Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

বাগবী আরো লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, প্রতিটি বিষয়ের সারবন্তু (মগজ) থাকে । আর কোরআনের সারবন্ত হচ্ছে “হা-মীম* শিরোনাম সম্বলিত সুরাসমূহ। বাগবী একথাও লিখেছেন যে, ইবাহিম বলেছেন, “হা-মীম' হচ্ছে নববধুদের পুস্পালংকার সদৃশ । পরিণত সূত্রে হজরত ইবনে মাসউদ থেকে হাকেম বর্ণনা করেছেন “হা-মীম* শিরোনামবিশিষ্ট সুরাগুচ্ছ হচ্ছে কোরআনের সৌন্দর্য । সূরা মু'মিন £ আয়াত ১, ২, ৩ [॥ হা-মীম। ॥ এই কিতাব অবতীর্ণ হইয়াছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ্র নিকট হইতে__ ॥ যিনি পাপ ক্ষমা করেন, তাওবা কবূল করেন, যিনি শান্তি দানে কঠোর, শক্তিশালী । তিনি ব্যতীত কোন ইলাহ্‌ নাই। প্রত্যাবর্তন তাহারই নিকট । প্রথমেই বলা হয়েছে__ “হা মীম*। এর উপক্রমণিকা বিবৃত হয়েছে ইতোপূর্বেই। সুদ্দীর বর্ণনা উল্লেখ করে বাগবী লিখেছেন, “হা মীম" হচ্ছে আল্লাহ্‌র মহানতম নাম (ইসমে আজম)। ইকরামা বলেছেন, “আর রহমান' হচ্ছে মিশ্র যুক্তাক্ষরবিশিষ্ট শব্দ। পৃথকভাবে শব্দরূপটি এরকম__ “আর রহমান' (আলিফ লাম র হা মীম ও নূন)। সাঈদ ইবনে যোবায়ের ও আতা খোরাসানী সূচনায়। যেমন _ হাকীম, হামীদ, হাই ও হাইয়্যান (প্রজ্ঞাময়, উচ্চ প্রশংসিত, চিরঞ্জীব ও অবিনশ্বর)। আর “মীম' রয়েছে তার এই নামগ্তলোর শুরুতে__ মালিক, মাজীদ, মান্নান মেহাসমতরাট, খ্যাতিমান, কল্যাণময়)। কারী কুসাই বলেছেন, “হা মীম" এর অর্থ_ অনাগতকালে যা কিছু ঘটবে, তার মীমাংসা হয়েই গিয়েছে। তীর বক্তব্যে সম্ভবত এমন ইঙ্গিতও রয়েছে যে, “হামীম" “হুম্মা*র সমঅর্থসম্পন্ন । পরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহ্র নিকট থেকে (২) যিনি পাপ ক্ষমা করেন, তওবা কবুল করেন, যিনি শাস্তিদানে কঠোর, শক্তিশালী । তিনি ব্যতীত কোনো ইলাহ্‌ নেই। প্রত্যাবর্তন তীরই নিকট ”। তাফসীরে মাযহারী/৩০২ ॥|11.011100117.00

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।