Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

কোরো । মৃত্যুর পর আমার মরদেহকে পুড়িয়ে ফেলো । তারপর তার ছাই ভস্মগুলোর কিছু অংশ নিক্ষেপ কোরো সমুদ্রে এবং বাকী অংশ ছড়িয়ে ছিটিয়ে তাফসীরে মাযহারী/২৭৬ উড়িয়ে দিয়ো ডাঙায় । কেননা ওই আল্লাহ্‌র শপথ! তিনি আমাকে পেলে এমন শাস্তি দিবেন, যা আর কাউকে দেননি । কিছুকাল পর ওই ব্যক্তির মৃত্যু হলো । বাড়ির লোকেরা তার অত্তিম ইচ্ছাও পূরণ করলো । তারপর আল্লাহ্‌ সমুদ্রকে ও মাটিকে হুকুম করলেন, তার ভস্মগুলো একত্র করো । সমুদ্র ও স্থলভাগ হুকুম পালন করলো যথারীতি । তখন ওই লোককে আল্লাহ্‌ জিজ্ঞেস করলেন, কেনো তুমি তোমার বাড়ির লোকজনকে এমন করতে বলেছিলে? সে বললো, হে আমার প্রভূপালনকর্তা । আমি তাদের এরকম করতে বলেছিলাম তোমার ভয়ে ভীত হয়ে । তুমি তো সর্বজ্ঞ । আল্লাহ তখন ওই ব্যক্তিকে মাফ করে দিলেন। বাগবী লিখেছেন, জমজম ইবনে জওশ বর্ণনা করেছেন, আমি একবার মদীনার মসজিদে প্রবেশ করে এক বৃদ্ধ ব্যক্তিকে পেলাম । তিনি আমাকে সম্বোধন করে বললেন । সাবধান! কখনো এমন কথা বোলো না যে, আল্লাহ্‌ তোমাকে ক্ষমা করবেন না এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না। আমি বললাম, আপনার উপর বর্ষিত হোক আল্লাহ্র অজস্র করুণাধারা । দয়া করে আপনার পরিচয় বলুন। তিনি বললেন, আমি আবু হোরায়রা। আমি বললাম, রেগে গেলে তো অনেকেই বলে “আল্লাহ্‌ তোমাকে ক্ষমা না করুন'। যেমন রাগান্বিত গৃহস্বামী তার পরিবার পরিজনকে, এমন কি তার স্ত্রীকে ও পরিচারক- পরিচারিকাকে । তিনি বললেন, আমি রসুল স.কে বলতে শুনেছি, বনী ইসরাইলদের মধ্যে দু'জন লোক ছিলো পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। একজন পুণ্যবান এবং অপরজন পাপী। পুণ্যবান লোকটি তার পাপী বন্ধুকে প্রায়শই বলতো, এবার পাপ কর্ম থেকে বিরত হও। পাপী বন্ধু বলতো, আমি যা করি সে সম্পর্কে আমার মহান প্রভূপালক ভালো করেই জানেন । সুতরাং তুমি আমাকে আমার মতো থাকতে দাও । একদিন পুণ্যবান বন্ধু তাকে একটি বড় পাপ চোখের সামনে করতে দেখে বললো, এবার ক্ষান্ত হও। জবাবে সে বললো, আমাকে আমার মতোই থাকতে দাও। তোমাকে কি আমার কাজের পরিদর্শক নিযুক্ত করা হয়েছে? পুণ্যবান বললো, আল্লাহ্‌র শপথ । তিনি কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। তারপর একসময় দু'জনেই মৃত্যুমুখে পতিত হলো । আল্লাহ্‌ দু'জনকে একত্র করে পাপীকে বললেন, তুমি জাননাতবাসী । আর পুণ্যবানকে বললেন, তুমি কি আমার বান্দাদের রহমতগ্রাপ্তিকে প্রতিহত করতে পারো? সে বললো, না। আল্লাহ্‌ বললেন, তুমি জাহান্নামী । হজরত আবু হোরায়রা তার বিবরণ এভাবে শেষ করার পর বললেন, সেই আল্লাহ্র শপথ! যার অধিকারে আমার জীবন, ওই পুণ্যবানের একটি মাত্র অপউক্তিই তার ইহ-পরকালের ধ্বংসকে অনিবার্য করেছিলো, হজরত আবু হোরায়রা থেকে ইমাম আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন। হজরত সাওবান বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, দুনিয়া ও দুনিয়ার সকল বন্তু অপেক্ষা আমার কাছে প্রিয় এই আয়াত “হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো-__ আল্লাহ্‌র অনুগহ থেকে নিরাশ হয়ো না, আল্লাহ্‌ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু*। তাফসীরে মাযহারী/২৭৭ বায়হাকীর বর্ণনায় এই হাদিসের সঙ্গে আরো যা যুক্ত হয়েছে, তা হচ্ছে__ এক লোক নিবেদন করলো, হে আল্লাহ্র রসুল! আর যারা শিরিক করেছে? তিনি স. কিছুক্ষণের জন্য মস্তক অবনত করে রইলেন । তারপর তিনবার বললেন, কিন্তু যারা শিরিক করেছে এবং পৃথিবী পরিত্যাগের শেষ মুহুর্ত পর্যন্ত শিরিকে অটল থেকেছে, তারা ক্ষমা পাবে না। হজরত জুনদুব বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, একবার এক লোক বললো, আল্লাহ্র কসম! অমুক ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ্‌ তখন বললেন, ওই লোক কে, যে আমার শপথ করে বলে যে, অমুককে আমি ক্ষমা করবো না। আমি তো তাকে ক্ষমা করেই দিয়েছি। আর হে অপউক্তি উচ্চারণকারী! তোমার সমস্ত কর্ম আমি করে দিয়েছি নিষ্ষল। হজরত ইবনে আব্বাস “ইল্লাল্‌ লামাম' (ছোট ছোট পাপ) এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ “লামাম' ক্ষমা করে দিবেন । সকল পাপই (অনুতপ্ত হলে) ক্ষমা করে দিবেন । হে আল্লাহ! তোমার এমন কোন বান্দা আছে, যে পাপ করেনি? হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি এবং বলেছেন বর্ণনাটি উত্তম, বিশুদ্ধ ও দুষ্প্রাপ্য । হজরত আবু জর কর্তৃক এক দীর্ঘ হাদিসে কুদসীতে এসেছে, রসুল স. বলেছেন, আল্লাহ এরশাদ করেন, আমি যা চাই, তাই করি । আমার অনুগহ হচ্ছে আমার বাণী এবং শাস্তিও আমার বাণী । কোনো কিছুর অস্তিত্দান করতে চাইলে আমি তাকে (তার অনস্তিত্কে) কেবল বলি “হও* । অমনি তা হয়ে যায়। আহমদ, ইবনে মাজা, তিরমিজি । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কবরবাসীরা ডুবন্ত মানুষের মতো । উদ্ধারের আশায় তারা অপেক্ষা করতে থাকে মা-বাপ-ভাই-বন্ধুদের ক্ষমাপ্রার্থনার দোয়ার। এই দোয়া তাদের নিকট পৃথিবী ও পৃথিবীর সকল বন্ত অপেক্ষা অধিক প্রিয় ও শ্রেয়। আর পৃথিবীবাসীদের দোয়ার ফলে আল্লাহ তাদেরকে পাহাড় পরিমাণ পুণ্য দান করেন। জীবিতদের পক্ষ থেকে মৃতদের প্রতি উপহার হচ্ছে ক্ষমাগ্রার্থনার (মাগফিরাতের) দোয়া । বায়হাকী । ॥|॥11.911100119.00

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।