প্রত্যয়নকারী, পরস্পরবিরুদ্ধ নয়। বোখারী ও মুসলিমের বর্ণনায় হজরত ইবনে মাসউদের এই হাদিসটি এসেছে এভাবে__ একবার এক ইহুদী রসুল স. এর মহান সান্িধ্যে উপস্থিত হয়ে বললো, কিয়ামতের দিন আল্লাহ আকাশসমূহকে এক আঙ্গুলে, পৃথিবীকে এক আঙ্গুলে, পানি ও ভূগর্ভস্থ পানির স্তরকে এক আঙ্গুলে এবং অন্য সকল সৃষ্ট বন্তকে এক আঙ্গুলে রাখবেন । এভাবে ভিন্ন ভিন্ন আঙ্গুলে বর্ণিত বন্তুসমূহকে তিনি নাড়াচাড়া করবেন এবং বলবেন, আমিই প্রকৃত বাদশাহ । আমিই আল্লাহ্। রসুলেপাক স. তার কথা শুনে মৃদু হাসলেন এবং পাঠ করলেন “তারা আল্লাহ্র যথোচিত সম্মান করে না ......" | এ প্রসঙ্গে বর্ণিত তিরমিজি, মুসলিম ও বোখারীর বিবরণে দৃশ্যত বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। যেমন তিরমিজির বর্ণনায় এসেছে, ওই ইহুদী আলেমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয় । আর বোখারী-মুসলিমের বর্ণনায় এসেছে, ইহুদীর বক্তব্য শুনে রসুল স. এই আয়াত পাঠ করেন । এমতো বৈসাদৃশ্য নিরসনার্থে বলা যেতে পারে যে, ওই ইহুদীর বক্তব্যের পর এই আয়াত অবতীর্ণ হয়। তারপর তিনি স. ওই ইহুদীকে সদ্য অবতীর্ণ আয়াত পাঠ করে শোনান । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. জানিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ্ পৃথিবীকে হাতের মুঠায় নিয়ে নিবেন এবং আকাশকে ডান হাতে নিয়ে বলবেন, আজ আমি মহাসম্রাট। পৃথিবীর সম্াটেরা আজ কোথায়? হজরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাপ্রলয়কালে আল্লাহ আকাশসমূহকে তার ডান হাতে ধরে বলবেন, কোথায় আছে সব ক্ষমতাবান ও শক্তিধরেরা, কোথায় আছে অহংকারীরা । তারপর পৃথিবীকে বাম হাতে অন্য বর্ণনায় অপর হাতে) নিয়ে বলবেন, আজ আমিই একমাত্র বাদশাহ । কোথায় আছে ক্ষমতাশালীরা! কোথায় আছে অহংকারীরা! হজরত ইবনে ওমর থেকে আবু শায়েখ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যেদিন তাফসীরে মাযহারী/২৯২ মহাগ্রলয় সংঘটিত হবে, সেদিন আল্লাহ্ পৃথিবীর সপ্তস্তর ও আকাশসমূহকে মুষ্টিবদ্ধ করে বলবেন, আমিই আল্লাহ । আমি দয়ালু । আমি রাজাধিরাজ । আমি সকল অপবাদ থেকে মুক্ত, পবিত্র । আমি শাস্তিদাতা, আমি সংরক্ষক । আমি মহাপ্রতাপশালী । আমি সর্বশক্তিধর। আমি মহান । আমিই পৃথিবীকে সৃষ্টি করেছি প্রারন্তে, যখন তার অস্তিত্ই ছিলো না। আমিই আবার এর পুনরাবৃত্তি ঘটাবো (দ্বিতীয় বার সৃষ্টি করবো) আজ রাজ-রাজড়ারা সব কোথায়? কোথায় বিশাল ক্ষমতাদর্পীরা? কাষী আয়াজ বলেছেন, “কব্জ', “তই ও “আখজ' এই শবত্রয়ের অর্থ একত্রিত করা । যখন আকাশ আছে বিস্তৃত হয়ে এবং জমিন আছে বিছানো অবস্থায়, তখন এ শব্দের অর্থ হবে ওঠানো, সরানো অথবা পরিবর্তন করা । কুরতুবী বলেছেন, “তই” শব্দের অর্থ ধ্বংস করে দেওয়া । ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, হাসান বসরী বলেছেন, ইহুদীরা প্রথমে সৃষ্টবন্তকে গণনা করে এবং তারপর চিন্তা করে আকাশ, পৃথিবী ও ফেরেশতার সৃষ্টির বিষয়ে । যখন ওই চিন্তা থেকে অবকাশ পায়, তখন ধারণা করতে থাকে আল্লাহ্ সম্পর্কে । তাদের এমতো অপধারণার পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয় আলোচ্য আয়াত । সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, ইহুদীরা আল্লাহ্র গুণাবলী সম্পর্কে এমন কথা বলে, যে সম্পর্কে তাদের প্রত্যক্ষ জ্ঞান নেই। তাদের ওই সকল অযথার্থ জ্ঞান ও অপকথনের প্রেক্ষাপটে অবতীর্ণ হয় আলোচ্য আয়াত । ইবনে মুনজিরের বর্ণনায় এসেছে, রবী ইবনে আনাস বলেছেন, যখন “ওয়াসিয়া কুরসিয়্যুহুস্ সামাওয়াতি ওয়াল আরদ্* এই আয়াত অবতীর্ণ হলো, তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসুল! কুরসির অবস্থাই যদি এরকম হয়, তবে আরশ না জানি কেমন হবে । তাদের এমতো বক্তব্যের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । “সুবহানাহু ওয়া তায়ালা আম্মা ইউশরিকুন+ অর্থ পবিত্র ও মহান তিনি, তারা যাকে শরীক করে তিনি তার উর্ধ্বে । অর্থাৎ আল্লাহ্র পবিত্রতা ও মহিমা বহু উর্ধ্বে । অথবা__অংশীবাদের যে সম্পর্ক তার সঙ্গে করা হয়, তিনি তা থেকে পবিত্র ও সমুচ্চ । পরের আয়াতে (৬৮) বলা হয়েছে__ “এবং শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, ফলে যাদেরকে আল্লাহ্ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমগ্ডলী ও পৃথিবীর সকলে মু্িত হয়ে পড়বে । অতঃপর আবার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দপ্ডায়মান হয়ে তাকাতে থাকবে? । “ওয়া নুফিখা ফিস্ সূর' অর্থ এবং শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে। অর্থাৎ যখন উখিত হবে শিঙ্গার প্রথম ফুৎকারধ্বনি। “ফাসায়ি্বা মান ফিস্ সামাওয়াতি ওয়া মান ফিল আরম” অর্থ ফলে মুগ্ছিত হয়ে পড়বে আকাশমগুলী ও পৃথিবীর সকলে । “ইল্লা মান শাআল্লহ্' অর্থ আল্লাহ্ যাদেরকে ইচ্ছা করেন তারা ব্যতীত। কিন্তু আল্লাহ্র ইচ্ছায় তারা তখন মুর্ছিত হবে না, সেকথা এখানে স্পষ্ট করে বলা তাফসীরে মাযহারী/২৯৩ হয়নি। এ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে সুরা নমলের তাফসীরে । যথাস্থানে তা দেখে নেওয়া যেতে পারে । হাসান বলেছেন, এখানে “মান শাআল্লহ্' অর্থ আল্লাহ্র একক সত্তী। অর্থাৎ আল্লাহ ছাড়া সকলেই সেদিন হয়ে যাবে বেহুশ । “ছুম্মা নুফিখা ফিহি উখ্রা' অর্থ অতঃপর আবার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে । অর্থাৎ পুনরায় শিঙ্গীয় ফুৎকার ধ্বনিত হবে দ্বিতীয় বারের মতো । “ফা ইজা হুম কিয়ামুই ইয়ান্জুরূন' অর্থ তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে । অর্থাৎ তখন ॥1|1.1100119.0011
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।