হজরত আবু জর বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লহ বলবে এবং এই বিশ্বাস নিয়ে পৃথিবী পরিত্যাগ করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন । আমি জিজ্ঞেস করলাম, যদি সে ব্যভিচার করে ও চুরি করে? তিনি স. বললেন, তবুও । আমি আবার জিজ্ঞেস করলাম, যদি তার দ্বারা সংঘটিত হয়ে থাকে ব্যভিচার ও অপহরণ? তিনি স. বললেন, তথাপিও । আমি পুনরায় প্রশ্ন করলাম, যদি সে হয় ব্যভিচারী ও অপহারক? তিনি স. বললেন, তৎসত্বেও। আবু জর তার নাক মাটিতে ঘষাঘষি করলেও । বোখারী, মুসলিম । এ প্রসঙ্গের হাদিস রয়েছে আরো অনেক । সুতরাং এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই যে, ইমানদারদের জান্নাতগমন সুনিশ্চিত। সুতরাং মুতাজিলাদের এই বক্তব্যটি ঠিক নয় যে, কবীরা গোনাহকারীরা তওবা না করলে তাদেরকে চিরকাল দোজখে থাকতে হবে । আবার এ বিষয়ে মুরজিয়া সম্প্রদায়ের ধারণাটিও অযথার্থ। তারা বলে, ইমানদারদের পাপ তাদের জন্য ক্ষতিকর নয়। যেমন লাভজনক নয় কাফেরদের পুণ্যকর্ম। তারা আবার এতোক্ষণ ধরে বর্ণিত হাঁদিসগুলোকেই তাদের অভিমতের প্রমাণ হিসেবে উপস্থাপন করে । কিন্তু তাদের কথা মানলে কোরআনের বহুসংখ্যক আয়াত এবং অনেক হাদিসকে অস্বীকার করতে হয় ।, যেগ্ডলোতে বিভিন্ন পাপ সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছে এবং সেগুলোর জন্য বিশেষ বিশেষ শাস্তিও নির্ধারণ করা হয়েছে। সে কারণে আহলে সুন্নত ওয়াল জামাত ওই দুই পথন্রষ্ট দলের মতবাদকেই প্রত্যাখ্যান করেছে। বলেছে__ কাফের অবস্থায় কোনো পুণ্যকর্ম ফলদায়ক নয়। কেননা কর্মে তারা পুণ্যকর্মাভিলাষী হলেও বিশ্বাসগত দিক থেকে অবাধ্য । যে সকল পুণ্যকর্ম কেবল তাফসীরে মাযহারী/২৮০ আল্লাহ্র সন্তোষ সাধনার্থে সম্পাদিত হয়, সেগুলোই কেবল পুণ্যার্জক ও আল্লাহ্র সন্তোষার্জনের সহায়ক। অথচ কাফেরদের তো আল্লাহ্র প্রতি বিশ্বাসই নেই। সুতরাং তাদের আনুগত্য বাহ্যিক ও অগ্রাহ্য, বিশুদ্ধ নয়। বিশুদ্ধ আনুগত্যের শর্ত ইমান, যেমন বিশুদ্ধ নামাজের শর্ত ওজু । কিন্তু বিশ্বাসীদের পাপ এরকম নয়। কেননা মূল শর্ত ইমান তাদের আছে। এমতাবস্থায় সংঘটিত পাপের কারণে আল্লাহ্ তাদেরকে শাস্তিও দিতে পারেন, অথবা করতে পারেন ক্ষমা ৷ সে শান্তিও আবার হবে সাময়িক, চিরকালীন নয়। কেননা তাদের ইমানই তাদের চিরকালীন শাস্তির অন্তরায় । আবার তাদের পাপ ক্ষমা হতে পারে তওবা করার কারণে, রসুল স. শাফায়াত করার কারণে, আল্লাহ্র কোনো ওলীর সুপারিশের কারণে, অথবা কেবল নিছক আল্লাহ্র দয়ায় । আল্লাহ ইমানদারদের প্রতিটি সৎকর্মের পুরস্কার দেয়ার অঙ্গীকার করেছেন। যেমন বলেছেন__ “অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে" । আর ইমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৎকর্ম । অর্থাৎ ইমানই হচ্ছে যাবতীয় সতকর্মের সূচনা, কেন্দ্র অথবা মূল। আল্লাহ্র অঙ্গীকারবিরুদ্ধ কিছু হওয়া অসম্ভব । আর পুণ্যবানদের প্রকৃত আবাসস্থল হচ্ছে জান্নাত। সুতরাং ইমানদারেরা জান্নাতে প্রবেশ করবেই___ শাস্তিভোগ ব্যতিরেকে, অথবা সাময়িক শাস্তিভোগের মাধ্যমে পাপক্ষয়ের পর। ইমানদার ও কাফেরের মনোভাব ও দৃষ্টিভঙ্গি কখনো এক নয়। ইমানদারেরা পাপী হলেও পাপকে সর্বাস্তঃকরণে ঘৃণা করে। ভয়ও করে অত্যধিক । ঘটনাক্রমে তাদের দ্বারা পাপ সংঘটিত হলে তাদের মনে হয় তাদের মাথায় পাহাড় ভেঙে পড়েছে । আর কাফেরেরা পাপ করলে মনে হয়, যেনো তুচ্ছ কোনো মাছি বসেছে তাদের নাকের ডগায় । আর তারা তা উড়িয়ে দিতে পারে হাতের ইশারায় । সূরা যুমার £ আয়াত ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।