Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তাদেরকে সমূলে উৎপাটিত করেছি পৃথিবী থেকে, তাদের বিরাণ জনপদের ধ্বংসচিহ্ তো মক্কার মুশরিকদের বাণিজ্যপথের পাশে এখনো পরিদৃশ্যমান। তবু কি তাদের চৈতন্যোদয় হবে না? সতর্ক হবে না কি তারা একথা ভেবে যে, তাদের জন্য অপেক্ষা করছে তেমনি ভয়ঙ্কর পরিণাম । এরপরের আয়াতে (৬) বলা হয়েছে__ “এভাবে কাফেরদের ক্ষেত্রে সত্য হলো তোমার প্রতিপালকের বাণী__ এরা জাহান্নামী” ৷ একথার অর্থ হে আমার রসুল! ওইসকল সত্যপ্রত্যাখানকারীদের বিনাশ সাধনের মাধ্যমে প্রকৃতপক্ষে কার্যকর করা হলো আল্লাহ্‌র এই পূর্ব সিদ্ধান্ত যে__ পরকালেও তারা হবে দোজখের বাসিন্দা । এখানে “কাজালিকা' অর্থ এভাবে । অর্থাৎ এভাবে সত্যপ্রত্যাখানকারীদেরকে ধ্বংস করা যেমন জরুরী ছিলো, সেভাবে পরকালেও তাদের জন্য অপেক্ষা করছে শাস্তি। অথবা__ বিগত উম্মতদের উপরে শাস্তি যেভাবে কার্যকর করা হয়েছিলো, সেভাবে শাস্তি কার্ধকর করা হবে এদের মেক্কার মুশরিকদের) উপরেও । সূরা মুমিন £ আয়াত ৭, ৮, ৯ তাফসীরে মাযহারী/৩০৮ [॥ যাহারা “আর্শ ধারণ করিয়া আছে এবং যাহারা ইহার চতুস্পার্্ ঘিরিয়া আছে, তাহারা তাহাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণী করে প্রশংসার সহিত এবং তাহাতে বিশ্বাস স্থাপন করে এবং মু"মিনদের জন্য ক্ষমা প্রার্থনা করিয়া বলে, “হে আমাদের প্রতিপালক! তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী । অতএব যাহারা তাওবা করে ও তোমার পথ অবলম্বন করে তুমি তাহাদিগকে ক্ষমা কর এবং জাহান্নামের শান্তি হইতে রক্ষা কর।? ॥ “হে আমাদের প্রতিপালক! তুমি তাহাদিগকে দাখিল কর স্থায়ী জান্নাতে, যাহার প্রতিশ্রুতি তুমি তাহাদিগকে দিয়াছ এবং তাহাদের পিতামাতা, পতি-পত্রী ও সন্তান-সন্ততিদের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহাদিগকেও । তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় । ॥ “এবং তুমি তাহাদিগকে শান্তি হইতে রক্ষা কর। সেই দিন তুমি যাহাকে শাস্তি হইতে রক্ষা করিবে, তাহাকে তো অনুগ্রহই করিবে; ইহাই তো মহাসাফল্য!” আলোচ্য আয়াতত্রয়ে হয়েছে এবং আরশকে ফেরেশতাগণের কথা । প্রথমে বলা হয়েছে_“যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুষ্পার্্ ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সঙ্গে এবং তাতে বিশ্বাস স্থাপন করে" । এখানে “মান হাওলাহু* অর্থ আরশকে কেন্দ্র করে প্রদক্ষিণরত ফেরেশতাগণ । উল্লেখ্য, আরশ বহনকারী ও আরশ প্রদক্ষিণরত ফেরেশতারা হচ্ছে ফেরেশতাদের নেতা । তাদেরকে বলা হয় নৈকট্যভাজন (মুকার্রবীন)। হজরত ইবনে আব্বাস বলেছেন, আরশ বহনকারীদের পায়ের গ্রন্থি থেকে পায়ের তালু পর্যন্ত দূরত্ব পাঁচশ” বসরের পথের দূরত্বের সমান। এক বর্ণনায় এসেছে, তাদের পা জমিনের শেষ প্রান্ত পর্যত্ত এবং আকাশের উচ্চতা তাদের কোমর পর্যন্ত । তাদের সার্বক্ষণিক জিকির হচ্ছে “সুবহানা যিল ইয্যাতি ওয়াল জ্ববারুত সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল হাইয়্যিল্লাজী লা ইয়ামুতু - সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালাইকাতি ওয়ার রূহ (পবিত্র ওই সত্তা, যিনি সম্মান ও ক্ষমতার অধিকারী, পবিত্র ওই সত্তা, যিনি যাবতীয় সাম্রাজ্যের মালিক, পবিত্র ওই অস্তিত্ব, যিনি চিরঞ্জীব, অমর, মহাপবিভ্র, ফেরেশতা ও আত্মাসমূহের গ্রভৃপালক)। তাফসীরে মাযহারী/৩০৯ মাইসারা ইবনে আদুবিয়া বলেছেন, তাদের পা রয়েছে সর্বনিম্ন ভূমিতে এবং তাদের মস্তক ভেদ করেছে আরশকে। তারা সর্বক্ষণ বিনীত ও অবনতমস্তক। উধ্বদেশের প্রতি তারা দৃষ্টিপাত করে না এবং তারা সপ্তম আকাশে অবস্থানকারীদের চেয়ে অধিক ভীত থাকে । আবার সপ্তম আকাশের ফেরেশতারা অধিক ভীত থাকে ষষ্ঠ আকাশের ফেরেশতাদের চেয়ে । এভাবে ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।