তাফসীরে মাযহারী/৩০৪ অর্থ করেছেন___ অনুগ্হরাজি । কেউ কেউ বলেছেন, “জিত্ত্ওলি' অর্থ ক্ষমতাবান । হাসান বলেছেন, দানশীল । কোনো কোনো ব্যাখ্যাতা বলেছেন, “যিনি পাপ ক্ষমা করেন, তওবা কবুল করেন" এবং “যিনি শাস্তিদানে কঠোর এই কথাগুলো গুণবাচক নয় । এগুলো হচ্ছে অনুবর্তী। এগুলোর তিনটিতেই রয়েছে অতিরিক্ত শব্দ-সমাহার, যা কেবলই প্রশংসাসূচক নয় । এমতো ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে বলতে হয়, “জিত্তৃওলি+ কথাটিও অনুবর্তী, গুণপ্রকাশক নয় । কেননা শব্দটিকে গুণবাচক ধরা হলে এর পূর্বে অনুবর্তী না আসা জরুরী হয়ে পড়ে, যা রীতিসম্মত নয়। জমখ্শীরী ও বায়যাবী লিখেছেন, এগুলো হচ্ছে দ্বিতীয় আয়াতে উল্লেখিত “আ"যীযিল আলীম" (েরাক্রমশীলী, সর্বজ্ঞ) এর বিশেষণ এবং এগুলোর মধ্যে রয়েছে অন্তর্গত সম্পর্ক এবং এ ধরনের বিশেষায়ণের মূল উদ্দেশ্য থাকে প্রশস্তি বর্ণনা । “শাদীদিল ই+কৃব* কথাটিকে এর অন্তর্গত সম্পর্কভূত বলে যদি ধরে নেওয়া হয়, তবে কেবল এককভাবে “জিত্তৃওলি”কেও অনুবর্তী মনে করা যাবে না। কেননা তাতে করে দেখা দিবে বিন্যাস- বৈষম্য । জুজীয বলেছেন, “শাদীদিল ই+কৃব* হচ্ছে বদল, সিফাত বা গুণবাচক নয়। “মাদারেক' প্রণেতাও এরকম বলেন। এমতাবস্থায় “জিত্ত্ওলি”কেও অনুবর্তীই ধরতে হবে, গুণবাচক ধরা যাবে না । অর্থগত দিক থেকে অবশ্য বায়যাবীর ব্যাখ্যাই অধিকতর গ্রাহ্য । কেননা কথাগুলো হচ্ছে মূল কথার অনুগামী এবং এগুলোর মধ্যে সেসকল ভাবই প্রকাশ পেয়েছে, যা রয়েছে তাদের মূল কথায় । আর এসকল বিশেষণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ্র প্রশংসা করা, তার প্রতি উৎসাহিত করা এবং তার দিকে ধাবিত 8 ও কোনো ইলাহ্ নেই । অর্থাৎ তিনি ব্যতীত অন্য উপাস্য যখন নেই-ই, তখন তো কেবল তীর উপাসনাতেই নিবেদিত হওয়া উচিত । “মাদারেক? প্রণেতা লিখেছেন, এই বাক্যটিও “জিত্তৃওলি” এর মতো আর একটি বিশেষণ । কিন্তু বাহ্যত মনে হয় এটি একটি পৃথক বাক্য । “ইলাইহিল মাসীর" অর্থ প্রত্যাবর্তন তীরই নিকটে । অর্থাৎ তীর নিকটে সকলের প্রত্যাবর্তন অতিনিশ্চিত। আর ওই প্রত্যাবর্তনের সময়েই তিনি সকলের জন্য নির্ধারণ করবেন যথোপযুক্ত প্রতিফল___ স্বস্তি অথবা শাস্তি । সূরা মুমিন £ আয়াত ৪, ৫, ৬ তাফসীরে মাযহারী/৩০৫ ॥ কেবল কাফিররাই আল্লাহ্র নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে; সুতরাং দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে। ) ইহাদের পূর্বে নৃহের সম্প্রদায় এবং তাহাদের পরে অন্যান্য দলও অস্বীকার করিয়াছিল । প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে আবদ্ধ করিবার অভিসন্ধি করিয়াছিল এবং উহারা অসার তর্কে লিপ্ত হইয়াছিল, উহা দ্বারা সত্যকে ব্যর্থ করিয়া দিবার জন্য । ফলে আমি উহাদিগকে পাকড়াও করিলাম এবং কত কঠোর ছিল আমার শান্তি! [॥ এইভাবে কাফিরদের ক্ষেত্রে সত্য হইল তোমার প্রতিপালকের বাণী-__ ইহারা জাহান্নামী । প্রথমে বলা হয়েছে__ “কেবল কাফেরেরাই আল্লাহ্র নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে'। এখানে “বিতর্ক করে" অর্থ আল্লাহ্র বাণীকে মিথ্যা প্রতিপন্ন করে তা প্রত্যাখ্যান করা, অথবা তার মধ্যে বৈপরীত্য ও প্রভেদ সৃষ্টিতে অনড় থাকা, কিংবা রহস্যাচ্ছনন (মুতাশাবিহাত) আয়াতসমূহের এমন জটিল ও ভ্রান্ত ব্যাখ্যা করা, যা হয়ে যায় “মুহকিমাত' (সুস্পষ্ট) আয়াত এবং সুবিদিত হাদিসের পরিপন্থী । আমর ইবনে শোৌয়াইবের পিতামহের বর্ণনায় এসেছে, একবার রসুল স. কিছুসংখ্যক লোককে কোরআন নিয়ে তর্কবিতর্ক করতে দেখে বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা তোমাদের মতো এভাবে আল্লাহ্র কিতাবের আয়াতসমূহের ছান্দিকতাদুষ্ট ব্যাখ্যা করতো বলেই ধ্বংস হয়ে গিয়েছিলো । অথচ আল্লাহ্র কিতাবের এক আয়াত অন্য আয়াতের প্রত্যয়ক, সমর্থক, অথবা পরিপূরক । সুতরাং তোমরা কোরআনের কিছুসংখ্যক আয়াতের মাধ্যমে অন্য কিছুসংখ্যক আয়াতকে মিথ্যা প্রতিপন্ন কোরো না। যা জানো তা বলো, আর না জানলে শরণীপনন হও ধর্মতত্জ্ঞদের | বাগবী । মুসলিমের বর্ণনায় এসেছে, আমর ইবনে শোয়াইবের পিতামহ বলেছেন, রসুল স. এর দরবারে একদিন আমি উপস্থিত হলাম দিগ্রহরে । তিনি স. দু'জন লোককে একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে তর্কবিতর্ক করতে শুনে এগিয়ে এলেন । তার পবিত্র |1|.01100119.001)
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।