“হুমুল খসিরূন' অর্থ তারাই তো ক্ষতিগ্রস্ত । এখানে “ক্ষতি'কে বিশেষভাবে কাফেরদের মধ্যে সীমাবদ্ধ করার কারণ এই যে, প্রকৃত অর্থেই ক্ষতিগ্রস্ত তারা । অন্যেরা তো আল্লাহ্র অনুকম্পা কিছু না কিছু পাবেই। পৃথিবীতে তাদের গ্রাপ্তি কম হলেও ক্ষতি নেই। পরবর্তী পৃথিবীতে তারা এমন নেয়ামতরাজির অধিকারী হবে, যা কোনো কান শোনেনি, কোনো চোখ দেখেনি এবং যা কল্পনা করতে পারে না কোনো হৃদয় । সত্যপ্রত্যাখ্যানকারীরা এই পৃথিবীর সম্পদের অংশ পায়, কিন্তু কৃতজ্ঞতার অংশ তারা পায় না। ফলে পরকালে করুণার অংশও তাদের ভাগ্যে জুটবে না। ফলে পৃথিবীর সম্পদ তখন তাদের কাছে মনে হবে বিশাল বোঝা । এরকমও হতে পারে যে, এই আয়াতের সংযোগ রয়েছে ৬১ সংখ্যক আয়াতের সঙ্গে, যেখানে বলা হয়েছে “আল্লাহ্ মুত্তাকীদের উদ্ধার করবেন তাদের সাফল্যসহ" ৷ মধ্যবর্তী বক্তব্য ভিন্ন প্রসঙ্গের । অর্থাৎ ওই আয়াত এবং এই আয়াতের মিলিতার্থ দীড়াবে__ আল্লাহ তার বান্দাদের প্রকাশ্য গোপন সকলকিছু সম্পর্কে সতত জ্ঞাত । তার ওই অনাদি ও অনন্ত জ্ঞানের নিরীখেই তিনি প্রত্যেককে দিবেন তাদের কর্মকাণ্ডের যথোপযুক্ত প্রতিফল । ফলে মুত্তাকীরা হবে মহা সাফল্যাধিকারী এবং সত্যপ্রত্যাখ্যানকারীরা হবে চিরক্ষতিগ্রস্ত । আর “আল্লাহ্ মুত্তাকীদেরকে উদ্ধার করবেন তাদের সাফল্যসহ” এই উক্তিটি একথাই প্রমাণ করে যে, তাদের এমতো সাফল্য লাভ সম্পূর্ণতই আল্লাহ্র কল্যাণনির্ভর। পক্ষান্তরে সত্যপ্রত্যাখ্যানকারীদের পরিণতির কথা বলা হয়েছে ভিন্ন ভঙ্গিতে । বলা হয়েছে “যারা আল্লাহ্র আয়াতকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত” । এতে করে একথাই প্রমাণ করা হয়েছে যে, তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ তাদের কর্মদৌষ__ সত্যপ্রত্যাখ্যান, অংশীবাদিতা, অহংকার ইত্যাদি । এভাবে পুরস্কার প্রদানের অঙ্গীকারকে করা হয়েছে সুস্পষ্ট এবং শাস্তি প্রদানের প্রতিশ্রুতিকে করা হয়েছে কিছুটা পরোক্ষ । হজরত ইবনে আব্বাস থেকে ইবনে আবী হাতেম ও তিবরানী বর্ণনা করেছেন, কুরায়েশরা রসুল স.কে এতো অধিক ধনসম্পদ দিতে চেয়েছিলো যে, তিনি ওই ধনসম্পদ নিতে চাইলে হতে পারতেন মক্কার সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সম্পদপতি ৷ সেই সঙ্গে তারা একথাও বলেছিলো যে, যে নারীকে তিনি পছন্দ তাফসীরে মাযহারী/২৮৭ করবেন, তাকেই করে দেওয়া হবে তার পত্বী। কিন্তু তাদের শর্ত ছিলো, তিনি তাদের পুজ্য প্রতিমাগুলোর নিন্দী করতে পারবেন না। তারা আরো বলেছিলো, মোহাম্মদ! এই শর্ত যদি তুমি মানতে না চাও, তবে এরকম করো-__ একবছর তুমি ও আমরা সকলে পূজা করবো প্রতিমার । পরের বছর আবার সবাই মিলে ইবাদত করবো আল্লাহ্র । এভাবে পালাক্রমে আমরা সম্মান জানাতে থাকবো উভয় ধর্মাদর্শকে ৷ রসুল স. তাদের কথা শুনে বললেন, এ ব্যাপারে আমি এখন কোনো মন্তব্য করবো না । দেখি আমার প্রভূপালনকর্তা আমাকে কীরপ প্রত্যাদেশ করেন । ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় সুরা কাফিরূন এবং পরবর্তী আয়াতগুচ্ছ। সূরা যুমার £ আয়াত ৬৪, ৬৫, ৬৬ ) বল, “হে অজ্ঞ ব্যক্তিরা! তোমরা কি আমাকে আল্লাহ্ ব্যতীত অন্যের ইবাদত করিতে বলিতেছ?" -॥ তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী হইয়াছে, “তুমি আল্লাহ্র শরীক স্থির করিলে তোমার কর্ম তো নিম্ষল হইবে এবং অবশ্য তুমি হইবে ক্ষতিগ্রস্ত । -॥ “অতএব তুমি আল্লাহরই ইবাদত কর এবং কৃতজ্ঞ হও । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! আপনি তাদের অপপ্রস্তাবের জবাব দিন এভাবে__ বলুন, হে মূর্খের দল! তোমরা আল্লাহ্ ছাড়া অন্যের উপাসনা করে ধ্বংস হয়েছো, আবার আমাকেও জানাচ্ছো আহ্বান সেই ধ্বংসের দিকে? হাসান বসরী সুত্রে বায়হাকী বর্ণনা করেছেন, মূর্তিপূজকেরা রসুল স.কে বলেছিলো, মোহাম্মদ! তুমি তোমার বাপদাদাদের পথভ্রষ্ট সাব্যস্ত করছো । তখন অবতীর্ণ হয় এই আয়াত থেকে ৬৬ সংখ্যক আয়াতের “শীকেরীন" পর্যন্ত । মুকাতিল সুত্রে বাগবী লিখেছেন, মক্কার মুশরিকেরা রসুল স.কে তাদের বাপদাদাদের ধর্মে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছিলো ৷ তখন অবতীর্ণ হয় এই আয়াত। এখানে “আফা গইরা* এর “হামযা" প্রশ্নটিকে করেছে অস্বীকৃতিজ্ঞাপক এবং এখানে “ফা* এর যোজ্য রয়েছে উহ্য। এরপরের “গইরা* হচ্ছে “আ*বুদ' এর ॥|॥11.911100117.001
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।