Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “হাস্রতান* (আক্ষেপ) শব্দটিকে “তানভীন' সহকারে ব্যবহার করা হয়েছে সন্ত্রমার্থে। অর্থাৎ তাদের প্রতি প্রযোজিত পরিতাপ বা আক্ষেপটি অত্ুচ্চ পর্যায়ের । “ইল্লা কানুবিহী' কথাটির ব্যতিক্রমী অব্যয় “ইল্লা' এখানে একই সঙ্গে শর্ত ও পরিণতিপ্রকাশক ৷ তাই বলা হয়েছে__ যখনই কোনো রসুল এসেছে, তখনই তারা তাকে ঠাট্টা-বিদ্রপ করেছে । আর এমতো বক্তব্যেই প্রকাশ পেয়েছে সম্্রমার্থক আক্ষেপ । যাঁরা পরিশুদ্ধচিত্ত, কল্যাণকামী ও নিতান্ত সঙ্জন, যাদের সদুপদেশের সঙ্গে জড়িত রয়েছে ইহ-পারত্রিক সফলতা, তাঁদের বিরুদ্ধপক্ষীয়দের চরম পরিণতির উপর পরিতাপ প্রকাশ করাই সঙ্গত । তাদের জন্য আক্ষেপ করে তাফসীরে মাযহারী/২১ ফেরেশতা-জ্বিন-ইনসান সকলেই । অথবা বলা যেতে পারে, এখানে প্রকাশ করা হয়েছে আল্লাহ্র পক্ষ থেকে খণাত্মক আক্ষেপ । যদি তাই হয়, তবে বুঝতে হবে এখানকার আক্ষেপ অপরাধীদের অপরাধের গুরুত্নির্দেশক। কেউ কেউ বলেছেন, সম্বোধন অব্যয়ের সম্বোধিতজন এখানে রয়েছে উহ্য। ওই উহ্যতাসহ বক্তব্যটি দীড়ায়_ হে লোৌকসকল! ওই সকল মানুষের জন্য আক্ষেপ করো, যারা উপহাস করে তাদের কল্যাণার্থে প্রেরিত নবী-রসুলগণকে। “হাস্রত' অর্থ__ পরিতাপ, অনুতাপ, অনুশোচনা, আক্ষেপ। বাগবী লিখেছেন, “ইয়া হাস্রতান' (হায় আক্ষেপ) কথাটির বক্তা ও বক্তব্যের সময় সম্পর্কে রয়েছে দুটি অভিমত । একটি হচ্ছে__ সত্যপ্রত্যাখ্যানকারীরা যেহেতু ব্যঙ্গবিদ্রপের বশবর্তী হয়ে নবী-রসুলগণকে অস্বীকার করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই পুনরুখথান দিবসে আল্লাহপাক তাদেরকে বলবেন, আজ আমার বান্দাদের চরম অনুশোচনা, অনুতাপ ও আক্ষেপের দিন । অপর অভিমতটি হচ্ছে__ এরকম কথা বলবে ক্ষতিগ্রস্তরা । আবুল আলিয়া বলেছেন, “ইয়া হাস্রতান আ'লাল ই*বাদ' এরকম বলেছিলো ইনতাকিয়াবাসীরা, যখন তারা প্রত্যক্ষ করেছিলো আসন শাস্তির স্বরূপ। “আলইবাদ' এর “আলিফলাম' (আল) এখানে সীমিতার্থক। অর্থাৎ এখানে “বান্দাদের জন্য* অর্থ কেবল “ইনতাকিয়াবাসীদের জন্য* ৷ অথবা বলা যেতে পারে, কথাটির উদ্দেশ্য সকল দেশের ও সকল কালের সত্যপ্রত্যাখ্যানকারী, যারা তাদের নবী-রসুলগণকে বিদ্রপ করে। যদি তাই হয়, তবে বুঝতে হবে এখানে বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে মক্কার মুশরিকদের প্রতি । পরের আয়াতে (৩১) বলা হয়েছে__ “তারা কি লক্ষ্য করে না তাদের পূর্বে কতো মানবগোষ্ঠী আমি ধ্বংস করেছি যারা তাদের মধ্যে ফিরে আসবে না"? এখানে “তারা কি লক্ষ্য করে না" অর্থ মক্কাবাসীরা কি লক্ষ্য করে না। আর “যারা তাদের মধ্যে ফিরে আসবে না" অর্থ ওই সকল বিনাশপ্রাপ্তরা পৃথিবীতে আর কখনো ফিরে আসবে না। এরপরের আয়াতে (৩২) বলা হয়েছে__ “এবং অবশ্যই তাদের সকলকে একত্রে আমার নিকটে উপস্থিত করা হবে'। এখানকার “সকলকে কথাটি সম্পৃক্ত হবে “আমার নিকট' কথাটির সঙ্গে । অর্থাৎ আমার নিকটে তখন উপস্থিত হতে হবে সকলকেই । অথবা “মুহদ্বারন' এর সঙ্গে সম্পর্কযুক্ত হবে “সকলকে কথাটি । আর সেমতাবস্থায় বক্তব্যটি দাড়াবে__ তখন সকলকে উপস্থিত করানো হবে আমার সকাশে । সূরা ইয়া-সীন ৪ আয়াত ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ তাফসীরে মাযহারী/২২ [8 উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী, যাহাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহারা আহার করে। ॥|11.011100117.001

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।