Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

[॥ বল, “হে আমার বান্দাগণ! তোমরা যাহারা নিজেদের প্রতি অবিচার করিয়াছ___ আল্লাহ্‌র অনুগহ হইতে নিরাশ হইও না; আল্লাহ্‌ সমুদয় পাপ ক্ষমা করিয়া দিবেন । তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু ।” আলোচ্য আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার প্রিয়তম রসুল । আমার কথা আপনি মানুষকে জানিয়ে দিন এভাবে__ হে আমার বান্দাগণ! সত্যপ্রত্যাখ্যান ও অংশীবাদিতাবিজড়িত হয়ে তোমরা এতোদিন ধরে যারা স্বীয় সত্তার উপরে অনাচার- স্বেচ্ছাচার করেছো, তারা আমার রহমত থেকে নিরাশ হয়ো না । ফিরে এসো । আল্লাহ তোমাদের সমুদয় পাপ মার্জনা করবেন । তিনি তো মহা ক্ষমাপরবশ, পরম দয়ার্্ । এখানে “আস্রাফূ” অর্থ অবিচার, অনাচার, স্বেচ্ছাচার, বাড়াবাড়ি । বাগবী লিখেছেন এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমর বলেছেন, “আস্রাফূ'* অর্থ বৃহৎ পাপ (কবীরা গোনাহ)। “লা তাকৃনাতু' অর্থ নিরাশ হয়ো না । অর্থাৎ যদি তুমি ইমান এনে থাকো এবং সর্বাত্তঃকরণে তওবা করে থাকো, তবে আল্লাহ্‌র মার্জনাপ্রাপ্তি সম্পর্কে নিরাশ হয়ো না । আলেমগণের একমত্য এই যে, ক্ষমাপ্রাপ্তির মূল শর্ত হচ্ছে ইমান । আল্লাহপাক স্বয়ং এরশাদ করেছেন “ইন্নাল্লহা লা ইয়াগফিরু আঁই ইউশরিকা বিহী" (নিশ্চয় আল্লাহ্‌ তার সাথে শিরিক করার গোনাহ তাফসীরে মাযহারী/২৭৩ ক্ষমা করেন না)। এই আয়াত অবতরণের প্রেক্ষাপট সম্পর্কে যে সকল বর্ণনা এসেছে, তার সঙ্গেও আলোচ্য আয়াত সাদৃশ্যপূর্ণ। “ইয়াগফিরুজ্‌ জ্বনূবা জ্বীমীয়া” অর্থ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন । অর্থাৎ তোমরা যদি অংশীবাদিতাকে চিরতরে পরিহার করে এক আল্লাহ্‌র প্রতি আন্তরিকভাবে বিশ্বীস স্থাপন করো তবে আল্লাহ তোমাদের বিগত জীবনের বৃহত্ক্ষুদ্র সকল পাপ মার্জনা করে দিবেন। হজরত আমর ইবনে আস থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ইসলাম পেছনের পাপরাশিকে মুছে ফেলে। আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষিতটি বৈশিষ্ট্যমপ্তিত। একটি বিশেষ ঘটনাকে উপলক্ষ্য করে অবতীর্ণ হয়েছে এই আয়াত। ঘটনাটি হচ্ছে__ কিছু সংখ্যক প্রতিমাপূজারী বড় বড় অপকর্মে ডুবে ছিলো । এরপর তারা তওবা করে এবং মুসলমান হয়ে যায়। কিন্তু এই আয়াতের শব্দগুলো সাধারণ । অর্থাৎ এর দ্বারা বুঝা যায়, কোনো বান্দা যদি ইমানদার হয় এবং ইসলাম গ্রহণের পরেও যদি বড় ধরনের পাপ করে থাকে, তবুও যেনো সে আশা করে যে, আল্লাহ্‌ তাকে মাফ করবেন । অর্থাৎ আল্লাহ্‌র ক্ষমার বিষয়ে সে যেনো নিরাশ না হয়, এমনকি তওবা না করলেও । কেননা এক আয়াতে আল্লাহ্‌ নিজেই বলেছেন, শিরিক ব্যতীত অন্য যে কোনো পাপ তিনি ক্ষমা করে দিবেন। আবার এই আয়াতের শেষাংশে স্পষ্ট করে একথা বলাও হয়েছে যে “ইন্নাহু হুয়াল গফুরুর রহীম" (নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু) । এই আয়াতে অ-মূর্তিপূজক, অর্থাৎ আল্লাহ্র একতৃবাদে বিশ্বাসীগণের সাধারণ ক্ষমা (আল্লাহ্‌র অভিপ্রায়ানুসারে) যে সকল কারণ ও যুক্তির ছারা প্রমাণিত হয়, সেগুলো হচ্ছে__ ১. “আলগফুর' হচ্ছে মূল ধাতু থেকে নির্গত আধিক্যপ্রকাশক শব্দরূপ। অর্থাৎ তিনি এমন ক্ষমাশীল, যার কোনো তুলনা নেই। ২. “গফুর* এর পূর্বে “আল'€(আলিফ লাম) যুক্ত হওয়ায় একথাই প্রমাণিত হয় যে, ক্ষমা করার অধিকার সংরক্ষণ করেন কেবলই আল্লাহ্‌। ৩. “আল গফুর' এর পরে “আর রহীম* সংযোজন করে আবার “রহমত' প্রদানের অঙ্গীকারও করা হয়েছে। ৪. “ই*বাদী* (আমার বান্দাগণ) শব্দটি ইমানদারদের জন্য অসহায়তাপ্রকাশক এবং এখানে “আমার' বলে আল্লাহ তার বান্দাগণকে তার নিজের সঙ্গে সম্পৃক্ত করেছেন, ফলে ইমানদারদের সাধারণ ক্ষমার বিষয়টি হয়েছে অধিকতর সুনিশ্চিত । ৫. যেহেতু বান্দা নিজের উপরে অবিচার করেছে, তাই সে বান্দা হিসেবে ক্ষমার পাত্র । ৬. মার্জনার কথা তো বলা হয়েছেই, তদুপরি নিষেধ করা হয়েছে রহমত থেকে নিরাশ হতে। ৭. সাধারণ ক্ষমার কারণ হিসেবে সাব্যস্ত করা হয়েছে “নিশ্চয় আল্লাহ্‌ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন' কথাটিকে । ৃ তাফসীরে মাযহারী/২৭৪ ৮. সর্বনামের স্থলে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে “আল্লাহ্‌* যাতে করে বুঝা যায়, আল্লাহ্‌ তার বান্দাদের আনুগত্য ও অবাধ্যতা থেকে চির অমুখাপেক্ষী এবং তিনি শর্তহীন অনুগ্রহকারী ও পরম দয়ালু। ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।