তাফসীরে মাযহারী/২৯০ [ উহারা আল্লাহ্র যথোচিত সম্মান করে না । কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকিবে তাহার হাতের মুষ্টিতে এবং আকাশমণগুলী থাকিবে ভীজ করা অবস্থায় তাহার দক্ষিণ হস্তে ৷ পবিত্র ও মহান তিনি, উহারা যাহাকে শরীক করে তিনি তাহার উর্ধ্বে । -॥ এবং শিংগায় ফু্কার দেওয়া হইবে, ফলে যাহাদিগকে আল্লাহ্ ইচ্ছা করেন তাহারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মু্িত হইয়া পড়িবে । অতঃপর আবার শিংগায় ফুৎকার দেওয়া হইবে, তৎক্ষণাৎ উহারা দণ্ডায়মান হইয়া তাকাইতে থাকিবে । [॥ বিশ্ব উহার প্রতিপালকের জ্যোতিতে উভভাসিত হইবে, আমলনামা পেশ করা হইবে এবং নবীগণকে ও সাক্ষিগণকে উপস্থিত করা হইবে এবং সকলের মধ্যে ন্যায়বিচার করা হইবে ও তাহাদের প্রতি যুলুম করা হইবে না। ) গ্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হইবে । উহারা যাহা করে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ আর এই সকল লোক আল্লাহ যেমন অতুলনীয় শ্রেষ্ঠতৃ ও মর্যাদার অধিকারী, সেরকম যথোপযুক্ত ধারণা রাখে না। তারা আল্লাহ্র অংশীদার বানায়, বিশ্বাস করে না যে তিনি সত্তাগত, গুণগত, কার্যকলাপগত সকল বিষয়েই আনুরূপ্যবিহীন। ফলে তারা তেমনভাবে আল্লাহ্র ইবাদত করে না, যেমন ইবাদত পাওয়ার তিনি অধিকারী, কৃতজ্ঞতা প্রকাশ করে না তার দানের, যেমন কৃতজ্ঞ হওয়া ছিলো অত্যাবশ্যক । পুনরুথান পর্বের কথাও তারা প্রকারান্তরে অস্বীকার করে । হে আমার রসুল! তাহলে শুনুন, আল্লাহ্ মহাপ্রলয়কালে সমস্ত পৃথিবীকে রাখবেন তার আনুরূপ্যবিহীন হাতের আওতায়, আর আকাশমণ্ডলীকে ভাজ করা অবস্থয় রাখবেন তার আনুরূপ্যহীন দক্ষিণ হস্তে । তিনি যে অতুলনীয়রূপে পবিত্র ও মহান । তাকে তুলনীয় কিছু ভেবে যারা তার অংশীদার বানায়, তিনি তো তাদের সকল অপধারণার অতি উ্ধ্রে। এখানে “ওয়াল আরছু জ্বামীয়া* অর্থ সমস্ত পৃথিবী । অর্থাৎ পৃথিবীর সাত স্তরসহ পৃথিবী-সংশ্রিষ্ট সকলকিছু। “কৃবদ্বতুহু' অর্থ কবজায়, আয়তে, মুষ্টিবদ্ধ অবস্থায় (ধাতুমূল কর্মপদী শব্দরূপ অর্থে)। অথবা এখানে সম্বন্বপদ রয়েছে উহ্য । ওই উহ্যতাসহ কথাটি দীড়ায়__ তার হাতের মুষ্টিতে বা তার আওতাধীনে । তাফসীরে মাযহারী/২৯১ প্রকৃত কথা হচ্ছে, এটা এমন এক আয়াত যার প্রকৃত মর্ম জানেন কেবল আল্লাহ্, তার রসুল এবং অতি নগণ্য সংখ্যক ব্যক্তিতৃ, যারা জ্ঞানে সুগভীর (ওলামায়ে রসিখীন)। এর উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ্র অতুলনীয় মর্যাদা ও অপরিমেয় শক্তিমত্তা সম্পর্কে বিজ্ঞপ্তি প্রদান। আর একথাটিও জানিয়ে দেওয়া যে, এই বিশাল কর্মকাণ্ড মানুষের কল্পনার অতীত হলেও আল্লাহ্র জন্য তা অতি সহজ । কোনোকিছুই তাঁর অভিপ্রায় ও ক্ষমতাবহির্ভূত নয় । আর আকাশমগ্লী ও পৃথিবী ভীজ করা, চুর্ণবিচুর্ণ করা তার পক্ষে কঠিন কিছুও নয় । অলংকার শান্ত্রজ্ঞরা বলেন, এই বাণী উপমা ও কল্পনামূলক। অর্থাৎ এর প্রকৃত অথবা অপ্রকৃত কোনো অর্থ নেই। যেমন আরববাসীরা বলেন “রাতের কেশরাশি শাদা হয়েছে'। এই আয়াত দৃষ্টে একথাও প্রতীয়মান হয় যে, ওই ইহুদী আলেম আসমান-জমিন-পাহাড়-পর্বত সম্পর্কে যা বলেছিলো, তা ছিলো তওরাতের ভাষ্য । এই আয়াত দ্বারা তা প্রত্যয়িতও হয়েছে। সুতরাং প্রমাণিত হয়, আসমানী কিতাবসমূহ একে অপরের ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।