Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

মুখমগ্ডলে তখন পরিদৃষ্ট হচ্ছিলো রোষতপ্ততা । তিনি স. তৎসত্েও সংযত হয়ে বললেন, তোমাদের পূর্ববর্তী লোকেরা কিতাবে বিভেদ সৃষ্টির জন্য ধ্বংস হয়ে গিয়েছে। হজরত আবু হোরায়রা থেকে বাগবী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কোরআন নিয়ে ঝগড়া করার অর্থ কাফের হওয়ার নামান্তর । হাদিসটি বায়হাকী লিপিবদ্ধ করেছেন তার “শো”বুল ইমান" গ্রন্থে । হজরত আবদুল্লাহ ইবনে আমর থেকে তায়ালাসীও বর্ণনা করেছেন এরকম । সুপরিণত সুত্রে হজরত আবু হোরায়রা থেকে আবু দাউদ ও হাকেম বর্ণনা করেছেন, কোরআন নিয়ে বিবাদ-বিভেদ করার অর্থ সত্যপ্রত্যাখ্যানকারী হয়ে যাওয়া । বায়যাবী লিখেছেন, আল্লাহ ইতোপূর্বে প্রমানসিদ্ধ সুস্পষ্টরূপে জানিয়ে দিয়েছেন “এই কোরআন অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ্‌র নিকট তাফসীরে মাযহারী/৩০৬ থেকে*। তৎসত্বেও যারা কোরআনের ব্যাখ্যা নিয়ে ঝগড়া-ফাসাদ করে এবং সত্যকে মিথ্যার মাধ্যমে হেনস্থা করতে চায়, তাদেরকে এখানে বলা হয়েছে কাফের । বায়যাবী বলেছেন, কথিত “ঝগড়া' অর্থ ওই একদেশদর্শিতা, যা করা হয়ে থাকে বিদ্যা প্রদর্শন অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্য সাধনার্থে। কিন্তু কোরআনের বাণীর মর্মোদ্ঘাটনে দ্বীনদার আলেমগণের মধ্যে উদ্ভূত মতোবিরোধ ও বিতর্ক দৃষণীয় কিছু নয়। বরং তা প্রশংসার্থ। একারণেই হাদিস শরীফে “জিদালান' শব্দটিকে অনির্দিষ্ট বাচক হিসেবে বর্ণনা করা হয়েছে এবং সেটাকেই সাব্যস্ত করা হয়েছে “কুফর' বলে। “ইনায়াহ্‌' প্রণেতা লিখেছেন, যে সকল আয়াতের বাহ্যিক বৈসাদৃশ্য নিয়ে বিতর্ক করাকে এখানে সত্যপ্রত্যাখ্যান (কুফরী) বলা হয়েছে, ওই সকল আয়াত হচ্ছে ভাগ্য ইত্যাদি বিষয়ক । ইলমে কালামের (আকিদা সম্পর্কিত বিষয়ের) আলেমগণ ও বেদাতীদের মধ্যে এসকল আয়াত নিয়ে বিস্তর তর্কবিতর্ক হয়ে থাকে । কিন্তু নির্দেশনা-নিষেধাজ্ঞা সম্বলিত আয়াতগুলো নিয়ে এরকম মতানৈক্য ও বিরোধ সাধারণত দৃষ্ট হয় না। মর্মোদ্ঘাটনে সংক্রান্ত বিতর্ক তো ছিলো সাহাবীগণের মধ্যেও। পরবর্তী যুগের আলেমগণও এমতো বিরোধ থেকে মুক্ত নন। কিন্তু মনে রাখতে হবে প্রতিদন্দ্ীদের উপর বিজয়লাভ ও কৌশলে তাদেরকে কোনঠাসা করার মতো কোনো অসৎ উদ্দেশ্যে তারা ভিন্নমত প্রকাশ করতেন না। ভিন্নমত প্রকাশ করতেন কোরআনের বক্তব্যের মূল তত্ব উন্মোচনার্থে। এরপর বলা হয়েছে__ “সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেনো তোমাকে বিভ্রান্ত না করে'। এখানে “তাকৃল্লুবুহুম' অর্থ অবাধ বিচরণ । অর্থাৎ আল্লাহই পৃথিবীতে তাদেরকে অবাধ বিচরণের সুযোগ করে দিয়েছেন। তাইতো তারা সিরিয়ায় ও ইয়েমেনে অবাধে ব্যবসা-বাণিজ্য করে তাদের বিত্রার্জমকে করতে পেরেছে নির্বিযঘ্ন । এভাবে বক্তব্যটি দীড়িয়েছে__ হে আমার রসুল! ওইসকল সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে সাময়িকভাবে অবাধ চলাচল ও নির্বিঘ্ন বাণিজ্যাধিকার দিয়েছি আমিই । সুতরাং আপনি একথা ভাববেন না যে, তাদেরকে আমি ছেড়ে দিবো? সাময়িক অবকাশ শেষে তাদেরকে পাকড়াও তো আমি করবোই, যেমন পাকড়াও করেছিলাম অতীতের সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে। সুদ্দী ও আবু মালেকের বর্ণনানুসারে ইবনে আবী হাতেম বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে হারেছ ইবনে কায়েস সাহামী সম্পর্কে । পরের আয়াতে (৫) বলা হয়েছে__ “এদের পূর্বে নুহের সম্প্রদায় এবং পরে অন্যান্য দলও অস্বীকার করেছিলো” । একথার অর্থ__ হে আমার রসুল! এখানকার মক্কার এই মুশরিকেরা যেমন আপনাকে প্রত্যাখ্যান করে চলেছে, তেমনই ইতোপূর্বে নবী নুহের অবাধ্য সম্প্রদায়ও তাকে প্রত্যাখ্যান করেছিলো । তার পরের জামানার সত্যপ্রত্যাখ্যানকারী সম্প্রদায়ও ছিলো একই স্বভাবের । তারাও তাদের নিজ নিজ নবীকে প্রত্যাখ্যান করতে দ্বিধাবৌধ করেনি । যেমন তাফসীরে মাযহারী/৩০৭ আদ, ছামুদ ইতাদি জনগোষ্ঠী । অতএব আপনি ব্যথিত হবেন না। কী করবেন? মানবতার প্রকৃত সুহৃদ নবীগণকে মিথ্যাবাদী সাব্যস্ত করা যে সত্যাপ্রত্যাখ্যান-কারীদের চিরাচরিত রীতি । এরপর বলা হয়েছে___ “প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রসুলকে আবদ্ধ করবার অভিসন্ধি করেছিলো এবং ওরা অসার তর্কে লিগ হয়েছিলো, তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দিবার জন্য” ৷ হজরত ইবনে আব্বাস বলেছেন, তারা হত্যা বা বিনাশ করতে চেয়েছিলো তাদের নিজ নিজ পয়গম্বরগণকে । কোনো কোনো আলেম বলেছেন, তারা তাদের নবীগণকে করতে চেয়েছিলো বন্দী। আরববাসীরা কয়েদীকে বলেন “আখীজ' (আবদ্ধকৃত)। এভাবে “লিইয়াখুজু* কথাটির দ্বারা আবদ্ধ করাই বুঝায়। “ওয়া জবাদালু বিল বাতিল" অর্থ এবং তারা অসার তর্কে লিগ হয়েছিলো । যেমন বলেছিলো “তুমি তো আমাদের মতো একজন মানুষ" “তোমার কাছে ফেরেশতা আসে না কেনো” “আমরা তোমার গ্রভুতিপালককে দেখতে চাই" ইত্যাদি । “লিইউদ্হিছ্ু বিহিল হাকৃ" অর্থ তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দিবার জন্য । অর্থাৎ দুরভিসন্ধি ও অসার তর্ক-বিতর্কের মাধ্যমে তারা নস্যাৎ করে দিতে চেয়েছিলো মহাসত্যের অগ্রযাত্রাকে । এরপর বলা হয়েছে__ “ফলে তাদেরকে আমি পাকড়াও করলাম এবং কতো কঠোর ছিলো আমার শাস্তি” । একথার অর্থ__ হে আমার রসুল! দেখুন তাদেরকে শেষে কতো ভয়াবহ পরিণাম ভোগ করতে আমি বাধ্য করেছি। কঠোর শাস্তির মাধ্যমে ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।