Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

ইচ্ছামতো বসবাস করতে পারবো । ইচ্ছামতো গিয়ে দেখা সাক্ষাত করতে পারবো নবী, ওলী এবং অন্যান্য উচ্চ মর্যাদাধারী জান্নাতীদের সঙ্গেও । জননী আয়েশা থেকে তিবরানী, আবু নাঈম ও জিয়া বর্ণনা করেছেন, একবার এক লোক রসুল স. এর মহান সান্িধ্যে উপস্থিত হয়ে বললো, হে আল্লাহ্র রসুল! আপনি আমার কাছে আমার জীবন, পরিবার-পরিজন ও অন্যান্য আপনজন অপেক্ষা অধিক ্রিয়। আমি স্বগৃহে অবস্থানের সময়ও আপনার মহান সাহচর্ষে উপস্থিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি। আপনার দর্শন লাভ না করা পর্যন্ত শান্তি পাই না। আমার মৃত্যু ও আপনার মহাপ্রয়ানের কথা মনে হলেও আমি অস্থির হয়ে যাই । মনে হয় আমি জান্নাতে যেতে পারলেও হয়তো আপনার দেখা আর পাবো না। তখন আপনি তো থাকবেন উন্নততম জান্নাতে । রসুল স. তার কথার জবাব দিলেন না, যতোক্ষণ না অবতীর্ণ হলো এই আয়াত “আর যারা আল্লাহ্‌ ও তার রসুলের আনুগত্য করবে, তারা থাকবে সেই সকল নবী, সত্যবাদী, শহীদ ও পুণ্যত্াগণের সঙ্গে, যাদেরকে আল্লাহ্‌ মহাপুরক্কার দানে ধন্য করবেন । তারা সকলেই হবে উত্তম সঙ্গী” । এরপর বলা হয়েছে___ “সদাচারীদের পুরস্কার কতো উত্তম” । একথার অর্থ__ যারা ভালো কাজ করবে, তাদের জন্য রয়েছে কতোই না উত্তম প্রতিদান? । শেষোক্ত আয়াতে (৭৫) বলা হয়েছে__ “এবং তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে, তারা আরশের চতুম্পার্থখ ঘিরে তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে'। একথার অর্থ__ হে আমার প্রিয়তম রসুল! আপনি ওই সময় আরো দেখতে পাবেন, আরশকে বৃত্তাকারে ঘিরে তখন আরশের ফেরেশতারা মুহুমমু ঘোষণা করছে তাদের প্রভুপালনকর্তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা । তাফসীরে মাযহারী/৩০০ এখানে “হাফ্ফীনা অর্থ চারিদিকে বৃত্তাকারে ঘিরে । “ইউসাব্বিহুনা বিহাম্দি রব্বিহিম* অর্থ তাদের গ্রভপালনকর্তার সগশংস পবিত্রতা ও মহিমা । উল্লেখ্য, ফেরেশতাদের ওই আমল অত্যাবশ্যক ইবাদতমূলক হবে না । বরং স্বতঃস্কুর্তভাবে ঘোষিত আল্লাহ্‌র ওই এ্রশংসা-পবিত্রতা-মহিমা হবে ফেরেশতাদের জন্য আনন্দ উৎসব । এরপর বলা হয়েছে__ “আর তাদের বিচার করা হবে ন্যায়ের সঙ্গে । একথার অর্থ__ তখন মানুষ ও জ্িনদের বিচার সম্পন্ন করা হবে সম্পূর্ণ তই ন্যায়ানুগতার ভিত্তিতে । একদলকে জাহান্নাম ও আর একদলকে জান্নাত দেওয়া হবে পুরোপুরি ইনসাফের নিরীখে । কোনো কোনো ব্যাখ্যাতা বলেছেন, একথা বলা হবে তখন ফেরেশতাদের সম্পর্কে । তাই কথাটির মর্মার্থ দীড়াবে__ নিজ নিজ মর্যাদা অনুসারে তখন ফেরেশতাদেরকে প্রতিষ্ঠিত করা হবে যথাস্থানে । যথার্থ অধিকার থেকে কাউকেও বঞ্চিত করা হবে না। শেষে বলা হয়েছে___ “বলা হবে, সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌র গ্রাপ্য* । একথার অর্থ__ এভাবে যখন আল্লাহ্‌র প্রতিশ্রুতি পরিপূর্ণূপে বাস্তবায়িত হবে, তখন জাননাতবাসীরা স্বতঃস্র্ত আবেগে বলে উঠবে, সকল প্রশংসা বিশ্বসমূহের প্রতিপালক আল্লাহ্র । কোনো কোনো আলেম বলেছেন, যখন আল্লাহ্‌ তার মিত্রদেরকে জান্নাতে এবং শত্রদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, তখন ফেরেশতারা খুশীতে ও কৃতজ্ঞতা প্রকাশার্থে বলে উঠবে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন । জননী আয়েশা বলেছেন, রসুল স. প্রতি রাতে সুরা বনী ইসরাইল ও সুরা যুমার পাঠ করতেন। আলহামদুলিল্লাহি আ'লা জালিক । সুরা যুমারের তাফসীর সমাপ্ত হলো আজ পহেলা রমজান ১২০৭ হিজরী সনে। সূরা মু'মিন মক্কায় অবতীর্ণ এই সুরার রুকু-সংখ্যা ৯ এবং আয়াত-সংখ্যা ৮৫। বাগবী লিখেছেন, হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ বলেছেন, কোরআনের উপমা এরকম $ এক ব্যক্তি তার পরিবার পরিজন ও স্বজনদের প্রয়োজনে বিশাল জনশূন্য প্রান্তরে পানির সন্ধানে বের হলো । চলতে চলতে একস্থানে দেখলো বর্ষণসিক্ত আদ্রতার চিহ্ত। সে বিস্মিত হলো । একটু এগিয়ে যেতেই আরো আশ্চর্যান্বিত হয়ে দেখতে পেলো একটি সুদৃশ্য বাগান। মন্ত্রযুদ্ধের মতো বাগানে প্রবেশ করলো সে। আপন মনে বলে উঠলো, আমি তো বর্ষণের চিহ্ত দেখেই অবাক হয়ে গিয়েছিলাম । বাগানে ঢুকে তো আরো অবাক হয়ে গেলাম । হজরত ইবনে মাসউদ বলেন, বর্ষণের চিহ্ু হচ্ছে কোরআন মজীদ । আর তার মধ্যের বাগান হচ্ছে কোরআন মজীদের “হা-মীম*সম্ঘলিত সুরা সমূহ । তিনি আরো বলেন, যখন আমি “হা-মীম* চিহিত সুরাসমূৃহ আবৃত্তিতে মগ্ন হই, তখন মনে হয়, আমি যেনো কোনো মনোহর বাগিচায় চিত্তবিনোদনের জন্য অবকাশ যাপন করছি। তাফসীরে মাযহারী/৩০১ ॥|11.911100117.001

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।