এখানে “তান্যীলুল কিতাব' অর্থ এই কিতাবের অবতারণ । “মিনাল্লহ' অর্থ আল্লাহ্র নিকট থেকে । “আল আ*যীযুল আলীম" অর্থ যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। আল্লাহতায়ালা অতুলনীয়রূপে পরাক্রমশালী তো বটেই, তদুপরি সকল বিষয়ে সুপরিজ্ঞাত। আর কোরআন মজীদের বিস্ময়কর ও অলৌকিক ঘটনাবলী, বিভিন্ন রহস্যের বিচিত্র উপস্থাপনা তার পরাক্রম ও জ্ঞানের প্রকৃষ্ট প্রমাণ ৷ সেকারণেই সম্ভবতঃ এখানে “আল্লাহ্র পক্ষ থেকে অবতীর্ণ কিতাব* এর সঙ্গে বিশেষভাবে প্রযুক্ত হয়েছে তার এই দুই গুণ___ পরাক্রম ও প্রজ্ঞা । “গাফিরিজ্ জাম্বি ও কৃবিলিত্ তাওবি' অথ যিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী । “তাবা' ও “ইয়াতুবু' এর মূল শব্দ হচ্ছে “তাওবুন” । কারো কারো মতে এগুলো হচ্ছে “তাওবাতুন” এর বহুবচন । যেমন “দা"ওমাতুন* এর বহুবচন “দাওয়াম' এবং “হাওমাতুন* এর বহুবচন “হুউম” । আলোচ্য আয়াতের ব্যাখ্যা ব্যপদেশে হজরত ইবনে আব্বাস বলেছেন, যারা “লা ইলাহা ইল্লাল্লহ' কলেমায় বিশ্বাসী, তিনি তাদের পাপ ক্ষমা করেন এবং যারা “লা ইলাহা ইল্লাল্লহু মোহাম্মাদুর রসুলুল্লহ* এই বাণীতে আস্থাশীল তিনি তাদেরই তওবা কবুলকারী। ক্ষমা ও “তওবা' কথা দু'টোর পরস্পরসম্পৃক্ততা খুবই তাৎপর্যপূর্ণ । আর কোনো বিশেষ কালের সঙ্গে আল্লাহ্র এই গুণ দু”টো সীমাবদ্ধ নয়। বরং আল্লাহ্র সত্তা ও অন্যান্য গুণের মতো এই দু"টো গুণও চিরন্তন । আর এখানে গুণ দু"টো বিবৃত হয়েছে আল্লাহ্র প্রশংসা প্রকাশার্থে। দু'টো কথার মধ্যে আবার সন্নিবেশিত হয়েছে সংযোজক অব্যয় “ওয়াও' (এবং)। এতে করে একথাই প্রমাণিত হয় যে, আল্লাহ্র ক্ষমা করা ও তওবা কবুল করার এই গুণ দু*টো পৃথক বৈশিষ্ট্যসহ সদাবিদ্যমান ৷ অথবা বলা যেতে পারে, কিছুসংখ্যক লোক ভাবে, ক্ষমা করা ও ক্ষমাপ্রার্থনাকে গ্রহণ করা একই জিনিস । কিন্তু তাদের এমতো ধারণা অসঠিক। আর সে কারণেই এদু*টো গুণের পার্থক্য নির্ণয়ার্থে মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে “ওয়াও' (এবং)। কিংবা বলা যেতে পারে, আল্লাহ্র এই গুণ দু'টোর প্রকাশ ঘটে ভিন্ন ভিন্ন অবস্থায় । যে বিশ্বাসী তওবা করেনি এবং তওবা ছাড়াই মৃত্যুবরণ করেছে, আল্লাহ্ তার জন্য “গাফিরিজ জাম্বি' (পাপ মার্জনাকারী), অর্থাৎ আখেরাতে তার পাপের উপরে আবরণ প্রদানকারী, তার অপরাধকে সকলের দৃষ্টি থেকে লোপনকারী । “গাফারা' এর গ্রকৃত অর্থ ঢেকে দেওয়া, গোপন করা । আর যে ব্যক্তি তওবা করে (কৃত পাপের জন্য ক্ষমাপ্রার্থনা করে), তার তওবাও তিনি কবুল করে থাকেন । উল্লেখ্য, তওবাকারীরা নিরপরাধীদের মতো । এরকম হাদিস বর্ণিত হয়েছে সুপরিণত সূত্রে হজরত ইবনে মাসউদ থেকে ইবনে মাজা, হজরত উবাই ইবনে কা'ব থেকে হাকেম, হজরত আলী থেকে ইবনে নাজ্জার এবং হজরত ইবনে আব্বাস থেকে ইবনে আসাকের ও বায়হাকী কর্তৃক। ইয়াজিদ ইবনে আসেম বর্ণনা করেছেন, সিরিয়াবাসী এক লোক ছিলো খুবই বীরপুরুষ। খলিফা হজরত ওমর তার সাহসিকতার জন্য তাকে পছন্দ করতেন । তাফসীরে মাযহারী/৩০৩ কিছুকাল পরে লোকটি হঠাৎ হারিয়ে গেলো । হজরত ওমর লোকজন মারফত তার খোঁজখবর নিতে লাগলেন । শেষে লোকের মাধ্যমে সংবাদ পেলেন, লোকটি মদ্যপান নিয়েই সবসময় মেতে থাকে । হজরত ওমর তখন তার পত্রলেখককে বললেন, ওই লোকের নামে লেখো । শুরুতে উল্লেখ করো “যিনি পাপ ক্ষমা করেন, তওবা কবুল করেন, যিনি শানস্তিদানে কঠোর, শক্তিশালী, তিনি ব্যতীত কোনো ইলাহ্ নেই। প্রত্যাবর্তন তারই নিকট'। এরপর তিনি উপস্থিত লোকজনকে নিয়ে তার জন্য এইমর্মে দোয়া করলেন যে, আল্লাহ যেনো তাকে তওবা করার সামর্থ্য দান করেন এবং তার তওবা কবুল করেন। ওই লোকের কাছে যখন পত্রটি পৌছানো হলো তখন সে তা বার বার পড়তে লাগলো এবং কাদতে কাদতে বলতে লাগলো, যিনি “পাপ ক্ষমা করেন" অর্থ তিনি আমাকে আমার পাপ ক্ষমা করার সুসংবাদ ঘোষণা করছেন, “তওবা কবুল করেন' অর্থ তিনি আমার তওবা কবুল করার অঙ্গীকার করছেন । “যিনি শাস্তিদানে কঠোর' অর্থ তীর শাস্তি সম্পর্কে তিনি আমাদেরকে সতর্ক করছেন। আর “প্রত্যাবর্তন তারই নিকট" অর্থ আমার এখন তওবা করা ছাড়া কোনো গত্যত্তর নেই। শেষে সে সর্বান্তঃকরণে তওবা করলো । পাপ থেকে মুক্তিলাভ করলো চিরদিনের জন্য । হজরত ওমর এ সংবাদ পেয়ে তার সঙ্গী-সাথীদেরকে বললেন, তোমরাও তোমাদের বিপদগনস্ত ভ্রাতাদের সঙ্গে এরকম নম আচরণ কোরো এবং দোয়া কোরো, যেনো আল্লাহ্ তাকে ক্ষমাপ্রার্থনা করার সামর্থ্য দেন। তার বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী যেনো তোমরাও না হও । কাতাদা বর্ণনা করেছেন, মদীনায় বসবাস করতো এক নিঝিষ্টচিত্ত ইবাদতকারী । হজরত ওমর তাকে খুব স্নেহ করতেন। ঘটনাক্রমে সে মিসরে চলে গেলো । সেখানে গিয়েই সে পড়লো শয়তানের খঙ্পরে । ফলে সে কোনো খারাপ কাজ করতে পিছপা হতো না। হজরত ওমর তার এক নিকটাতীয়ের কাছে তার বিষয়ে জানতে চাইলেন । সে বললো, হে আমিরুল মু*মিনীন! তার কথা আমাকে জিজ্ঞেস করবেন না । হজরত ওমর বললেন, কেনো? সে বললো, সে এখন পৌছে গিয়েছে চরিত্রহীনতার চরম পর্যায়ে । তিনি তখন তার নামে একটি চিঠি লিখলেন । শুরুতে উল্লেখ করলেন খলীফা ওমরের পক্ষ থেকে অমুকের নামে । তারপর উল্লেখ করলেন এই সুরার প্রথমোক্ত আয়াতত্রয়। চিঠিটি পেয়ে ওই লোক বার বার তা পাঠ করতে লাগলো । শেষে আন্তরিক তওবা করে চিরদিনের জন্য ফিরে এলো শুভপথে । ইসহাক সাবেয়ী বর্ণনা করেছেন, এক লোক হজরত ওমরের কাছে এসে বললো, হে বিশ্বাসীদের অধিনায়ক! আমি খুনী। এখন আমার পরিত্রাণের কোনো পথ কি উন্মক্ত আছে? তিনি তখন পাঠ করলেন এই সুরার প্রথম ও দ্বিতীয় আয়াত। তারপর বললেন, পুণ্যকর্ম করে যেতে থাকো । নিরাশ হয়ো না। “শাদীদিল ই*কৃব' অর্থ যিনি শাস্তিদানে কঠোর । অর্থাৎ যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাক্সহ” কলেমায় বিশ্বাসী নয়, তাকে তিনি কঠিন শাস্তি দিবেন। “জিত্তৃউলি' অর্থ শক্তিশালী । মুজাহিদ বলেছেন, “তৃওল' অর্থ আরাম-আয়াশ, ধনদৌলত । কাতাদা ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।