“এখানে উত্তম যা অবতীর্ণ করা হয়েছে' অর্থ কোরআন মজীদ । অথবা ধর্মীয় বিধিনিষেধসমূহ। অর্থাৎ তোমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারো, হতে পারো অতর্কিত শাস্তির সম্মুখীন, একথা মনে রেখে এই মুহূর্ত থেকে আনুগত্য করতে থাকো কোরআনের অনুশাসনের, অথবা ইসলামের নির্দেশ-নিষেধাজ্ঞাবলীর। এরপরের আয়াতে (৫৬) বলা হয়েছে__ “যাতে কাকেও বলতে না হয়, হায়! আল্লাহ্র প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্য আফসোস! আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম* ৷ একথার অর্থ__ মহাবিচারের দিবসে কাউকে যেনো এভাবে আক্ষেপ করতে না হয় যে, হায়! আল্লাহ্র প্রতি যথাকর্তব্য প্রতিপালনে আমি তো ছিলাম উদাসীন ও বিদ্রপপ্রবণ । এখানে “আন তাকুলা” অর্থ এমন যেনো হয় যে কেউ বলুক। অর্থাৎ এমন কথা যেনো বলতে না হয়। “নাফসুন? অর্থ কাউকে । শব্দটিতে তানভীন যুক্ত করা হয়েছে আধিক্য অথবা স্বল্পতা বোঝাতে । অর্থাৎ বিচার দিবসে কেউ কেউ এরকম বলবে । “হাসরত' অর্থ আক্ষেপণ, বিলাপণ, বিলাপকারীদের বিলাপ বেড়ে যাওয়া । “আ'লা মা ফাররাতৃতু* (আমি যে শৈথিল্য করেছি) কথাটির “মা* ধাতুমূল । “ফী জামবিল্লাহ্* অর্থ আল্লাহ্র আনুগত্যে, আল্লাহ্র বিষয়ে অথবা আল্লাহ্র প্রতি । তাফসীরে মাযহারী/২৮৩ এরকম ব্যাখ্যা করেছেন হাসান, মুজাহিদ ও সাঈদ ইবনে যোবায়ের । কারো কারো মতে “জামবিল্লাহ* এর উদ্দেশ্য আল্লাহ্র একক সত্তা এবং এখানে কথাটির সম্বন্ধ পদ রয়েছে উহ্য । ওই উহ্যতাসহ কথাটির অর্থ হবে___ আল্লাহ্র একক সত্তার আনুগত্যে অথবা আল্লাহ্র একক অস্তিত্বে নৈকট্য অর্জনে আমি কার্পণ্য করেছি, প্রদর্শন করেছি শৈথিল্য, ওঁদাসীন্য । “ওয়া ইন্কুন্তু লামিনাস্ সাখিরীন' অর্থ আমিতো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম । এখানকার “ইন" শব্দটির “নূন' অক্ষরটি সাকিনবিশিষ্ট । এমতাবস্থায় কথাটির মর্মার্থ দাড়ায়__ নিশ্চয় পৃথিবীতে আমি ছিলাম আল্লাহ্র মনোনীত ধর্ম, তাঁর অবতারিত মহাগ্রন্থ ও তীর একান্ত প্রিয়ভাজন বচনবাহকের প্রতি ঠাট্টা ও বিদ্ধূপ বর্ষণকারী। এরপরের আয়াতে (৫৭) বলা হয়েছে__ “অথবা কেউ যেনো না বলে, আল্লাহ আমাকে পথ প্রদর্শন করলে আমিতো অবশ্যই মুত্তাকীদের অভ্র্ভূক্ত হতাম । একথার অর্থ__ অথবা শাস্তিগ্রস্ত হয়ে কেউ যেনো এরকম বলে আক্ষেপ না করতে থাকে যে, আল্লাহ্ আমাকে সৎপথ দেখালে আমিতো পৃথিবীতে হতে পারতাম পুণ্যবানদের মতো সতর্ক জীবন যাপনকারী। রক্ষা পেতে পারতাম এখনকার এই আযাব থেকে । এখানে “আলমুস্তাকীন' অর্থ রক্ষাপ্রাপ্ত, অংশীবাদিতা ও অন্যান্য পাপ থেকে নিরাপদ । এরপরের আয়াতে (৫৮) বলা হয়েছে “অথবা শাস্তি প্রত্যক্ষ করলে যেনো কাউকে বলতে না হয়, আহা, যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘট তো, তবে আমি সৎকর্মপরায়ণ হতাম+। এখানে “ফাআকৃনা মিনাল মুহসিনীন' অর্থ তবে আমি সতকর্মপরায়ণ বিশ্বাসী হতাম । এরপরের আয়াতে (৫৯) বলা হয়েছে__ “থকৃত ব্যাপার তো এই যে, আমার নিদর্শন তোমার নিকট এসেছিলো, কিন্তু তুমি এগুলোকে মিথ্যা বলেছিলে ও অহংকার করেছিলে, আর তুমিতো ছিলে কাফেরদের একজন! । এই আয়াতের দ্বারা ৫৭ সংখ্যক আয়াতে উল্লেখিত “আল্লাহ্ আমাকে পথ প্রদর্শন করলে আমি তো অবশ্যই মুত্তাক্বীদের অন্তর্ভূক্ত হতাম' কথাটিকে খণ্ডন করা হয়েছে । কেননা ওই আয়াতে “হেদায়েত” এর অর্থ যদি হয় পথপ্রদর্শন, তবে আলোচ্য আয়াতের মর্মার্থ অনুসারে বলতে হয়, পথপ্রদর্শন তো আল্লাহ করেছেনই। পথের নিদর্শনরূপে প্রেরণ করেছেন তার কিতাব ও রসুল । কিন্তু তোমরা পথের সেই নিদর্শনছ্য়কে অহমিকা ভরে প্রত্যাখ্যান করেছো । এভাবে হয়ে গিয়েছো সত্যপ্রত্যাখ্যানকারীদের একজন । এমতো ব্যাখ্যার প্রেক্ষাপটে আবার পূর্বোক্ত বাক্যটির অর্থ দীড়াবে_ আমাদের কাছে কোনো রসুল তো কিতাব নিয়ে আসেনি । যেমন হাদিস বার্তা পৌঁছে দিয়েছো? তিনি বলবেন, হ্যা । তাফসীরে মাযহারী/২৮৪ তখন আল্লাহ্ তার সম্প্রদায়কে জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে কি আমার বার্তা পৌছানো হয়নি? তারা বলবে, না । আর “হেদায়েত' অর্থ যদি হয় হেদায়েত রচনা করা, তাহলে “আল্লাহ্ আমাকে পথপ্রদর্শন করলে' কথাটির অর্থ দাড়াবে_ আমিতো ছিলাম দুর্বল ও অসহায়। আল্লাহ আমাকে হেদায়েত গ্রহণের সৌভাগ্য দান করেননি । হৃদয়কে দান করেননি ইমান ও আনুগত্যকে আশ্রয় করবার যথোপযুক্ত সামর্থ্য । এমতো বক্তব্যকেও নাকচ করে দেওয়া হয়েছে আলোচ্য আয়াতের মাধ্যমে । যেনো বলা হয়েছে__ না, প্রকৃত ঘটনা তা নয়। আমিতো বিষয়টিকে করে দিয়েছিলাম তোমার অভিপ্রায়নির্ভর ৷ তুমি চাইলে হেদায়েত গ্রহণ করবে, অথবা করবে না । কিন্তু হেদায়েত গ্রহণের ইচ্ছা তোমার আদৌ ছিলো না। তাইতো তুমি আমার কিতাব ও রসুলকে অবমাননা করেছিলে । দর্পিত প্রত্যাখ্যানের পথ ধরে হয়ে গিয়েছিলে সত্যপ্রত্যাখ্যানকারীদের একজন । 55550558157 5455095 ক্রিয়াশীল । তৎসত্বেও আলোচ্য আয়াত তাদের এমতো অভিমতের ॥1॥11.011100119. টো]
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।