তাফসীরে মাযহারী/২৯৬ হবে তারে পথভ্রষ্টতার তারতম্যানুসারে ৷ আবু উবায়দা ও আখফাশ বলেছেন, “যুমার' হচ্ছে “যুমারাহ্* শব্দের বহুবচন । এর অর্থ আওয়াজ । যে কোনো দলে শ্রুত হয় আওয়াজ অথবা গুঞ্জন । এই বিবেচনায় বলা হয়েছে, শব্দটির উৎসারণ ঘটেছে “যুমারাহ' থেকে । আর এখানে “যুমার' অর্থ একই সম্প্রদায়ের বিভিন্ন অংশ । এরকমও হতে পারে যে, “যুমারাহ্' (মানুষের ছোট দল) শব্দটি এসেছে “শাতুন যামিরাতুন” থেকে । আবার স্বল্প পশমবিশিষ্ট ছাগীকে বলা হয় “যামিরাতুন” এবং “রজুলুন যামিরুন' বলে সেই লোককে, যার মানবতাবৌধ কম । এই বিবেচনাতেই অল্পসংখ্যক লোকের দলকে বলে “যুমারাহ্* । এরপর বলা হয়েছে__ “যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে, তখন তার প্রবেশছ্বারগুলি খুলে দেওয়া হবে এবং তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে রসুল আসেনি যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের বাণী আবৃত্তি করতো এবং এই দিনের সাক্ষাত সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতো? বায়যাবী এ প্রসঙ্গে ইমাম শীফেয়ীর অভিমত প্রমাণার্থে বলেছেন, এই আয়াত একথাই প্রমাণ করে যে, নবী-রসুল প্রেরণ না করে কোনো সম্প্রদায়কে সত্যপ্রত্যাখ্যানের দায়ে অভিযুক্ত করা যায় না। নতুবা ফেরেশতারা জাহান্নামীদেরকে বিশেষ করে নবী-রসুলের কথা উল্লেখ করতো না। আমি বলি, এ আয়াতে সেরকম কোনো প্রমাণ নেই । অর্থাৎ কোনো সম্প্রদায়ের নিকটে নবী-রসুল ও কিতাব না পৌছলেই সেই সম্প্রদায়ের জন্য সত্যপ্রত্যাখ্যান অথবা অংশীবাদিতা বৈধ হয়ে যায় না। এরকমও বলা যায় না যে, ওরকম অবস্থায় তাদেরকে শাস্তির উপযুক্ত গণ্য করা যাবে না। এখানে ফেরেশতাদের উক্তির মর্মার্থ হবে এরকম___ নবী-রসুলগণ সতর্ক হওয়ার কথা বলা সত্তেও তোমরা সতর্ক হওনি কেনো? অর্থাৎ জ্ঞানবুদ্ধিবলেই তো তোমরা বুঝতে পারতে এই বিশাল সৃষ্টির স্রষ্টা কেউ একজন নিশ্চয়ই রয়েছেন। আর তিনি যে অদ্বিতীয়, তাতেও কোনো সন্দেহ নেই। কেননা একাধিক ত্রষ্টার পক্ষে এরকম সুশৃঙ্খথলভাবে এই মহাবিশ্ব পরিচালনা করা সম্ভব নয়। তার সাথে আবার তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিলো নবী- রসুলগণকে। ফলে তোমাদের অবিশ্বাস ও অংশীবাদিতার সর্বশেষ অজুহাতের মুলোৎপাটনের ব্যবস্থা করা হয়েছিলো পাকাপোক্তভাবে । বলো, তৎসত্েও তোমরা সাবধান হলে না কেনো? এরপর বলা হয়েছে__ “তারা বলবে, অবশ্যই এসেছিলো । বন্তৃত কাফেরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হয়েছে । একথার অর্থ__ তারা জবাব দিবে, হ্যা নবী-রসুল তো এসেছিলেন । আর আমরা স্বেচ্ছায় তাদেরকে প্রত্যাখ্যানও করেছি। বন্তৃতপক্ষে আল্লাহতায়ালা সত্যাপ্রত্যাখ্যানকারীদের জন্য যে শাস্তি অবধারিত করেছেন, তা বাস্তবায়িত হলো আজ আমাদেরই উপর । আল্লাহ্র ওই বাণীও আজ কার্যকর হলো আমাদেরই উপরে, যেখানে আল্লাহ বলেছেন, “আমি জ্বিন ও মানুষ ছারা জাহান্নাম পরিপূর্ণ করবো*। তাফসীরে মাযহারী/২৯৭ পরের আয়াতে (৭২) বলা হয়েছে__ “তাদেরকে বলা হবে, জাহান্নামের ছারসমূহে প্রবেশ করো তাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য । কতো নিকৃষ্ট উদ্ধতদের আবাসন্থল?। এখানে “কীলাদ্খুলু' অর্থ তাদেরকে বলা হবে প্রবেশ কোরো । বক্তার নাম এখানে উল্লেখ করা হয়নি । এর কারণ এই যে, যে কথা তাদেরকে তখন বলা হবে, তা হবে খুবই ভীতিগ্রদ। “আলমুতাকাব্বিরীন* অর্থ উদ্ধতরা । এখানে “আলিফ লাম” হচ্ছে হরফে জিনসী বা জাতিবাচক অব্যয় । আর “ফাবি”সা' (কতো নিকৃষ্ট)শব্দে “ফা” অব্যয়টি হচ্ছে কারণপ্রকাশক। এভাবে বক্তব্যটি দীড়িয়েছে__ যারা উদ্ধত, তাদের জন্যই এই সর্বনিকৃষ্ট আবাস, জাহান্নাম । এতে করে আর একটি বিষয়ও প্রতীয়মান হয় যে, তাদের জন্য ওই নিকৃষ্টতম আবাস নির্ধারণ করা হয়েছে কেবল সত্যের বিরুদ্ধে ওদ্ধত্য প্রদর্শনের কারণেই। একটি সংশয় ঃ পূর্বের আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে সত্যপ্রত্যাখ্যান-কারীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে আল্লাহ্র শাস্তির অঙ্গীকার পরিপুরণার্থে। আর এখানে বলা হলো, তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে তাদেরই ওদ্ধত্যের কারণে । এরকম বৈপরীত্যের কারণ তাহলে কী? সংশয়ভঞ্জন সত্যপ্রত্যাখ্যানকারীদের ওদ্ধত্য ও পাপিষ্ঠদের পাপ তো সংঘটিত হয়ে থাকে আল্লাহ্র অঙ্গীকারের অনুকূলেই। তীর প্রতিশ্রুতি অবশ্য বাস্তবায়নব্য বলেই তো সত্যপ্রত্যাখ্যানকারীরা সত্যের বিরুদ্ধে চরম উদ্ধত হয়ে ওঠে, হয়ে যায় আল্লাহ্, তার কিতাব এবং তার প্রিয়ভাজনগণের শত্রু । সুতরাং বৈপরীত্যের অবকাশ এখানে নেই। হজরত ওমর বর্ণনা করেছেন, রসুল স. তাঁর এক দীর্ঘ বিবৃতির একস্থানে বলেছেন, আল্লাহ্ যে বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, তাকে দিয়ে পৃথিবীতেই জান্নাতের অনুকূল আমল করিয়ে নেন। ওই অবস্থায় সে মৃত্যুবরণ করে এবং জান্নাতে প্রবেশ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।