Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

করে। আর তার যে বান্দাকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তাকে দিয়ে করান জাহান্নামের অনুকূল কাজ । ওই অবস্থায় সে মৃতুবরণ করে এবং জাহান্নামে চলে যায়। এর পরের আয়াতে (৭৩) বলা হয়েছে___ “যারা তাদের প্রতিপালককে ভয় করতো, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে'। এখানে “ওয়াসীকাল লাজিনাত্‌ তাকাও রব্বাহুম' অর্থ যারা তাদের প্রতিপালককে ভয় করতো তাদেরকে । “ইলাল জান্নাতি যুমারা* অর্থ দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে । “দলে দলে" অর্থ পুণ্যের মর্যাদানুসারে বিভিন্ন দলে অন্তর্ভুত করে। কোনে কোনো আলেম বলেছেন, তাদের জান্নাতযাত্রা হবে অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন। কেননা তারা তখন প্রত্যেকেই থাকবে দ্রুতগামী বাহনে সওয়ার হয়ে । তাফসীরে মাযহারী/২৯৮ “ওয়া ফুতিহাত আব্ওয়াবুহা" অর্থ এবং এর ছ্বারসমূহ খুলে দেওয়া হবে । কথাটি অবস্থাপ্রকাশক । অর্থাৎ তারা যখন জান্নাতের দ্বারদেশে পৌঁছবে তখন দরোজাগুলো পাবে উন্মুক্ত অবস্থায়, দরোজা খোলা পর্যন্ত তাদেরকে অপেক্ষাও করতে হবে না। বলা বাহুল্য, এরকম করা হবে তাদের সম্মানার্থে। “সালামুন আলাইকুম” অর্থ তোমাদের প্রতি সালাম । অর্থাৎ তোমাদের প্রতি এমন শান্তি বর্ষিত হোক, যার পরে আর কোনো অপ্রীতিকর অবস্থা আসবে না। “ত্বিবতুম* অর্থ তোমরা সুখী হও । অর্থাৎ পাপপঙ্কিলতা থেকে হও চিরমুক্ত। উল্লেখ্য, জান্নাতীরা এরকম সুখ লাভ করবে একারণে যে, হয়তো তারা শাস্তিযোগ্য কোনো কোনো পাপ করেইনি। অথবা, সেরকম কিছু করলেও আল্লাহ্‌ তা মার্জনা করেছেন, কিংবা শাস্তি দিয়ে তাদেরকে করেছেন পবিত্র । কাতাদা বলেছেন___ তারা জাহান্নামের স্থান অতিক্রমকালে তাদেরকে থামানো হবে একটি সেতুর কাছে। সেখানে মিটিয়ে দেওয়া হবে পারস্পরিক দাবি-দাওয়া । তারপর সকলে দায়মুক্ত হয়ে পৌছবে জান্নাতের উন্মুক্ত দরজার সামনে । দ্বাররক্ষী ফেরেশতা রেজওয়ান তখন তাদেরকে স্বাগতম জানিয়ে বলবে “তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থিতির জন্য*। হজরত আলী বলেছেন, তাদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তারা জান্নাতের দরোজার কাছে পাবে একটি গাছ। ওই গাছের তলদেশে থাকবে দু+টি প্রবহমান ঝর্ণা। এক ঝর্ণায় গোসল করার সঙ্গে সঙ্গে বিদূরিত হবে তাদের বাহ্যিক আবিলতা এবং অপরটিতে গোসল করলে মুক্ত হবে অভ্যন্তরীণ কলুষতা থেকে । এভাবে পরিপূর্ণ পবিত্রতাসহ যখন তারা জান্নাতে প্রবেশ করবে, তখন ফেরেশতারা বলবে, তোমাদের প্রতি শান্তি সম্ভাষণ, তোমরা আনন্দিত হও এবং চিরদিনের জন্য প্রবেশ করো চিরসুখময় বেহেশতে ৷ জুজা বলেছেন, এখানে “ত্ব্তুম' অর্থ তোমরা পৃথিবীতে পবিত্র ছিলে অংশীবাদিতা ও অবাধ্যতার পাপ-পঙ্কিলতা থেকে । হজরত ইবনে আব্বাস বলেছেন, এর অর্থ__ তোমাদের এই আবাসম্থল পবিত্র । “ফাদ্খুলুহা” অর্থ প্রবেশ করো । এখানকার “ফা” অক্ষরটি নৈমিত্তিক অব্যয়, যা থেকে এ বিষয়টিই প্রতীয়মান হয় যে, তাদের পবিত্র হওয়াটাই জান্নাতে প্রবেশ করার এবং সেখানে চিরকাল বসবাস করার কারণ । যেমন দোজখবাসীদের দোজখে প্রবেশের কারণ ঠিক এর বিপরীত । হজরত ইবনে আব্বাসের বর্ণনানুষায়ী তাই এর মর্মার্থ হবে___ যেহেতু বেহেশত পবিত্র স্থান, তাই পবিত্র মানুষেরাই সেখানে বসবাস করার উপযুক্ত । আর “খলিদীন' অর্থ স্থায়ীভাবে অবস্থিতির জন্য । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় তার সামগ্রীর জোড়া (একই রকমের দু*টি জিনিস) দান করবে, তবে জান্নাতের দরোজা থেকে স্বাগতম জানানো হবে । জান্নাতের দরোজা রয়েছে অনেক । নামাজীকে আহ্বান জানানো হবে নামাজের দরোজা থেকে, রোজাদারকে তাফসীরে মাযহারী/২৯৯ রোজার দরোজা থেকে, দানশীলদেরকে দানের দরোজা এবং মুজাহিদদেরকে জেহাদের দরোজা থেকে । হজরত আবু বকর তখন বললেন, হে আল্লাহ্‌র বাতাবাহক! এমন ব্যক্তি কি হবে, যাকে আহ্বান জানানো হবে সকল দরোজা থেকে? তিনি স. বললেন, হ্যা । আমি আশা করি তুমিও হবে তাদের একজন । এরপরের আয়াতে (৭8) বলা হয়েছে___ “তারা প্রবেশ করে বলবে, প্রশংসা আল্লাহ্র, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রর্তি পূর্ণ করেছেন এবং আমাদেরকে অধিকারী করেছেন এই ভূমির, আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করবো" । এখানে “সাদাকৃনা ওয়াদাহু* অর্থ প্রতিশ্রুতি পুর্ণ করেছেন। অর্থাৎ আল্লাহ্‌ তার প্রতিশ্রুতি পুর্ণ করেছেন এবং এমন নেয়ামত দান করেছেন, যা দৃষ্টিনন্দন ও পরিতৃপ্তিপ্রদায়ক। “ওয়া আওরাছানাল আরদ্' অর্থ এবং আমাদেরকে অধিকারী করেছেন এই ভূমির । অর্থাৎ করেছেন এই ভূমির ওয়ারিশ, উত্তরাধিকারী বা স্বত্বাধিকারী । “নাতাবাওওয়াউ মিনাল জানাতি হাইছু নাশাউ' অর্থ আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করবো । অর্থাৎ আমাদের প্রত্যেকের অংশে যেহেতু জান্নাতের সুবিস্তীর্ণ ভূমি দেওয়া হয়েছে, তখন আমরা এই বিশাল এলাকার যে কোনো স্থানে ॥|11.011100117.001

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।