তাফসীরে মাযহারী/৩১১ বর্ণনা করি, তোমার প্রশংসা বর্ণনা করি; তুমিই প্রশংসার যোগ্য এজন্য যে, স্বীয় সত্তার মহামহিমতৃ সম্পর্কে জ্ঞাত থাকা সত্তেও তুমি কার্যোদ্ধার করো কোমলতার সঙ্গে” । অন্য চারজন ফেরেশতা বলে “হে আল্লাহ্! তুমি প্রশংসার দাবিদার একথার কারণে যে, সর্বশক্তিধর হয়েও তুমি ক্ষমা করে থাকো” । তিনি আরো বলেছেন, ওই সকল ফেরেশতা হয়তো আদম সন্তানের পাপরাশি অবলোকন করে । তাই তারা তাদের জন্য দয়া ও ক্ষমা কামনার্থে মুহুমুহু আল্লাহ্র প্রশংসা করে থাকে। আলোচ্য বাক্যের মাধ্যমে এই বিষয়টি অবগত হওয়া যায় যে, মানুষ ও ফেরেশতা ভিন্ন ভিন্ন সৃষ্টি হলেও “মুমিন হওয়ার সূত্রে তারা পরস্পরের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ । সেকারণেই তারা মানুষের কল্যাণ কামনা করে এবং তাদের জন্য আল্লাহ্ সকাশে দয়া ও ক্ষমা ভিক্ষা করে । এক আয়াতে তাই বলা হয়েছে “বিশ্বীসীরা পরস্পরের ভাই+। “তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী“ কথাটির মধ্যে “জ্ঞান' এর পূর্বে উল্লেখিত হয়েছে “দয়া*র কথা । এর কারণ হচ্ছে সৃষ্টির জন্য দয়াই অধিক প্রয়োজন । সর্ববিষয়ে দয়াপ্রাপ্তিই তাই তাদের প্রকৃত কাম্য । “ফাগ্ফির' অর্থ ক্ষমা করো । শব্দটির “ফা” অক্ষরটি কারণপ্রকাশক। অর্থাৎ আল্লাহ্র সর্বব্যাপী দয়াই হচ্ছে তাদের ক্ষমাপ্রাপ্তির মূল কারণ । “তাবু” অর্থ তওবা করে, অবিশ্বাস ও অংশীবাদিতা থেকে ফিরে আসে ইসলামের দিকে । “ওয়াত্তাবাউ সাবীলাকা' অর্থ তোমার পথ অবলম্বন করে । অর্থাৎগ্রহণ করে তোমার থেরিত পুরুষগণ কর্তৃক প্রচারিত ধর্মমত । “ওয়াকৃহিম আ'জাবাল জাহীম' অর্থ এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো । একথার মাধ্যমে ইতোপূর্বে প্রার্থিত ক্ষমার দাবিকে করা হয়েছে অধিকতর সংহত । মাতরুফ বলেছেন, মুমিনদের জন্য সর্বাপেক্ষা অধিক শুভাকাজ্বী হচ্ছে ফেরেশতাবৃন্দ এবং সর্বাপেক্ষা অধিক অমঙ্গলকামী হচ্ছে শয়তান । এরপরের আয়াতে )বলা হয়েছে__ “হে আমাদের প্রতিপালক! তুমি তাদেরকে দাখিল করো স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি তুমি তাদেরকে দিয়েছো" । এখানে “আদন' অর্থ চিরশান্তিময়। কাতাদা বর্ণনা করেছেন, একবার হজরত ওমর হজরত কা*বকে জিজ্ঞেস করলেন, বলোতো কা*ব! “আদন” কী? তিনি জবাব দিলেন আদন হচ্ছে বেহেশতের ভিতরের সোনার মহল, যেখানে চিরকাল বসবাস করবেন নবী ও সিদ্দীকগণ। এরপর বলা হয়েছে__ “এবং তাদের পিতা-মাতা, পতি-পত্রী ও সন্তান-সম্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও" । এখানে “ওয়া মান সলাহা” অর্থ এবং যারা সৎকর্ম করেছে। “সলাহ্' শব্দটি অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয় “ইমান' অর্থে, আমলের শোধন বা শুদ্ধি অর্থে নয়। এখানেও “যারা সৎকর্ম করেছে" কথাটির মর্মার্থ হবে__যারা ইমান এনেছে । আর ইমানদারেরা যতো বড় পাপীই হোক না কেনো, জান্নাতে প্রবেশ করার অধিকার রাখে । আল্লাহপাক তাদেরকে শাস্তি ব্যতীত ক্ষমা করে দিবেন ৷ অথবা ক্ষমা করে তাফসীরে মাযহারী/৩১২ দিবেন তাদেরকে স্বল্পকালীন শাস্তিদানের পর। তখন তারা হবে পরিশুদ্ধ। এরকম পরিশুদ্ধতার কথাই রয়েছে এখানকার “ওয়ামান সলাহ' কথাটির মধ্যে । আর যদি এখানে “সলাহ' বলে পুণ্যবান ইমানদারদের কথা বলা হয়েছে বলে ধরে নেওয়া হয়, তবে বলতে হয়, তাদের কথা তো পূর্বের আয়াতের “অতএব যারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে' বাক্যটির মধ্যে উল্লেখ করা হয়েছেই। পুনঃ পুনঃ তাদের কথা উল্লেখের প্রয়োজন তো নেই । সুতরাং বুঝতে হবে আগের আয়াতে বলা হয়েছে পুণ্যবান ইমানদারদের কথা, যারা শাস্তি ব্যতিরেকে অথবা শাস্তি ভোগসহ আল্লাহ্ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। বাগবী লিখেছেন, সা”্দ ইবনে যোবায়ের বলেছেন, বিশ্বাসী ব্যক্তি বেহেশতে প্রবেশ করে জিজ্ঞেস করবে, আমার পিতা কোথায়? আমার সন্তান-সম্ভতি কোথায়? কোথায় আমার স্ত্রী? ফেরেশতা বলবে, তারা তো আপনার মতো সৎকর্ম করেননি । তাই লাভ করতে পারেননি আপনার মতো সুউ্নত বেহেশত । সে বলবে, আমি তো স্কর্ম করতাম আমার ও তাদের জন্য । তখন আদেশ ঘোষিত হবে, তাদেরকে এই বেহেশতে এবেশ করানো হোক । এই হাদিস থেকেও এরমাণিত হয় যে, এখানকার “সলাহ' অর্থ কেবল ইমান । হাদিসটি যেহেতু পরকালের পরিস্থিতি সংশ্লিষ্ট, তাই তা পরিণত পর্যায়ের হওয়া সত্বেও সুপরিণত পদবাচ্য। এরপর বলা হয়েছে___ “তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়” । এখানে “আল আ'যীয' অর্থ পরাক্রমশালী, সবার উপরে বিজয়ী ও প্রভাবশালী । অর্থাৎ যার অভিপ্রায় অপ্রতিরোধ্য । আর “আল হাকীম? অর্থ প্রজ্ঞাময় । এরপরের আয়াতে (৯) বলা হয়েছে___ “এবং তুমি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করো । সেদিন তুমি যাকে শাস্তি থেকে রক্ষা করবে, তাকে তো অনুগ্রহই করবে; সেটাই তো মহাসাফল্য" । এখানে “আস্সাইয়্িআত' অর্থ শাস্তি, দণ্ড, দুর্গতি, অথবা মন্দ কর্মের প্রতিফল । আর এখানকার “তুমি যাকে শাস্তি থেকে রক্ষা করবে' কথাটির অর্থ হতে পারে___ তুমি যাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে শাস্তিযোগ্য অপরাধ থেকে । এভাবে এখানকার “ইয়াওমাইজিন' (সেদিন) কথাটির অর্থ দাঁড়াবে শেষ বিচারের দিন, অথবা এই পৃথিবীর জীবনে । “ওয়া জালিকা হুয়াল ফাওযুল আ+জীম' অর্থ এটাই তো মহাসাফল্য। অর্থাৎ তোমার দয়া করা কিংবা তোমা কর্তৃক শাস্তি থেকে অব্যাহতি দান, অথবা এ দু*টোই হচ্ছে তোমার বান্দাদের জন্য মহাসফলতা। একটি জিজ্ঞাসা ৪ ফেরেশতারা জানে যে, আল্লাহ্ বিশ্বাসীদেরকে বেহেশত দানের অঙ্গীকার করেছেন ৷ একথাও ভালো করে জানে যে, তার অঙ্গীকারের অন্যথা অসম্ভব । তৎসত্েও তারা আবার বিশ্বাসীদেরকে বেহেশতে প্রবেশ করার জন্য দোয়া করে থাকে কেনো? প্রসঙ্গত এ প্রশ্নটিও জাগে যে, আল্লাহতায়ালা তার প্রিয়তম রসুলকে “মাকামে মাহমুদ' দান করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ । বিশ্বাসীরা একথা জানা সত্বেও কেনো তাহলে এমতো প্রার্থনা করেন যে, “হে আল্লাহ্! তুমি তাকে উন্নীত করো প্রশংসিত স্থানে '? তাফসীরে মাযহারী/৩১৩ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।