হজরত আবু জর বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, আল্লাহ্ তার বান্দাদের গোনাহ অবশ্যই মাফ করে দেন, যদি না পর্দা পড়ে যায় । আমরা বললাম, হে আল্লাহ্র রসুল! পরা কী? তিনি স. বললেন আল্লাহ্র এককত্বকে অস্বীকার করা অবস্থায় মৃত্যুবরণ করা । আহমদ, বায়হাকী । হজরত আবু জর আরো বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্র সঙ্গে এমন মনোভাব নিয়ে মিলিত হবে যে, কাউকে অথবা কোনোকিছুকেই সে আল্লাহ্র সমকক্ষ স্থির করেনি, তাহলে আল্লাহ্ তাকে ক্ষমা করে দিবেন। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্র রহমতের এক শত ভাগের এক ভাগ বন্টন করে দেওয়া হয়েছে মানুষ, জ্বিন ও অন্যান্য প্রাণীকুলকে ৷ তাদের মধ্যে পারস্পরিক প্রেমপ্রীতি দেখা যায় সে কারণেই । সে তাফসীরে মাযহারী/২৭৮ কারণেই হিংস্র প্রাণীও ভালোবাসে তার শাবককে ৷ অবশিষ্ট নিরানব্বই ভাগ রহমত তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। ওই রহমত তিনি তাঁর বিশ্বাসী বান্দাদের মধ্যে বন্টন করে দিবেন শেষ বিচারের দিন । বোখারী, মুসলিম । হজরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, রসুল স. এর কাছে একদিন কিছুসংখ্যক বন্দী ও বন্দিনীকে হাজির করা হলো । একজন সম্ভীনবতী নারী চঞ্চলা হয়ে মাঝে মাঝেই তাদের মধ্যের কোনো কোনো শিশুকে বুকে জড়িয়ে ধরতে লাগলো এবং পান করাতে লাগলো তার দুধ। রসুল স. তাকে দেখিয়ে আমাদেরকে লক্ষ্য করে বললেন, বলতো দেখি, ওই নারী কি তার উদরের সম্ভানকে আগুনে ফেলে দিতে পারে (যখন অন্যের সম্ভানের প্রতিও সে এতো মমতাময়ী)? আমরা বললাম, হে আল্লাহ্র রসুল! সে তো জীবন থাকতে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে না । রসুল স. বললেন, আল্লাহ্ তার বান্দাদের প্রতি এর চেয়ে অধিক মমতাপরবশ। বোখারী, মুসলিম । হজরত আবু দারদা বর্ণনা করেছেন, রসুল স. একবার মিম্বরে আরোহণ করে বললেন, যে ব্যক্তি তার প্রভুপালনকর্তার সামনে হাজির হওয়ার ভয় করে, তার জন্য রয়েছে দু'টি উদ্যান। আমি বললাম, হে আল্লাহ্র বচনবাহক! যদি সে ব্যভিচার কিংবা চুরি করে? তিনি স. তখন এই আয়াত পাঠ করলেন । আমি পুনরায় বললাম, যদি সে ব্যাভিচারী ও অপহারক হয়? তিনি স. পুনরায় এই আয়াত পাঠ করলেন। আমি তৃতীয়বারেও বললাম, যদি সে ব্যভিচার ও অপহরণ করে? তিনি স. বললেন, তবুও । আবু দারদার নাসিকা ধুলিধুসরিত হলেও (সিদ্ধান্তটি তার পছন্দ না হলেও)। হজরত আমের বলেছেন, আমরা একবার রসুল স. এর পবিত্র সাহচর্ষে উপস্থিত ছিলাম । এমন সময় সেখানে উপস্থিত হলো চাদরাবৃত এক লোক । সে তার চাদরের এক প্রান্তে কিছু একটা জড়িয়ে ধরে রেখেছিলো । সে বললো, আমি যাচ্ছিলাম এক ঝোপের পাশ দিয়ে । পাখির ডাক শুনে আমি ঝোপের ভিতরে এগিয়ে গেলাম ৷ দেখলাম একটি পাখির বাসা । সেখানে রয়েছে একটি পক্ষীশাবক । আমি সেটিকে ধরে চাদরে জড়িয়ে নিলাম । পক্ষীমাতা তখন ঘ্বুরতে শুরু করলো আমার মাথার উপর ৷ আমি চাদর উন্মোচন করে পক্ষীশীবকটিকে মাটিতে রাখলাম । সঙ্গে সঙ্গে পক্ষীমাতাটি ঝাঁপিয়ে পড়লো তার উপর । আর সঙ্গে সঙ্গে তাদের দুজনকেই আমি চাদরাবৃত করে ফেললাম । এই যে, এখনো ওদু”টো রয়েছে আমার চাদরের প্রান্তে । রসুল স. বললেন, ও দু*টোকে মাটিতে রাখো । লোকটি তাই করলো । দেখা গেলো পক্ষীমাতাটি তার শাবককে বুকে জড়িয়ে রেখেছে । তিনি স. বললেন, দেখেছো, পক্ষীমাতাটি তার ছানাটির প্রতি কতো মমতাময়ী (বাচ্চাকে ফেলে উড়ে যাচ্ছে না)। যার অধিকারে আমার প্রাণ, সেই পবিত্র সত্তার শপথ করে বলি, এই পক্ষীমাতা তার বাচ্চার প্রতি যতো দয়ালু, তার চেয়ে অনেক বেশী দয়ালু আল্লাহ্ তার বান্দাদের প্রতি । এরপর তিনি স. লোকটিকে বললেন, যাও। যেখানে এদেরকে পেয়েছো, সেখানে গিয়ে রেখে এসো । আবু দাউদ। তাফসীরে মাযহারী/২৭৯ হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর বলেছেন, এক যুদ্ধে আমরা রসুল স. এর সঙ্গী ছিলাম । এক স্থানে আমরা কিছুসংখ্যক লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম । রসুল স. তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বললো, আমরা মুসলমান । তাদের মধ্যে ছিলো এক রমণী । সে রান্নাবান্না করছিলো । তার পাশে বসেছিলো তার ছোট্টো শিশুটি । সে মাঝে মাঝেই খেলাচ্ছলে এগিয়ে যাচ্ছিলো উনুনের দিকে । আর সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে নিচ্ছিলো তার মা। রসুল স. এর প্রতি দৃষ্টি পড়তেই সে তার শিশুটিকে কোলে নিয়ে এগিয়ে এলো । রসুল স. এর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনিই কি আল্লাহ্র রসুল? তিনি স. বললেন, হ্যা । সে বললো, আপনার জন্য উৎসর্গীকৃত হোক আমার মাতা ও পিতা । আল্লাহ্ কি পরম দাতা ও দয়ালু নন? তিনি স. বললেন, নিশ্চয়ই । সে বললো, মা তার শিশুসন্তানের প্রতি যতোটা মেহেরবান, আল্লাহ্ কি তার বান্দাদের প্রতি তার চেয়েও অনেক বেশী মেহেরবান নন? তিনি স. বললেন, অবশ্যই । সে বললো, মা তো তার শিশুকে আগুনে ফেলে দেয় না। তার একথা শুনে রসুল স. মস্তক অবনত করলেন এবং কিছুক্ষণ নীরবে অশ্রুবর্ষণ করলেন । তারপর বললেন, আল্লাহ্ তার বান্দাদের মধ্যে শাস্তি দিবেন কেবল তাদেরকে, যারা অবাধ্য, উদ্ধত, অহংকারী ও “লা ইলাহা ইল্লাল্লহ* কলেমা অস্বীকারকারী ৷ ইবনে মাজা। ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।