Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে মাযহারী/১৯ ॥ আমি তাহার মৃত্যুর পর তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোন বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না। ॥ উহা ছিল কেবলমাত্র এক মহানাদ । ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল। বাগবী লিখেছেন, ইনতাকিয়াবাসীরা যখন আল্লাহ্‌র প্রিয় দাস হাবীব নাজ্জারকে শহীদ করে দিলো, তখন আল্লাহ রোষতপ্ত হলেন । তাদের প্রতি অবতীর্ণ করলেন গজব । তাদেরকে নিশ্চিহ করবার আদেশ দিলেন হজরত জিবরাইলকে । মহাহুংকার ছাড়লেন হজরত জিবরাইল ৷ সেই মহানাদে চিরস্থবির হয়ে গেলো নগরী ও নগরবাসীরা । সেকথাই আলোচ্য আয়াতদ্বয়ে উদ্ধৃত হয়েছে এভাবে__ “আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণের প্রয়োজনও ছিলো না৷ তা ছিলো কেবলমাত্র এক মহানাদ । ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেলো ।' এখানে “আলা কৃওমিহী' বলে বুঝানো হয়েছে হাবীব নাজ্জারের সম্প্রদায়কে । “মিম বা"দিহী* (তারপর) অর্থ তার শহীদ হওয়ার পর । “মিন জুনদিম্‌ মিনাস্‌ সামায়ি' অর্থ আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি । অর্থাৎ তাদেরকে নিশ্চিহু করবার জন্য বহুসংখ্যক আযাবের ফেরেশতা আমি প্রেরণ করিনি, যেমন প্রেরণ করেছিলাম বদর ও পরিখার যুদ্ধের সময় । বরং একজন ফেরেশতার প্রাণসংহারক বিকট আওয়াজে আমি চিরনিথর করে দিয়েছিলাম তাদের জনপদ । উল্লেখ্য, আলোচ্য বক্তব্যে ইনতাকিয়াবাসীদের অপযশ বর্ণনা করার সঙ্গে সঙ্গে প্রচ্ছন্নভাবে প্রকাশ করা হয়েছে শেষ রসুল মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামের অনন্যসাধারণ মর্যাদাকে। অর্থাৎ “আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি বলে এখানে একথাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, কোনো জনপদকে ধ্বংস করবার জন্য বহুসংখ্যক ফেরেশতাকে পাঠানো আল্লাহ্‌র রীতি নয় । তবে বদর ও পরিখার যুদ্ধে বিরাট ফেরেশতাবাহিনী প্রেরণের কারণ কেবল কাফেরদেরকে শাস্তি দেওয়া ছিলো না। বরং ওই সকল ফেরেশতা মূলতঃ ছিলো শুভসংবাদপ্রদাতা । তাদের প্রধান কাজ ছিলো রসুল স. এর মহান মর্যাদাকে প্রকাশ করা এবং তার সহযোদ্ধাগণের হৃদয়ে জারী রাখা অনাবিল প্রশাস্তিপ্রবাহ। অন্য আয়াতে একথা স্পষ্ট করে বলা হয়েছে এভাবে “আল্লাহ তো করেছিলেন কেবল তোমাদের মনোবিনোদনার্থে যাতে করে তোমাদের অন্তর থাকে প্রশান্ত । আর তার পক্ষ ছাড়া অন্য কোনো পক্ষ থেকে সাহায্য তো আসতেই পারে না*। কেউ কেউ বলেছেন, এখানকার “মা কুন্না" কথাটির “মা' হচ্ছে যোজক অব্যয় । আর “জুনুদ" অর্থ এখানে আকাশ থেকে প্রস্তর বর্ষণ, ঝঞ্চাবায়ু, অথবা অতিবৃষ্টি। যদি তাই হয়, তবে বক্তব্যটি দীড়াবে___ অন্যান্য অবাধ্য সম্প্রদায়কে বিনাশ করবার জন্য আমি যেমন শাস্তিপ্রদায়ক ফেরেশতাদেরকে প্রেরণ করেছিলাম, হাবীব নাজ্জারের সম্প্রদায়ের অবাধ্যদের উপরে সেরকম কোনো বাহিনী প্রেরণ করিনি । বরং আমি তাদের বিনাশসাধন করেছিলাম প্রস্তরবৃষ্টি, ঝঞ্চাঝড় অথবা অতিবর্ষণের মাধ্যমে । তাফসীরে মাযহারী/২০ বাগবী লিখেছেন, ভাষ্যকারগণ বলেন, হজরত জিবরাইল ইনতাকিয়া নগরীর প্রবেশতোরণের দু'পাশের চৌকাঠ ধরে ছেড়েছিলেন এক কলিজাচৌচির করা চিৎকার । ওই মহানাদ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে চিরতরে নিস্তব্ধ হয়ে গিয়েছিলো তারা । “খমিদূন' অর্থ কেবলমাত্র এক মহানাদ । অর্থাৎ একটি মাত্র মহানাদের ফলেই নিস্তব্ধ হয়ে গিয়েছিলো তাদের কলকোলাহল । আর “ফাইজা" কথাটির “ফা* অব্যয়টি এখানে হেতুনির্দেশক। অর্থাৎ ওই একটি মাত্র বীভৎস আওয়াজের আঘাত হেতু নিভে গিয়েছিলো তাদের জীবনপ্রদীপ। সূরা ইয়া-সীন ঃ আয়াত ৩০, ৩১, ৩২ [॥ পরিতাপ বান্দাদের জন্য; উহাদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্রা-বিদ্প করিয়াছে। [) উহারা কি লক্ষ্য করে না উহাদের পূর্বে কত মানবগোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি যাহারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না? [॥ এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে। প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে_ অপরিণামদর্শী মানুষের জন্য আক্ষেপ! তারা কতোই না হতভাগ্য, তাদেরকে কল্যাণের পথ প্রদর্শনের নিমিত্তে যখনই তাদের নিকট আমার কোনো বার্তাবাহক প্রেরণ করা হয়েছে, তখনই তারা তাদেরকে করেছে প্রত্যাখ্যান । তাদের প্রতি নিক্ষেপ করেছে বিদ্রপ-পরিহাসের তীক্ষ তীর। ॥1|1.1100119.0011

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।