Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

সকল লোক তাদের নিজ নিজ কবরে দীড়িয়ে যাবে এবং বিস্ময়-বিস্ফোরিত নেত্রে তাকাতে থাকবে এদিকে ওদিকে । অথবা “ইয়ানজুরূন+ অর্থ পরবর্তী নির্দেশ কী হয় তা বুঝবার জন্য তারা তখন ফ্যাল ফ্যাল চোখে চাইবে । উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় শিঙ্গাধ্বনির ব্যবধান হবে চল্লিশ বৎসর । সুরা নাজিয়ার তাফসীরে এ সম্পর্কে প্রাসঙ্গিক হাদিসসমূহ উল্লেখ করা হয়েছে। এরপরের আয়াতে (৬৯) বলা হয়েছে___ “বিশ্ব তার প্রতিপালকের জ্যোতিতে উভ্ভাসিত হবে, আমলনামা পেশ করা হবে এবং নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে এবং সকলের মধ্যে ন্যায়বিচার করা হবে ও তাদের প্রতি জুলুম করা হবে না" । “ওয়া আশ্রাকৃতিল আরছু বিনূরি রব্বিহা* অর্থ সেদিন পৃথিবী তার প্রতিপালকের জ্যোতিতে উভাসিত হবে । বাগবী লিখেছেন, আল্লাহ্‌ যখন তার বান্দাগণের বিচার-মীমাংসা করার জন্য আবির্ভূত হবেন, তখন দৃষ্ট হবে তার নূর । উন্মুক্ত আকাশে সূর্য যেমন দৃষ্ট হয়, তেমনি সেদিন নিঃসন্দিপ্ধরূপে দৃষ্ট হবে আল্লাহ্‌র নূর । হাসান বসরী ও সুদ্দী বলেছেন, এখানে 'প্রভুপালকের নূর” অর্থ সুবিচার। যেমন জুলুম (ন্যায়) কে বলা হয় জুলমত (অন্ধকার)। অর্থাৎ সেদিন ন্যায়বিচারের নূর ছারা তিনি তার বান্দাগণকে দান করবেন তাদের যথাগ্রাপ্য । রসুল স. বলেছেন, মহাবিচারের প্রান্তরে মানুষের পুঞ্জীভূত জুলুম দীড়িয়ে থাকবে অন্ধকার হয়ে। হজরত ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম । “ওয়া উদ্বিয়াল কিতাব্‌* অর্থ আমলনামা পেশ করা হবে । অর্থাৎ প্রত্যেকের হাতে তখন দেওয়া হবে তাদের নিজ নিজ আমলনামা । হজরত আনাস থেকে বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমলনামাসমূহ সুরক্ষিত আছে আল্লাহ্‌র আরশের নিচে । যখন সকলকে একত্র করা হবে, তখন আল্লাহ্‌ প্রবাহিত করবেন এক বাতাস । ওই বাতাস আমলনামাগুলোকে উড়িয়ে নিয়ে আসবে বিচারের ময়দানে এবং সেগুলোকে পৌছে দিবে প্রত্যেকের ডান অথবা বাম হাতে । আমলনামাগুলোর উপরে লেখা থাকবে “আমলনামা পড়ো । তুমি নিজেই আজ তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট" । পরিণত সুত্রে হজরত ইবনে মাসউদ থেকে আবু নাঈম এবং সুপরিণত সূত্রে হজরত আবু হোরায়রা থেকে দায়লামী বর্ণনা করেছেন, মহাবিচারের দিবসে বিশ্বাসীগণের আমলনামার শিরোনাম থাকবে “হুসনু ছানাউন নাস্‌* (প্রশংসনীয় তালিকা)। তাফসীরে মাযহারী/২৯৪ “ওয়া জ্বীআ বিন্‌ নাবীয়্যিনা” অর্থ এবং নবীগণকে উপস্থিত করা হবে। সুয্যুতী লিখেছেন, আলেমগণের বর্ণনানুসারে নবীগণের সামনেই গ্রহণ করা হবে সকলের হিসাব ৷ ইবনে মোবারকের বর্ণনায় এসেছে, সাঈদ ইবনে মুসাইয়্যেব বলেছেন, এমন কোনো দিন নেই, যেদিন রসুল স. এর সম্মুখে সকাল-সন্ধ্যায় তার উম্মতগণকে হাজির না করা হয়। সেকারণেই তিনি স. সকল উম্মতকে চিনেন । আর চিনেন বলেই বিচার দিবসে তিনি তাদের সম্পর্কে উপস্থাপন করবেন তার সাক্ষ্য । “ওয়াশ্‌ শুহাদায়ি' অর্থ সাক্ষীগণকে । হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “সাক্ষীগণ+ অর্থ তারা, যারা রসুল স. এর একনিষ্ঠ অনুসারী ও প্রতিনিধিরূপে পৌছে দেন আল্লাহ্‌র নির্দেশ ও নিষেধাজ্ঞাসমূহ। আতা বলেছেন, এখানে “সাক্ষীগণ' অর্থ আমললেখক ফেরেশতাগণ । “সকলের মধ্যে ন্যায়বিচার করা হবে ও তাদের প্রতি জুলুম করা হবে না" অর্থ সেদিন যার যা প্রাপ্য, তাই দেওয়া হবে তাকে । যৎ্কিঞ্চিতও হাস-বৃদ্ধি ঘটানো হবে না কারো পাপ অথবা পুণ্যের। এর পরের আয়াতে (৭০) বলা হয়েছে___ প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত* । আতা বলেছেন, “তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত' অর্থ আল্লাহ্‌ সর্বজ্ঞ। জ্ঞানাহরণে তিনি আমললেখক ফেরেশতা বা অন্য কারো মুখাপেক্ষী নন। বরং ফেরেশতাসহ সকল সৃষ্টি সর্ববিষয়ে তারই মুখাপেক্ষী । সুতরাং বুঝতে হবে আমলনামার ব্যবস্থা করা হয়েছে তার বান্দাদের সুবিধার্থে । তাদের পুণ্যকর্ম অথবা পাপ প্রত্যক্ষ করণার্থে। সূরা যুমার ঃ আয়াত ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫ ॥|11.011100117.001

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।