Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে মাযহারী/২৮৮ কর্মপদ । এরপরের “তা*মুরুন্নী' ভিন্ন গ্রসঙ্গের । আর অস্বীকৃতি প্রজ্ঞাপিত হয়েছে “গইরুল্লহ' সম্পর্কে । সেজন্য একে আনা হয়েছে ক্রিয়ার পূর্বে । অর্থাৎ গুরুত্বপ্রকাশার্থে এখানে কর্মপদকে উল্লেখ করা হয়েছে ক্রিয়ার আগে । এভাবে পুরো বক্তব্যটি দীড়িয়েছে___ কী, আমি মূর্তিপূজা করবো? আল্লাহ্‌কে ছেড়ে উপাসনা করবো অন্যের? তোমরা কি তাহলে এরকম মূর্খজনোচিত পরামর্শও দিতে চাও? পরের আয়াতে (৬৫) বলা হয়েছে__ “তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী হয়েছে, তুমি আল্লাহ্‌র শরীক স্থির করলে তোমার কর্ম তো নিক্ষল হবে এবং অবশ্য তুমি হবে ক্ষতিগ্রস্ত" । একথার অর্থ__ হে আমার রসুল! আপনার প্রতি যেমন অংশীবাদ নিষিদ্ধ হওয়ার প্রত্যাদেশ করা হয়েছে, আপনার পূর্ববর্তী নবীগণের প্রতিও তেমনই প্রত্যাদেশ করা হয়েছিলো । অতএব আপনি এই বলে মানুষকে সতর্ক করতে থাকুন যে, হে জনমগ্লী! তোমরা যদি আল্লাহর অংশীদার নির্ধারণ উল্লেখ্য, এই বাণীর ভিত্তি উপমানের উপর। এর দ্বারা যুগপৎ সতর্ক ও নিরাশ করা হয়েছে বিশ্বাসীগণ ও সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে । এই আয়াতের আলোকে তাই আমরা বলি, কোনো মুসলমান ধর্মত্যাগী (মুরতাদ) হয়ে গেলে, তার অতীতের সকল পুণ্যকর্ম নিক্ষল করে দেওয়া হয়। ইসলাম গ্রহণ করলে যেমন ইসলামপূর্ব জীবনের সকল পাপ মুছে যায়, তেমনি ইসলাম ত্যাগ করলে নিষ্ষল হয়ে যায় পূর্ববর্তী ইসলামী জীবনের সকল পুণ্য । যদি কোনো ব্যক্তি ধর্মত্যাগী হওয়ার পর পুনরায় মুসলমান হয়ে যায় এবং তখনো যদি সেই ওয়াক্তের নামাজের সময় অবশিষ্ট থাকে, তবে তাকে পুনরায় ওই ওয়াক্তের নামাজ পড়ে নিতে হবে। মধ্যবর্তী ধর্মত্যাগ তার আগের নামাজকে বাতিল করে দিবে, যদি সে তা ধর্মত্যাগপূর্ব সময়ে পাঠ করে থাকে । এভাবে যদি সে আগে হজ্ব করে থাকে, তারপর ধর্মত্যাগ করে, তারপর মুসলমান হয়ে যায়, তবে তাকে ফরজ হজ্ব আবার সম্পাদন করতে হবে । ইমাম ইবনে হুম্মাম এরকমই বলেছেন । বায়যাবী লিখেছেন, অতীতের পুণ্যকর্ম নষ্ট হয়ে যাওয়ার ঘোষণা সম্ভবতঃ নবীগণের জন্য নির্দিষ্ট । কেননা নবীগণের অংশীবাদী হয়ে যাওয়া উম্মতের অংশীবাদী হয়ে যাওয়া অপেক্ষা অধিক গর্ত । অথবা বলা যেতে পারে, ধর্মত্যাগ করার জন্য পূর্বের আমল বরবাদ হবে তখন, যখন সে ওই অবস্থাতেই মৃত্যুবরণ করবে । অন্য এক আয়াতে বিষয়টিকে আরো স্পষ্ট করে বলা হয়েছে এভাবে__ “তোমাদের মধ্যে যে ব্যক্তি ধর্ম থেকে ফিরে যাবে, তারপর সত্যপ্রত্যাখ্যানকারী অবস্থায় মৃত্যুযুখে পতিত হবে, তার আমল হয়ে যাবে নিক্ষল । বায়যাবীর বক্তব্যটি ভুল। ধর্মত্যাগ করার ফলে বিগত জীবনের ভালো কাজের ফল বাতিল হয়ে যাবে ঠিকই, কিন্তু নবীগণের ক্ষেত্রে এরকম সম্ভাবনার ধারণা তাফসীরে মাযহারী/২৮৯ একটি নিকৃষ্ট ধারণা । কেননা আলোচ্য আয়াতের লক্ষ্যস্থল উম্মতগণ, নবীগণ নন। অর্থাৎ উম্মতকে সতর্ক করাই আলোচ্য আয়াতের উদ্দেশ্য ৷ নবীগণের শানে অংশীবাদিতার কথা তো কল্পনাই করা যায় না। অবশিষ্ট রইলো “তোমাদের মধ্যে যে ব্যক্তি ধর্ম থেকে ফিরে যাবে, তারপর সত্যপ্রত্যাখ্যান অবস্থায় মৃত্যুমুখে পতিত হবে, তার আমল হয়ে যাবে নিক্ষল' এই আয়াতের প্রসঙ্গ । এই আয়াত দ্বারা কিন্তু একথা প্রমাণ করা যায় না যে, ধর্মত্যাগীর মৃত্যু যদি সত্যপ্রত্যাখ্যানকারী অবস্থায় না হয়, তবে তার অতীতের সুকর্ম নিক্ষল হয়ে যাবে না। এই আয়াতে অবশ্য সুকর্মসমূহের নিক্ষল হওয়া সত্যপ্রত্যাখ্যানকারী অবস্থায় মৃত্যুর সঙ্গে শর্তযুক্ত করা হয়েছে। কিন্তু আলোচ্য আয়াতে এরকম শর্তের উপস্থিতি নেই । সুতরাং যা শর্তের আওতা বহির্ভূত, তাকে শর্তভূত করা যায় না। শর্তহীনতার ব্যাপকতা তো তার নিজস্ব নিয়মেই বহমান। এরপরের আয়াতে (৬৫) বলা হয়েছে__ “অতএব তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞ হও” । একথার দ্বারা খপ্তন করা হয়েছে কুরায়েশ গোত্রপতিদের অপপ্রস্তাবকে । বলা হয়েছে “বালিল্লাহা ফা"বুদ্‌* (অতএব তুমি আল্লাহরই ইবাদত করো)। এখানে “আল্লাহ্‌” শব্দটি “ফা*বুদ্‌' এর পূর্বে ব্যবহার করা হয়েছে সীমাবদ্ধতা বুঝানোর জন্য । “ওয়া কুম মিনাশ্‌ শাকিরীন” অর্থ এবং কৃতজ্ঞ হও । অর্থাৎ আল্লাহ্‌ যে সকল অনুষহ দ্বারা তোমাকে সম্মানিত করেছেন, তার জন্য আল্লাহ্‌র উদ্দেশ্যে প্রকাশ করো অকুষ্ঠচিত্ত প্রশংসা । হজরত ইবনে মাসউদ সূত্রে তিবরানী বর্ণনা করেছেন, একবার এক ইহুদী রসুল স. এর কাছ দিয়ে যেতে যেতে বললো, হে আবুল কাসেম! আল্লাহ তো একসময় আকাশ-পৃথিবী-সমুদ্র-পাহাড় ইত্যাদিকে তার একটি আঙ্গুলের উপরে রাখবেন । এ ব্যাপারে আপনার অভিমত কী? তার একথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় নিম্নের আয়াত । বলা হয়__ সূরা যুমার ঃ আয়াত ৬৭, ৬৮, ৬৯, ৭০ ॥|॥11.911100117.00

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।