জিজ্ঞাসার জবাব ৪ ফেরেশতাদের অন্তরে রয়েছে বিশ্বাসীগণের জন্য ভালোবাসা । তাদের জন্য তারা প্রার্থনা করেন ওই ভালোবাসার টানেই। প্রিয়জনগণের জন্য এমতো কল্যাণকামনা ও প্রার্থনা অতি স্বাভাবিক। আর একথাও বলা বাহুল্য যে, বিশ্বাসীদের নিকটে তাদের প্রিয়তম রসুল প্রাণাধিক প্রিয় । তার জন্য প্রার্থনা তাই তাদের হদয়োৎসারিত প্রেম-ভালোবাসাজাত। তাছাড়া আল্লাহ্র প্রিয়ভাজনগণের জন্য প্রার্থনা করলে প্রকৃত অর্থে উপকৃত হয় প্রার্থনাকারীরাই ৷ আবার প্রার্থনা করার বিনিময়ে আল্লাহপাক প্রার্থনাকারীদেরকে বঞ্চিত করেন না তার করুণা ও তুষ্টি থেকে । কারণ আল্লাহ তাদেরকে তো ভালোবাসবেনই, যারা ভালোবাসে তার প্রিয়ভাজনগণকে। সূরা মু'মিন £ আয়াত ১০, ১১, ১২, ১৩ ॥ নিশ্চয় কাফিরগণকে উচ্চ কণ্ঠে বলা হইবে, “তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভ অপেক্ষা আল্লাহ্র অপ্রসন্নতা ছিল অধিক__যখন তোমাদিগকে ঈমানের প্রতি আহ্বান করা হইয়াছিল আর তোমরা তাহা অস্বীকার করিয়াছিলে । ॥ উহারা বলিবে, “হে আমাদের প্রতিপালক! তুমি আমাদিগকে প্রাণহীন অবস্থায় দুইবার রাখিয়াছ এবং দুইবার আমাদিগকে প্রাণ দিয়াছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করিতেছি; এখন নিন্রমণের কোন পথ মিলিবে কি? ) “তোমাদের এই শাস্তি তো এইজন্য যে, যখন এক আল্লাহকে ডাকা হইত তখন তোমরা তাহাকে অস্বীকার করিতে এবং আল্লাহ্র শরীক স্থির করা হইলে তোমরা তাহা বিশ্বাস করিতে ।” বস্তুত সমুচ্চ, মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্। ॥ তিনিই তোমাদিগকে তাহার নিদর্শনাবলী দেখান এবং আকাশ হইতে থেরণ করেন তোমাদের জন্য রিষ্ক, আল্লীহ-অভিমুখী ব্যক্তিই উপদেশ গ্রহণ করে। তাফসীরে মাযহারী/৩১৪ প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ নিশ্চয় সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে মহাবিচারের দিবসে উচ্চস্বরে ডেকে বলা হবে, আজ নিজেদের প্রতি তোমরা যেভাবে ক্ষুব্ধ হয়েছো, পৃথিবীতে তোমাদের গ্রতি আল্লাহ্র অপ্রসন্নতা ছিলো এর চেয়ে বেশী, ওই সময়, যখন তোমাদেরকে বিশ্বাসী হতে বলা হয়েছিলো, আর তোমরা তা করেছিলে প্রত্যাখ্যান । আলোচ্য আয়াতের যোগসূত্র রয়েছে ৪ সংখ্যক আয়াতের “কেবল কাফেরেরাই আল্লাহ্র নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে' কথাটির সঙ্গে । এর মধ্যবর্তী বাক্যসমূহ ভিন্ন প্রসঙ্গের। এখানে “ইউনাদাওনা' অর্থ উচ্চকণ্ঠে ডেকে বলা হবে । অর্থাৎ দোজখের শ্রমিক ফেরেশতাগণ তখন উচ্চস্বরে ডেকে বলবে। সত্যপ্রত্যাখ্যানকারীরা তখন থাকবে দোজখের ভিতর । নিজ নিজ অপরাধের জন্য তখন তারা হতে থাকবে ক্ষোভে দুঃখে জর্জরিত । “ইজ তুদ্আ'ওনা ইলাল ঈমানি' অর্থ যখন তোমাদেরকে ইমানের প্রতি আহ্বান করা হয়েছিলো । এই বাক্যটির সঙ্গে “মাকৃতুল্লহ (আল্লাহ্র অপ্রসন্নতা) এর কোনো সম্পর্ক নেই। কেননা “মাকৃতু' হচ্ছে এখানে মূল ও উদ্দেশ্য । আর “আকবার? (সর্বাধিক) হচ্ছে এর বিধেয়। এভাবে বাক্যটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এভাবে উদ্দেশ্য-বিধেয় মিলিতরূপে বাক্যটি হয়ে গিয়েছে পূর্ণ, তখন এ প্রসঙ্গের সম্পর্ক ওই মূলের সঙ্গে হতে পারে না, যা উল্লেখ করা হয়েছে স্বতন্ত্র যোজকরূপে। এমতাবস্থায় এ বাক্যের সম্পর্ক “মিন মাকৃতিকূম আনফুসাকুম* (তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভ) কথাটির সঙ্গেও হতে পারে না। কেননা সত্যপ্রত্যাখ্যানকারীরা তো নিজেদের প্রতি ক্ষোভিত হবে শান্তিতে বিজড়িত হওয়ার পর, পরকালে । আর আল্লাহ্ তাদের প্রতি অগ্রসন্ন পৃথিবীতে । এ কারণে “যখন তোমাদেরকে ইমানের প্রতি আহ্বান করা হতো" বাক্যটির সম্পর্ক হবে একটি উহ্য ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।