Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে মাযহারী/২৯৫ [॥ কাফিরদিগকে জাহান্নামের দিকে দলে দলে হাকাইয়া লইয়া যাওয়া হইবে । যখন উহারা জাহান্নামের নিকট উপস্থিত হইবে তখন ইহার প্রবেশছ্ারগুলি খুলিয়া দেওয়া হইবে এবং জাহান্নামের রক্ষীরা উহাদিগকে বলিবে, “তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে রাসূল আসে নাই যাহারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করিত এবং এই দিনের সাক্ষাত সম্বন্ধে তোমাদিগকে সতর্ক করিত?" উহারা বলিবে, “অবশ্যই আসিয়াছিল।” বন্তৃত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হইয়াছে। ) উহাদিগকে বলা হইবে, “জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ কর উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য । কত নিকৃষ্ট উদ্ধতদের আবাসম্থল!' ॥ যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করিত তাহাদিগকে দলে দলে জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে । যখন তাহারা জান্নাতের নিকট উপস্থিত হইবে ও ইহার দ্বারসমূহ খুলিয়া দেওয়া হইবে এবং জান্নাতের রক্ষীরা তাহাদিগকে বলিবে, “তোমাদের প্রতি “সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ কর স্থায়ীভাবে অবস্থিতির জন্য |” [॥ তাহারা প্রবেশ করিয়া বলিবে, প্রশংসা আল্লাহ্‌র, যিনি আমাদের প্রতি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছেন এবং আমাদিগকে অধিকারী করিয়াছেন এই ভূমির; আমরা জানাতে যেথায় ইচ্ছা বসবাস করিব ।* সদাচারীদের পুরস্কার কত উত্তম! ॥ এবং তুমি ফিরিশ্তাদিগকে দেখিতে পাইবে যে, উহারা আরশের চতুস্পার্থে ঘিরিয়া উহাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছে । আর তাহাদের বিচার করা হইবে ন্যায়ের সহিত। বলা হইবে, সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌র প্রাপ্য । প্রথমে বলা হয়েছে “ওয়াসীকৃল লাজীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা' ৷ একথার অর্থ__ ওই সময় সত্যপরত্যাখ্যানকারীদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে । “যুমারা* অর্থ দলে দলে, অসংখ্য ভাগে ভাগ করে, এক এক দলের পশ্চাতে আরেক দলকে । অর্থাৎ তাদেরকে শ্রেণীবদ্ধ করা ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।