Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (১৩) বলা হয়েছে__ “তিনিই তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান এবং আকাশ থেকে প্রেরণ করেন তোমাদের জন্য রিজিক' ৷ একথার অর্থ__- তাঁর এককত্ের যাবতীয় দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন তোমাদেরকে । আরো তিনি দেখিয়েছেন সেগুলিকে, যেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য । তিনিই তো তোমাদের আল্লাহ, তোমাদের জীবনোপকরণদাতা । তিনিই আকাশ থেকে বারিবর্ষণ করেন। ফলে সঞ্জীবিত হয় মৃত্তিকা। উৎপন্ন হয় কতো বিচিত্র বর্ণের, গন্ধের ও স্বাদের ফল-মূল-শীক-সবজী ও ফসল। ওগুলোই তো তোমাদের অত্যাবশ্যক জীবনোপকরণ । এগুলোও তো তার এককত্ের প্রকৃষ্ট প্রমাণ । সুতরাং স্বচক্ষে এসকল কিছু প্রত্যক্ষ করার পর আপত্তি উথাপন করতে পারবে কীভাবে? এরপর বলা হয়েছে___ “আল্লাহ্‌ অভিমুখী ব্যক্তিই উপদেশ গ্রহণ করে" । একথার অর্থ__শুভ উপদেশকে মান্য করে সেই ব্যক্তিই, যে সতত মনোনিবদ্ধ রাখে কেবল আল্লাহ্‌র প্রতি । অর্থাৎ বৃষ্টিপাতের মাধ্যমে জীবনোপকরণের আয়োজন ইত্যাকার নিদর্শনসমূহের মাধ্যমে পথপ্রাপ্ত হতে পারে কেবল তারাই, যারা হঠকারিতা, একগুঁয়েমি ও অহংকারমুক্ত মনে মনোযোগী হয়ে যায় কেবল আল্লাহর দিকে। সূরা মু'মিন ৪ আয়াত ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ তাফসীরে মাযহারী/৩১৭ [) সুতরাং আল্লাহকে ডাক তাহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া, যদিও কাফিররা ইহা অপসন্দ করে। ॥ তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, “আরশের অধিপতি, তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা ওহী প্রেরণ করেন স্বীয় আদেশসহ, যাহাতে সে সতর্ক করিতে পারে কিয়ামত দিবস সম্পর্কে । ) যেদিন মানুষ বাহির হইয়া পড়িবে সেদিন আল্লাহ্র নিকট উহাদের কিছুই গোপন থাকিবে না। আজ কর্তৃত্ব কাহার? আল্লাহরই, যিনি এক, পরাক্রমশালী । )॥ আজ প্রত্যেককে তাহার কৃতকর্মের ফল দেওয়া হইবে; আজ কোন যুলুম করা হইবে না । আল্লাহ্‌ হিসাব গ্রহণে তৎপর । ॥ উহাদিগকে সতর্ক করিয়া দাও আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখ-কষ্টে উহাদের প্রাণ কণ্ঠাগত হইবে । যালিমদের জন্য কোন অন্তরংগ বন্ধু নাই, যাহার সুপারিশ গ্রাহ্য হইবে এমন কোন সুপারিশকারীও নাই। ॥ চক্ষুর অপব্যবহার ও অন্তরে যাহা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত । ॥ আল্লাহই বিচার করেন সঠিকভাবে । আল্লাহ্‌র পরিবর্তে উহারা যাহাদিগকে ডাকে তাহারা বিচার করিতে অক্ষম । আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার থ্রিয়তম রসুল ও তার উম্মত! তোমরা শুনলে তো সত্যপ্রত্যাখ্যানকারীদের পরিণাম হবে কতো ভয়াবহ । সুতরাং তোমরা কোনোদিকে আর দৃকপাত না করে মগ্ন হও এক আল্লাহ্র একনিষ্ঠ ইবাদতে, যদিও তা হয় তাদের কাছে তিক্ত, অনভিথেত। অর্থাৎ বিশুদ্ধচিত্ত বিশ্বাসীদের নিবিষ্টচিত্ত উপাসনা সকল যুগের সকল সত্যথত্যাখ্যনকারীদেরকে করে ক্ষুব্ধ ও অথসন। ॥|11.011100117.001

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।