তাফসীরে মাযহারী/২৮১ )॥ তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট আত্মসমর্পণ কর তোমাদের নিকট শাস্তি আসিবার পূর্বে; তৎপর তোমাদিগকে সাহায্য করা হইবে না। )॥ অনুসরণ কর তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে উত্তম যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহার, তোমাদের উপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতসারে শান্তি আসিবার পূর্বে__ ॥ যাহাতে কাহাকেও বলিতে না হয়, “হায়! আল্লাহ্র প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করিয়াছি তাহার জন্য আফসোস! আমি তো ঠান্টাকারীদের অন্তর্ভূক্ত ছিলাম ।” ॥ অথবা কেহ যেন না বলে, “আল্লাহ আমাকে পথ প্রদর্শন করিলে আমি তো অবশ্যই মুত্তাকীদের অন্তর্ভুক্ত হইতাম ৷" ) অথবা শাস্তি প্রত্যক্ষ করিলে যেন কাহাকেও বলিতে না হয়, “আহা, যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটিত তবে আমি সৎকর্মপরায়ণ হইতাম!" ) গ্রকৃত ব্যাপার তো এই যে, আমার নিদর্শন তোমার নিকট আসিয়াছিল, কিন্তু তুমি এইগুলিকে মিথ্যা বলিয়াছিলে ও অহংকার করিয়াছিলে; আর তুমি তো ছিলে কাফিরদের একজন । ॥ যাহারা আল্লাহ্র প্রতি মিথ্যা আরোপ করে, তুমি কিয়ামতের দিন তাহাদের মুখ কালো দেখিবে। উদ্ধতদের আবাসম্থল কি জাহান্নাম নহে? ॥ আল্লাহ্ মুত্তাকীদিগকে উদ্ধার করিবেন তাহাদের সাফল্যসহ; তাহাদিগকে অমঙ্গল স্পর্শ করিবে না এবং তাহারা দুঃখিতও হইবে না। ॥ আল্লাহ্ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। -॥ আকাশমণ্ডলী ও পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট । আর যাহারা আল্লাহ্র আয়াতকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত । তাফসীরে মাযহারী/২৮২ প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ সুতরাং হে আমার বান্দাগণ! তোমরা অংশীবাদিতা ও অবিশ্বাস পরিত্যাগ করে প্রকৃত উপাস্য এক আল্লাহ্র প্রতি মনোনিবদ্ধ করো এবং ইসলাম কবুল করার মাধ্যমে তার আদেশ পালনে যত্রবান হও । তোমাদের প্রকৃত কর্তব্য এটাই। আর এ কর্তব্য তোমরা অবশ্যই বাস্তবায়ন করো তোমাদের প্রতি শাস্তি এসে পড়ার আগে । কর্তব্য অবহেলা করতে করতে শাস্তি যদি এসেই পড়ে, তবে দেখবে তোমাদের আশেপাশে তোমাদের কোনো সুহদ-স্বজন অথবা কোনো সাহায্যকারী নেই। এখানে “আসলিমু' অর্থ আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো । আর এখানকার “আ'জাব' শোস্তি) অর্থ কবরের অথবা কিয়ামতের শাস্তি । অর্থাৎ কবরের অভ্যন্তরে অথবা কিয়ামতের দিনে শাস্তি বিজড়িত হওয়ার আগেই তোমরা কৃত পাপের জন্য ক্ষমাভিক্ষা করো ও অনুগত হয়ে যাও। কেননা তখন তোমাদের সাহায্যে কেউই এগিয়ে আসবে না। পরের আয়াতে (৫৫) বলা হয়েছে__ “অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট উত্তম যা অবতীর্ণ করা হয়েছে তার, তোমাদের উপরে অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতসারে শান্তি আসবার পূর্বে । একথার অর্থ_ আর তোমাদের প্রভুপালনকর্তার পক্ষ থেকে যে উৎকৃষ্ট উপদেশাবলী তোমাদেরই পথপ্রদর্শনার্থে অবতীর্ণ করা হয়েছে, তোমরা নিবিষ্টচিত্তে তার অনুসরণ করো । এমন যেনো না হয় যে, তোমরা সাবধান হওয়ার পূর্বেই অকম্মাৎ এসে পড়েছে শাস্তি । ॥|11.011100119.001
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।