৯. “পাপ" এর পূর্বে বসানো হয়েছে “সমুদয়' শব্দটি । এতে করে বুঝা যায় সকল পাপই তিনি ক্ষমা করে দিবেন, কোনো কোনো পাপ নয়। এটাও সাধারণ ক্ষমার একটি অকাট্য প্রমাণ । নাফে সূত্রে মুকাতিল বর্ণনা করেছেন, হজরত ইবনে ওমর বলেছেন, প্রথমদিকে আমরা মনে করতাম, আমাদের সকল পুণ্যকর্ম নিশ্চয় কবুল করা হবে । এর পর যখন অবতীর্ণ হলো “হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহ্র আনুগত্য করো, তার রসুলের আনুগত্য করো এবং নিজের আমলকে নষ্ট করে দিও না' তখন কাউকে বড় কোনো পাপ করতে দেখলে বলতাম, এ তো ধ্বংস হয়ে গিয়েছে। তারপর অবতীর্ণ হলো এই আয়াত। তখন আমরা ইতোপূর্বের উভয় অভিমত থেকে সরে যাই। এরপর থেকে আমরা কাউকে কোনো পাপ করতে দেখলে আতর্থকিত হতাম এবং পাপ থেকে মুক্ত থাকতে দেখলে এমতো আশা করতাম যে, তার পুণ্যকর্ম গৃহীত হবে। এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে মাসউদ একদিন মসজিদে গিয়ে দেখলেন, জনৈক বক্তা বক্তৃতা করছে দোজখ ও দোজখের জিঞ্জির সম্পর্কে। তিনি ওই বক্তার পশ্চাতে দীড়ালেন এবং বললেন, হে বক্তৃতা প্রদানকারী! মানুষকে নিরাশ করছো কেনো? তারপর তিনি পাঠ করলেন “কুল ইয়া ই*বাদী..... ইন্নাহু হুয়াল গফুরুর রহীম? । হজরত আসমা বিনতে জায়েদ বর্ণনা করেছেন, আমি নিজে রসুল স.কে “কুল ইয়া ই"বাদী' এই আয়াত পাঠ করতে শুনেছি। কিন্তু তিনি “জ্বামীয়া এর পরে উচ্চারণ করেছেন “লা 'ইয়ুবালী* কোরো পাপের পরওয়া করবেন না)। কাজেই বুঝা যায় ওই কথাটিও এই আয়াতে ছিলো । আহমদ, তিরমিজি। তিরমিজি এই হাদিসকে সনাক্ত করছেন “উত্তম” ও “দুষ্প্রাপ্য* বলে । কিন্তু “শারহে সুনাহ' গ্রন্থে “পাঠ করেছেন" স্থলে উল্লেখ করা হয়েছে “বর্ণনা করেছেন৷ সেকারণেই মনে হয় বাক্যটি “জ্বামীয়া” শব্দেই শেষ হয়েছে। তার সঙ্গে “তিনি কারো পাপের পরওয়া করবেন না' কথাটি আয়াতের অংশ নয়। হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, বনী ইসরাইলের এক লোক নিরানব্বই জনকে হত্যা করেছিলো । তারপর তার অন্তরে ক্ষমাপ্রার্থনার ইচ্ছা জাগলো । তাই সে একজন সংসারত্যাগী দরবেশের কাছে গিয়ে ক্ষমা প্রাপ্তির বিধান জানতে চাইলো । দরবেশ সব শুনে বললো, তোমার জন্য কোনো ক্ষমা নেই। একথা শুনে সে ওই দরবেশকেও হত্যা করলো । এরপর সে লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো, ক্ষমার বিধান আমি কার কাছে পাবো? একজন বললো, তুমি অমুক বসতিতে যাও । সেখানে একজন বিজ্ঞ আলেম বাস তাফসীরে মাযহারী/২৭৫ করেন। একথা শুনে সে ওই বসতির দিকে যাত্রা করলো । পথিমধ্যেই সে মৃত্যু বরণ করলো । মৃত্যুর পূর্বমুহূর্তে সে ওই বসতির দিকে বুক উঁচু করে তুললো । পরক্ষণেই ঢলে পড়লো মৃত্যুর কোলে । সেখানে একই সঙ্গে হাজির হলো রহমতের ও আযাবের ফেরেশতারা । তাদের মধ্যে শুরু হলো বচসা । আল্লাহ্ বসতির দিকের জমিনকে আদেশ দিলেন, তুমি তোমাকে নিকটবর্তী করো এবং বিপরীত দিকের জমিনকে বললেন, তুমি দূরবর্তী হও । ফেরেশতারা দু”দিকের দূরত্ মাপলো । দেখলো, বসতির দিকের দূরত্ব বিপরীত দিকের দূরত্বের চেয়ে এক আঙ্গুল কম । তখন ওই ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হলো । বোখারী, মুসলিম । মুসলিম ইবনে হাজ্জাজও এই হাদিস বর্ণনা করেছেন। তীর ভাষ্য এরকম___ ওই হত্যাকারীকে এক সন্যাসীর ঠিকানা বলা হলো । সে খুশী হয়ে ওই সন্্যাসীর কাছে গিয়ে বললো, আমি নিরানব্বই জনকে খুন করেছি। এখন তওবা করতে চাই । আমার তওবা কি কবুল হবে? সন্যাসী বললো, না। একথা শুনে সে সন্যাসীকেও হত্যা করলো । এভাবে তার দ্বারা নিহত হলো পুরো একশত জন। তারপর সে লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো, বর্তমান পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি কে? একজন তাকে ঠিকানা বলে দিলো এক বিজ্ঞ ব্যক্তির। সে তৎক্ষণাৎ ওই বিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হলো । বিজ্ঞ ব্যক্তিটি সব শুনে বললেন, তুমি যদি সর্বান্তঃকরণে তওবা করতে পারো তবে তোমার ক্ষমাপ্রাপ্তি ঠেকাতে পারে কে? তুমি অমুক স্থানে যাও । দেখবে সেখানে কিছু সংখ্যক লোক আল্লাহ্র ইবাদতে মগ্ন । তুমিও তাদের সঙ্গে ইবাদতে মগ্ন হয়ে যাও। নিজের বসতিতে আর ফিরে যেয়ো না। কারণ তোমার বসতিটি পাপে পরিপূর্ণ। একথা শোনার পর সে যাত্রা করলো নির্দেশিত বসতিটির দিকে । অর্ধপথ অতিক্রম করতে না করতে পেলো মৃত্যুর সাক্ষাত। তার মৃত্যর পর সেখানে উপস্থিত হলো অনুকম্পা ও শাস্তির ফেরেশতাদের দু'টো দল । তাদের মধ্যে ওই ব্যক্তির দাবি নিয়ে দেখা দিলো মতোবিরোধ। তখন আর একজন ফেরেশতা মীমাংসাকারীরূপে উপস্থিত হলো সেখানে । বললো, ঠিক আছে তার পেছনের ও সম্মুখের পথের দূরত্ব মাপো । সে তওবার দিকে ধাবিত হচ্ছিলো । সুতরাং যদি দেখো তার সম্সুখের পথের দূরত কম, তবে বুঝবে সে ক্ষমাপ্রাপ্ত। আর এর বিপরীত হলে বুঝবে, ক্ষমা তার ভাগ্যে জোটেনি । তাই করা হলো। দেখা গেলো, তার সামনের দিকের অর্থাৎ ইবাদতকারীদের যে বসতির দিকে সে যাচ্ছিলো, সেদিকের দূরত্ব তার আপন বসতির দিকের দূরত্ব অপেক্ষা কিঞ্চিত কম। কাজেই অনুকম্পার ফেরেশতারা ওই ব্যক্তির রূহকে নিয়ে নিলো। বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, হজরত আবু হোরায়রা বলেছেন, এমন এক লোক ছিলো, যে জীবনে কোনো পুণ্যকর্ম করেনি । যখন সে মৃত্যুর সমীপবর্তী হলো তখন তার বাড়ির লোকজনকে ডেকে বললো, তোমরা আমার শেষ ইচ্ছাটি পূরণ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।