশের অধিপতি ৷ “ইউল্ক্রি রূহা' অর্থ ওহী বা প্রত্যাদেশ প্রেরণ করেন । উল্লেখ্য, “ওহীকে* এখানে বলা হয়েছে “রূহ' । কেননা “রূহ' বা আত্মা দ্বারা যেমন শরীর জীবিত হয়, তেমনি প্রত্যাদেশ দ্বারা জীবিত হয় মৃত আত্মা। “মিন আম্রিহী' অর্থ স্বীয় আদেশে । বাগবী লিখেছেন, এখানে “আদেশ' অর্থ “অনুগহ' ৷ এভাবে কথাটি দীড়ায়__ তিনি নিজ অনুগহে প্রত্যাদেশ প্রেরণ করেন। এমতাবস্থায় এখানকার “মিন্* হবে সূচনামূলক। আবার কেউ কেউ বলেছেন, বর্ণনামূলক। উল্লেখ্য, আলোচ্য আয়াতে বিবৃত হয়েছে আল্লাহ্র তিনটি বিশেষ গুণ___ সমুচ্চ মর্যাদাধারী, আরশাধিপতি এবং প্রত্যাদেশপ্রদাতা ৷ শেষোক্ত গুণটি আবার নবুয়তের পদমর্যাদার উপক্রমণিকাও বটে। “লিইউন্জিরা ইয়াওমাত্‌ তালাকৃ"* অর্থ যাতে সে সতর্ক করতে পারে কিয়ামত দিবস সম্পর্কে । এখানে “লিইউন্জিরা' এই কর্তৃকারক সর্বনামটি সম্পৃক্ত রয়েছে আল্লাহ্‌, ওহী অথবা “যার প্রতি ইচ্ছা', অর্থাৎ নবীগণের সঙ্গে । শেষোক্তটিকে গ্রহণ করলে এখানকার বক্তব্যটি হতে পারে অধিকতর স্পষ্ট ও বোধগম্য । আর “ইউন্জিরা' এর কর্মকারক এখানে রয়েছে উহ্য। এভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে ব্যাপকভিত্তিক আহ্বানকর্মের দিকে । অর্থাৎ আল্লাহ্র নবীগণ যেনো সকলকেই আল্লাহ্র দিকে আহ্বান জানান। “ইয়াওমাত্‌ তালাকৃ* অর্থ কিয়ামত দিবস । অর্থাৎ যেদিন আকাশ-পৃথিবীসহ সকল সৃষ্টিকে একত্র করা হবে । মুকাতিল ও কাতাদা বলেছেন, এর অর্থ পরস্পর সাক্ষাতের দিন । অর্থাৎ সেই দিন, যেদিন সাক্ষাতকার ঘটবে স্রষ্টা ও তার সৃষ্টির মধ্যে । মায়মুন ইবনে মেহরান বলেছেন, যেদিন সমবেত হবে অত্যাচারী ও অত্যাচারিত এবং অভিযুক্ত ও অভিযোগকারীরা । কেউ কেউ বলেছেন, এর অর্থ__ যেদিন উপস্থিত করা হবে মুর্তিপুজকদেরকে তাদের মূর্তিগুলোর সঙ্গে । কেউ কেউ আবার অর্থ করেছেন__এ্রত্যেককে মিলিত করা হবে সেদিন তাদের নিজ নিজ কর্মফলের সঙ্গে । হাকেম, ইবনে যোবায়ের, যোবায়ের ইবনে আবী হাতেম এবং ইবনে আবিদ্‌ দুন্ইয়ার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস একবার “যেদিন আকাশসমূহ মেঘমালাসহ চৌচির হয়ে যাবে' এই আয়াত পাঠ করলেন। তারপর বললেন, মহাবিচারের দিবসে একটি সুবিশাল প্রান্তরে আল্লাহ্‌ তার সকল সৃষ্টিকে সমবেত করবেন । ওই সমাবেশে থাকবে মানুষ, জ্বিন, জন্ত-জানোয়ার, পাখি-পতঙ্গ সকলেই । তারপর নিশ্নতম আকাশ বিদীর্ণ হবে । ওই আকাশের বাসিন্দারা নিচে তাফসীরে মাযহারী/৩১৯ নেমে যাবে । তাদের সংখ্যা হবে জ্বিন ও মানুষের সম্মিলিত সংখ্যার চেয়ে বেশী । হাদিসটি সুদীর্ঘ । এর পরে ওই হাদিসে বর্ণনা করা হয়েছে অন্যান্য আকাশ বিদীর্ণ হওয়া, আল্লাহ্র আনুরূপ্যবিহীন দুযুতিচ্ছটার প্রকাশ ইত্যাদি সম্পর্কে । হাদিসটি উল্লেখ করা হয়েছে সুরা বাকারার তাফসীরের যথাস্থানে । এরপরের আয়াতে (১৬) বলা হয়েছে__ “যেদিন মানুষ বের হয়ে পড়বে, সেদিন আল্লাহ্‌র নিকট তাদের কিছুই গোপন থাকবে না" । একথার অর্থ যেদিন মানুষ তাদের আপনাপন কবর থেকে পুনরুখিত হবে, সেদিন তাদেরকে উপস্থিত করা হবে আল্লাহ সকাশে । আত্মগোপন করার উপায় তখন তাদের থাকবেই না। সামনে থাকবে না কোনো পাহাড়-পর্বত-টিলা-অট্টালিকার আড়াল । দেহের পর্দাও গোপন রাখতে পারবে না তার আত্মাকে । কথাটির উদ্দেশ্য এরকম হতে পারে যে, তখন গোপন থাকবে না অপরাধীদের ব্যক্তিক, অবয়বিক ও পরিস্থিতি সংক্রান্ত কোনো বিষয়। এখানে “তাদের কিছুই গোপন থাকবে না" বাক্যটি পূর্বের বাক্যের (যেদিন মানুষ বের হয়ে পড়বে) এর সমার্থকও বটে এবং এভাবে পৃথিবীবাসীদের গোপনীয়তা সংক্রান্ত ধারণীকেও বিদূরিত করা হয়েছে পুরোপুরিভাবে । এরপর বলা হয়েছে__ “আজ কর্তৃত্ব কার? আল্লাহরই, যিনি এক, পরাক্রমশালী” ৷ একথার অর্থ __ সকল সৃষ্টিকে ধ্বংস করে তখন কেউই থাকবে না, তাই তার এমতো প্রশ্নের জবাব দিবেন তিনি নিজে । বলবেন, আল্লাহরই, যিনি এক, মহাপরাক্রমশালী । “আল ওয়াহিদ" অর্থ এক, একক, একাকী, অদ্বিতীয়, অবিভাজ্য । উল্লেখ্য, তিনি এক ও একক যেমন তার সততায়, তেমনি গুণবত্তায়, তেমনি কার্যকলাপেও । কোনো কিছুতেই কেউ তার অংশী অথবা সমকক্ষ নয় । আর “কাহ্হার' অর্থ মহাপরাক্রমশালী । অর্থাৎ তিনি সকলের ও সকলকিছুর উপরে প্রভাবশালী, বিজয়ী। তিনি সকলকিছুর উপরে যে কোনোভাবে শক্তিপ্রয়োগ করতে পারেন। সৃষ্টির অস্তিতব-অনস্তিতব সম্পূর্ণ তই তার অভিথ্রায়নির্ভর। হজরত আবু হোরায়রা থেকে এ সম্পর্কে সুপরিণত পর্যায়ের একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন তিবরানী, আবুল আলিয়া ও বায়হাকী । আরো কিছুসংখ্যক ব্যক্তিও হাদিসটির বর্ণনাকারী । ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।