প্রত্যেক দল সন্ত্রস্ত থাকে তাদের নিম্নে অবস্থিতদের চেয়ে । মুজাহিদ বলেছেন, ফেরেশতাগণ ও আরশের মধ্যে রয়েছে সত্তরটি নূরের পর্দা। হজরত জাবের থেকে মোহাম্মদ ইবনে মুনকাদির বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আরশ বহনকারী ফেরেশতাদের কোনো একজনের সামান্য অবস্থা বর্ণনা করার অনুমতি আমাকে দেওয়া হয়েছে। সেই ফেরেশতার কানের লতি থেকে কাধের দূরত্ সাতশ' বতসরের পথের দূরত্বের সমান । বিশুদ্ধ সূত্রে জিয়া এবং আবু দাউদও হাদিসটি বর্ণনা করেছেন। হজরত জাফর ইবনে মোহাম্মদ তার পিতার সূত্রে তার পিতামহের উক্তি উল্লেখ করে বলেছেন, আরশের পায়াগুলোর একটি থেকে অপরটির ব্যবধান হচ্ছে অত্যন্ত দ্রুত উড্ডয়ন-ক্ষমতাসম্পন্ন পাখির তিন হাজার বৎসরের উড়ে যাওয়া পথের দূরত্বের সমান । আরশকে প্রতিদিন সত্তর হাজার রকম রঙের নূরানী পোশাক পরিধান করানো হয়। সে নূরের দিকে দৃষ্টিপাত করার সাধ্য কোনো সৃষ্টজীবের নেই । আল্লাহতায়ালা সমস্ত সৃষ্টিকে আরশের আওতায় এভাবে বিন্যস্ত করেছেন যে, এই মহাসৃষ্টি দেখে মনে হয় সুবিশাল প্রান্তরে পড়ে থাকা একটি আংটি । মুজাহিদ বলেছেন, সপ্তম আকাশ ও আরশের মধ্যে রয়েছে সত্তর হাজার সুবিন্যস্ত নূরের ও জুলমতের আবরণ । একটি আলোর, একটি অন্ধকারের । আবার আলোর, আবার অন্ধকারের _ এভাবে । কাতারের পিছনে কাতার, সকলেই আরশের চতুর্দিকে প্রদক্ষিণরত । যখন এক কাতার অন্য কাতারের সামনে চলে আসে, তখন এক কাতারের ফেরেশতারা বলে “লা ইলাহা ইন্লীল্লহ”, সঙ্গে সঙ্গে অন্য কাতারের ফেরেশতারা সমস্বরে বলে ওঠে “আল্লাহু আকবার* । তাদের পরের কাতার তখন উচ্চস্বরে বলে ওঠে “আমরা তোমার পবিভ্রতা ও প্রশংসা বর্ণনা করছি, তোমার সত্তা মহান, মহিমময়, তুমিই আল্লাহ্ । তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তুমিই মহান। সকল সৃষ্ট জীব তোমার দিকেই প্রত্যাবর্তিত হবে*। পরের কাতারের ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান থাকে । তাদের হাত থাকে গর্দানের দিকে কীধের উপর । তাদেরও রয়েছে সত্তর হাজার কাতার । তাদের পিছনের ফেরেশতাদের এক লক্ষ কাতার । তারা দীড়িয়ে আছে জোড়হাত করে বিনয়াবনত অবস্থায় । তাদের কারো কারো বাম হাতের উপরে রক্ষিত আছে ডান হাত। সকলেই মশগুল থাকে আল্লাহ্র প্রশংসায় ও জয়গানে । ওই ফেরেশতাদের প্রত্যেকের দুই হাতের মধ্যবর্তী দূরত্ব তিনশ* বৎসরের রাস্তার ব্যবধানের সমান। আর কানের লতি থেকে কীধের দূরত্ব তাফসীরে মাযহারী/৩১০ হচ্ছে চারশ" বৎসরের পথের দূরত্বের সমান। যেসকল ফেরেশতা আরশের চারপাশে রয়েছে, তাদের ও আল্লাহ্র মধ্যে রয়েছে সত্তরটি আগুনের, সত্তরটি নূরের, সত্তরটি অন্ধকারের, সত্তরটি শুভ্র মোতির, সত্তরটি লাল ইয়াকুতের, সত্তরটি সবুজ জমরূদের, সত্তরটি বরফের পাহাড়ের, সত্তরটি স্থির পানির এবং সত্তরটি বৃষ্টির পর্দা। এছাড়াও আরো এমন অনেক পর্দা রয়েছে, যার সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আরশ বহনকারী ও আরশের চতুম্পার্্ে অবস্থানকারী ফেরেশতাদের গঠনাকৃতিও ভিন্ন ভিন্ন ধরনের । কারো চেহারা ষাড়ের মতো, কারো চেহারা বাঘের মতো, কারো চেহারা গাধার মতো এবং কারো চেহারা মানুষের মতো । প্রত্যেকের হাত রয়েছে চারটি করে । তাদের দুই পাখা দিয়ে তারা তাদের মুখমন্ডল এমনভাবে ঢেকে রাখে যেনো আরশের দিকে তাদের দৃষ্টি না যায় এবং তার ফলে যেনো তারা বেহুশ হয়ে না পড়ে। এই বিনয় প্রদর্শনের জন্য পাখা দুটো রাখা আছে নিন্নমুখী করে। আর আল্লাহ্র প্রশংসা, জয়ধ্বনি ও পবিভ্রতা-মহিমা বর্ণনা ছাড়া তাদের মুখে আর কোনো কথা নেই। এখানে “ইউসাব্বিহ্না* অর্থ পবিত্রতা বর্ণনা করে। “বিহামদি রব্বিহীম' অর্থ প্রতিপালকের মহিমা ঘোষণা করে প্রশংসার সঙ্গে । বায়যাবী লিখেছেন, তসবীহ্কে মূল এবং হামদকে অভিব্যক্তি হিসেবে এজন্যই নির্ণয় করা হয়েছে যে, ফেরেশতাদের সত্তা হচ্ছে প্রশংসারত থাকার উপযোগী । কিন্তু তসবীহ্ সেরকম নয় ৷ অর্থ হামদ বর্ণনা করা তাদের মৌলিক কর্তব্য । “ওয়া ইউ*মিনূনা বিহী" অর্থ এবং তাতে বিশ্বাস করে। অর্থাৎ তারা সর্বাস্তঃকরণে এমতো বিশ্বাস রাখে যে, তুমি সতত বিদ্যমান, তুমি চিরঞ্জীব, তুমি সকল কিছুর অরষ্টা, তুমি এক, একক, অবিভাজ্য ও চির অমুখাপেক্ষী ৷ তুমি কারো পিতা অথবা পুত্র কোনোটাই নও। তোমার সমকক্ষ অথবা অংশীদারও কেউ নয়। উল্লেখ্য, “তাতে বিশ্বাস স্থাপন করে* বলে এখানে ফেরেশতাদেরকে অভিহিত করা হয়েছে বিশ্বাসী (মুমিন) বলে । আর এরকম করা হয়েছে তাদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা প্রকাশার্থে। আর এই ইঙ্গিতটিকেও স্পষ্ট করা হয়েছে যে, দাসত্ব (বন্দেগী), অসহায়ত্ব আজিষি) ও অদৃশ্যের প্রতি বিশ্বাসের দিক থেকে তারাও অন্যান্য সৃষ্টির মতো । অর্থাৎ তারাও একথা বিশ্বাস করে আল্লাহ্ সন্তান-সন্ততি গ্রহণ থেকে পবিত্র। সুতরাং মন্কার মুশরিকদের এই ধারণাটি কিছুতেই ঠিক নয় যে, ফেরেশতারা আল্লাহ্র কন্যা । আর একথার দ্বারা ওইসকল বিকৃত বিশ্বাসীদের ধারণাও অপসারিত হয়ে যায়, যারা মনে করে আল্লাহ্ আকৃতিবিশিষ্ট ৷ এরপর বলা হয়েছে__ “এবং মুমিনদের জন্য ক্ষমাপ্রার্থনী করে বলে, হে আমাদের প্রতিপালক! তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী । অতএব যারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে, তুমি তাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষ করো? । শহর ইবনে হাওশাব বলেছেন, আরশকে ধারণ করে আছে আটজন ফেরেশতা । তাদের মধ্যে চারজন বলে “হে আল্লাহ্! আমরা তোমার পবিত্রতা ॥|॥11.911100117.001
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।