Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (৬০) বলা হয়েছে___ “যারা আল্লাহ্‌র প্রতি মিথ্যা আরোপ করে, তুমি কিয়ামতের দিন তাদের মুখ কালো দেখবে । উদ্ধতদের আবাসম্থল কি জাহান্নাম নয়'? একথার অর্থ__ হে আমার রসুল! যারা “আল্লাহ্‌ সম্তান গ্রহণ করছেনঃ “ফেরেশতারা আল্লাহ্‌র কন্যা* ইত্যাদি বলে আল্লাহ্‌র প্রতি মিথ্যা অপবাদ দেয়, আপনি মহাবিচারের দিবসে তাদেরকে দেখতে পাবেন কৃষ্তমুখবিশিষ্ট অবস্থায় । এবার আপনিই বলুন, যারা সত্যপ্রত্যাখ্যানকারী ও অহংকারী, তাদের ঠিকানা কি জাহান্নাম নয়? শেষোক্ত প্রশ্নটি স্বীকৃতিজ্ঞাপক। এর সোজাসুজি অর্থ_অবশ্যই উদ্ধত সত্যপ্রত্যাখ্যানকারীদের আসল ঠিকানা জাহান্নাম । এরপরের আয়াতে (৬১) বলা হয়েছে___ “আল্লাহ্‌ মুত্তাকীদেরকে উদ্ধার করবেন তাদের সাফল্যসহ; তাদেরকে অমঙ্গল স্পর্শ করবে না এবং তারা দুঃখিতও হবে না'। এখানে “মাফাযাহ্‌' অর্থ সাফল্য, সুখ । কেউ কেউ শব্দটির অর্থ করেছেন পরিত্রাণ । কেননা পরকালে পরিত্রাণপ্রাপ্তিই হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সাফল্য । আবার কেউ কেউ বলেছেন, কথাটির উদ্দেশ্য সৌভাগ্য ও সৎকর্ম । বলা বাহুল্য, উভয়টিই সাফল্য লাভের কারণ । এরপরের আয়াতে (৬২) বলা হয়েছে___ “আল্লাহ্‌ সমস্তকিছুর স্রষ্টা এবং তিনি সমস্তকিছুর কর্মবিধায়ক' । এখানে “আল্লাহ্‌ সমস্তকিছুর আষ্টা* অর্থ এই বিশ্বের অনুকূল-প্রতিকূল সকলকিছুরই তিনি একক আ্রষ্টা। যেমন ভালো-মন্দ, বিশ্বাস-অবিশ্বাস। সৃজন সম্পূর্ণততই তার। আলোচ্য আয়াতের সম্পর্ক রয়েছে ৪২ সংখ্যক আয়াতের “আল্লাহই প্রাণ হরণ করেন ই ' এর সঙ্গে। মধ্যবর্তী বক্তব্যগুলি ভিন্ন প্রসঙ্গের ৷ “ওয়াকিল' অর্থ কর্মবিধায়ক, সংরক্ষক । অর্থাৎ সকলে ও সকলকিছুই তার অভিপ্রায়ানুগামী ও বিধানানুগত । তাফসীরে মাযহারী/২৮৫ এরপরের আয়াতে (৬৩) বলা হয়েছে__ “আকাশমণ্ুলী ও পৃথিবীর কুঞ্জি তারই নিকট । আর যারা আল্লাহ্‌র আয়াতকে অস্বীকার করে তারাই তো ক্ষতিগ্রস্ত । এখানে “মাকৃলীদু” অর্থ কুঞ্জিকা, চাবির গুচ্ছ। শব্দটি “মিকৃলাদ* অথবা “মাকৃলীদ” এর বহুবচন । যেমন “মিফ্তাহুন' এর বহুবচন “মাফাতীহু* এবং “মানাদীলু* বহুবচন “মিনদীলুন্* এর । কাতাদা ও মুকাতিল বলেছেন, এখানে “মাকালীদ' এর অর্থ জীবনোপকরণ ও অনুগ্বহ (রিজিক ও রহমত)। কালাবী বলেছেন, “মাকলীদুস্‌ সামাওয়াতি' অর্থ বর্ষণজনিত সম্পদ এবং “মাকালীদুল আরছ' অর্থ খাদ্যদ্রব্যের ভাণ্ডার । হজরত ওসমান বর্ণনা করেছেন, আমরা একবার রসুল স. এর কাছে “মাকালীদ' এর অর্থ জানতে চাইলাম । তিনি বলেন, এর অর্থ__ “লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল্লুহু আকবর ওয়া সুবহানাল্লহি ওয়া বিহামদিহী ওয়া আস্তাগৃফিরুল্লহা ওয়া লাহাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জহির ওয়ালবাতিন বিইয়াদিহিল খইর ইয়ুহই ওয়া ইয়ুমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন্‌ কৃদীর । হজরত ইবনে ওমর থেকে আবু ইয়ালা, ইবনে আবী হাতেম, উকাইলি, তিবরানী ও বায়হাকী যথাক্রমে তাদের মসনদ, জ্ঞাতব্য ঃ হজরত আবু হোরায়রা থেকেও হজরত ওসমান কর্তৃক বিবৃত হাদিসটি বর্ণিত হয়েছে। বর্ণিত হয়েছে হজরত ইবনে আব্বাস থেকেও । তবে তার বর্ণনায় অতিরিক্ত হিসেবে এসেছে এই কথাগুলো $ যে ব্যক্তি এই দোয়া সকাল-সন্ধ্যায় দশবার করে পাঠ করবে, আল্লাহ্‌ তাকে দান করবেন ছয়টি বিষয়__ ১. ইবলিস ও তার সাঙ্গপাঙ্গ থেকে তাকে রক্ষা করবেন ২. জান্নাতাভ্যত্তরে তাকে অঢেল পুরস্কার দানে ধন্য করবেন ৩. জান্নাতে স্ত্রী হিসেবে দান করবেন আয়তঅক্ষিণী কুমারী হুরীদের ৪. সে পরকালে থাকবে নবী ইব্রাহিমের সঙ্গে এবং ৬. মৃত্যুর সময় বারোজন ফেরেশতা এসে তাকে সুসংবাদ দিবে এবং পুনরুথান দিবসে তারা তাকে সসম্মানে কবর থেকে নিয়ে যাবে বিচারস্থলে এবং বলবে, তুমি কোনো চিন্তী কোরো না। তুমি যে শান্তির সঙ্গে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। এরপর আল্লাহ তার হিসাব নিবেন সহজভাবে । তারপর হুকুম দিবেন জান্নাত গমনের । ফেরেশতারা তখন তাকে বিচারস্থল থেকে জান্নাতে এমন সম্মানের সঙ্গে নিয়ে যাবে, যেমন সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হয় বরযাত্রীসহ বরকে । মি নি ছু জা গুণের সঙ্গে প্রশংসিত, তিনিই আকাশমণগ্লী ও পৃথিবীর সকল ধনভাণ্ডারের মালিক । ওই অপরিমেয় সম্পদরাজির তাফসীরে মাযহারী/২৮৬ সর্বময় কর্তৃত্ব তার এবং সেসকল কিছু ব্যয় করার বিষয়টি সম্পূর্ণতই তার অভিপ্রায়নির্ভর । যে ব্যক্তি একথা বিশ্বাস করে এবং আল্লাহ্‌র এই গুণের আলোচনা করে, তার জন্যই উন্মুক্ত করে দেওয়া হয় পৃথিবী ও পরবর্তী পৃথিবীর সকল সম্পদের দুয়ার । “ওয়াললাজিনা কাফারু বি আয়াতিল্লাহি উলায়িকা হুমুল খসিরূন' অর্থ আর যারা আল্লাহ্র আয়াতকে অস্বীকার করে, তারাই তো ক্ষতিগ্রস্ত। এখানে “আয়াতিল্লীহ্‌' অর্থ আল্লাহ্র এককত্ব ও মহিমা-মহত্প্রকাশক বাণীসম্ভার। অথবা মহামর্যাদাসম্পন্ন কোরআন । কিংবা তার অক্ষয় প্রতাপ ও পরাক্রমের নিদর্শনরাজি। ||1|.01100118,001

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।