Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

ক্রিয়ার সঙ্গে । যার প্রমাণ হচ্ছে “মাকৃতুল্লাহ্‌' (আল্লাহ্র অগ্রসন্নতা) ও “মাকৃতিকুম' (তোমাদের ক্ষোভ) এর সমকাল একই । এভাবে বক্তব্যটি দীড়ায়, শাস্তিগ্রস্ত অবস্থায় তারা একই সঙ্গে শিকার হবে আত্মধিক্কারের এবং আল্লাহ্র অপরিতোষের, কেননা পৃথিবীতে ইমানের আহ্বান শোনা সত্তেও তারা তা অহমিকাভরে প্রত্যাখ্যান করেছিলো । পরের আয়াতে (১১) বলা হয়েছে__ “তারা বলবে, হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দু'বার রেখেছো এবং দু'বার আমাদেরকে প্রাণ দিয়েছো । আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, এখন নিন্্রমণের কোনো পথ মিলবে কী'? হজরত ইবনে আব্বাস, কাতাদা ও জুহাক এখানকার দুই মৃত্যু ও দুই জীবনের ব্যাখ্যা করেছেন এভাবে__ আল্লাহ্‌ মানুষকে তাদের আপনাপন পিতার পৃষ্ঠদেশে রাখেন প্রাণহীনভাবে । তারপর মাতৃগর্ভে জীবনদান করে প্রেরণ করেন পৃথিবীতে ৷ পুনরায় প্রাণহীন করেন পৃথিবীর আয়ু শেষ হলে । পুনরায় পুনজীবিত করবেন তাফসীরে মাযহারী/৩১৫ মহাপুনরুথান দিবসে । ব্যাখ্যাটি সমর্থিত এ আয়াত দ্বারা__ “তোমরা ছিলে মৃত(তুত্রবিন্দু হিসাবে) অতঃপর তিনি জীবিত করলেন তোমাদেরকে (তোমাদের মাতৃজঠরে) অতঃপর তিনি মৃত্যু দিবেন তোমাদেরকে (আয়ুক্কালের পরিসমাপ্তিতে) অতঃপর তিনি পুনজীবিত করবেন তোমাদেরকে (পরলোকে)* । সুদ্দী বলেছেন, এই পৃথিবীর জীবন শেষে হয় প্রথম মৃত্যু । তারপর কবরে জীবনদান করে সম্পন্ন করা হয় সওয়াল-জওয়াব পর্ব । তারপর পুনরায় রাখা হয় প্রাণহীন অবস্থায় । আবার সকলকে জীবনদান করা হবে পুনরুথানের দিন। এটাই হচ্ছে দুই মৃত্যু ও দুই জীবনের বয়ান । সুদ্দীর এই বিবরণ দৃষ্টে অনুমিত হয় যে, তিনি মনে করেন মৃত্যুর পূর্বে জীবন থাকা জরুরী । পিতৃপৃষ্ঠের শুক্রকণা যেহেতু জীবন্ত নয়, তাই জীবনের সূচনা হয় মাতৃগর্ভ থেকে। তাই তিনি প্রথম জীবন ধরেছেন পৃথিবীর জীবনকে । সুদ্দীর এই ধারণাটি ভুল। কেননা এখানে “আমাত্তানা* অর্থ মৃত্যু নয়, প্রাণহীনতা । অর্থাৎ কাউকে নিম্পাণ অবস্থায় রাখা, তা শুরুতেই হোক, অথবা জীবনদানের পর জীবন হরণ করে । যেমন বলা হয়__ “পবিত্র সেই আল্লাহ্‌, যিনি মশাকে ক্ষুদ্রাকারে এবং হাতীকে বৃহদাকারে সৃষ্টি করেছেন । কথাটির অর্থ এরকম নয় যে, প্রথমে মশা বৃহদাকারে এবং হাতী ক্ষুদ্বাকারে ছিলো, পরে মশাকে করে দেওয়া হয়েছে ক্ষুদ্র এবং হাতীকে বৃহৎ। এখন অবশিষ্ট রইলো কবরে জীবিত করার বিষয়টি । কবরের জীবন তো পৃথিবী অথবা পরকাল কোনো জীবনের মতো নয়। বরং ওই জীবন হচ্ছে মধ্যবর্তী (বরজখী) জীবন । আর জিজ্ঞাসাবাদের জন্য সেখানকার জীবনকে যদি জীবন হিসেবে স্বীকারও করা হয়, তবে বুঝতে হবে ওই জীবন তো দেওয়া হবে কেবলই শাস্তি প্রদানের জন্য । আর তিনি যে বলেছেন, জিজ্ঞাসাবাদের পর পুনরায় কিয়ামত পর্যন্ত তাদেরকে রাখা হবে মৃত অবস্থায়__ একথাটিও ঠিক নয়। কারণ তা প্রকৃত অবস্থার পরিপন্থী । হাদিস শরীফে উল্লেখিত হয়েছে, কবরে তাদের শাস্তি হতেই থাকবে । “ফা'তারাফনা বিজুনুবিনা' অর্থ আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। এখানকার “ফা" কারণসূচক । অর্থাৎ দ্বিতীয় মৃত্যুর পর দ্বিতীয় জীবনকে স্বচক্ষে দেখতে পাওয়ার কারণেই তারা স্বীকার করতে বাধ্য হবে তাদের অপরাধ । “ফাহাল ইলা খুরূজিম্‌ মিন সাবীল“ অর্থ এখন নিন্্রমণের কোনো পথ মিলবে কী? অর্থাৎ কোনো রকমে একবার কোনো না কোনো উপায়ে আমরা পৃথিবীতে ফিরে যেতে পারবো কী? বক্তব্যটি হবে তাদের আক্ষেপ সূচক । অর্থাৎ আহা এমন যদি হতো । পরের আয়াতে (১২) বলা হয়েছে__ “তোমাদের এই শাস্তি তো এ জন্য যে, যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে এবং আল্লাহ্‌র শরীক স্থির করা হলে তোমরা তা বিশ্বাস করতে" ৷ একথার অর্থ__ তাদেরকে তখন আরো বলা হবে, না, এ শান্তি থেকে তোমরা কখনোই মুক্ত হতে পারবে না। সুতরাং পৃথিবীতে পুনঃ প্রত্যাবর্তনের কল্পনা পরিত্যাগ করো । আর তাফসীরে মাযহারী/৩১৬ শোনো, এই অনন্ত শান্তিতে তোমাদেরকে নিমজ্জিত করা হয়েছে এজন্য যে, যখন তোমাদের সম্মুখে মহাসত্যের বাণী “লা ইলাহা ইন্লাল্পনহ্‌' উচ্চারিত হতো, তখন তোমরা তা অমান্য করতে, অথচ সাদরে বরণ করে নিতে অংশীবাদিতাকে। এরপর বলা হয়েছে___ “বস্তৃত সমুচ্চ, মহান আল্লাহরই সমস্ত কর্তৃতৃ' ৷ একথার অর্থ__ হে দোজখীরা, ভালো করে শুনে নাও, আল্লাহ তোমাদের অংশীবাদিতাদুষ্ট অপবিভ্র ধারণা অপেক্ষা অতি উচ্চ, অতীব মহান । সকলের এবং সকলকিছুর উপর সর্বময় কর্তৃত্ব কেবল তার। সেকারণেই তো তিনি তোমাদেরকে নিপতিত করেছেন মর্মন্ত্দ শান্তিতে, যা পুনরাবৃত্ত হতে থাকবে চিরকাল । আল্লাহ্‌ ব্যতীত আর যদি কেউ উপাস্য থাকতো তাহলে সে তোমাদেরকে উদ্ধার করতো এ শাস্তি থেকে । কেউ অথবা কোনোকিছুই তোমাদেরকে এ শাস্তি থেকে মুক্ত করতে পারবে না। ॥|11.011100117.001

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।