Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 10
/ ৪১১
📝 লেখা 📖 পিডিএফ

“ওয়ামা হুম বিমু*জ্বিষীন' অর্থ এবং তারা ব্যর্থ ও করতে পারবে না। অর্থাৎ হে আমার রসুল! আপনি ওই হতভাগ্যদেরকে একথা স্পষ্টবচনে জানিয়ে দিন যে, আল্লাহ অজেয়, তাকে কখনো পরাস্ত করা যায় না। এরপরের আয়াতে (৫২) বলা হয়েছে__“এরা কি জানে না, আল্লাহ্‌ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন অথবা যার জন্য ইচ্ছা সীমিত করেন? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। এর সোজাসুজি অর্থ __ আল্লাহতায়ালা পরীক্ষা করবার জন্য কারো কারো উপজীবিকা প্রশস্ত করে দেন এবং কারো কারো উপজীবিকাকে করেন সংকীর্ণ। অহংকারী ও অকৃতজ্ঞ বিত্তপতিরা তখন বলতে থাকে, এই বিত্রবৈভব আমরা অর্জন করেছি আমাদের জ্ঞানবুদ্ধি ও চেষ্টায়। কিন্তু অজ্ঞরা এ বিষয়টি অনুধাবন করতে চেষ্টা করে না যে, বিষয়টি সম্পূর্ণতই আল্লাহ্‌র অভিপ্রায়নির্ভর ৷ রুজি-রোজগারের হাস-বৃদ্ধি ঘটান তিনিই । তাই তো দেখা যায়, এমন সব লোক কপর্দকহীন, যারা উপার্জনের বহু পথ ও পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত । আবার এমন লোক বিভ্তশীলী, যারা উপার্জনের পন্থা সম্পর্কে নিতান্তই অনভিজ্ঞ । নিজন্ব যোগ্যতা বলে যাদের কোনো কিছুই নেই। এরপর বলা হয়েছে__ “এতে অবশ্যই নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য” ৷ একথার অর্থ__ ওই সকল লোকের জন্য এখানে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে, যারা একথা বিশ্বাস করে যে, আল্লাহই রিজিকের হাস-বৃদ্ধি ঘটান । তাফসীরে মাযহারী/২৭১ বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, কিছু সংখ্যক মূর্তিপূজক ছিলো, যারা বহু মানুষকে হত্যা করেছিলো এবং লিপ্ত ছিলো ব্যভিচারসহ অন্যান্য অনেক অপকর্মে । তারা একবার রসুল স. এর মহান সাহচর্ষে উপস্থিত হয়ে বললো, আপনি যা বলেন, তা সবই তো ভালো । কিন্তু একথা আপনি বলতে পারেন কি যে, তাতে করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত হতে পারে কীভাবে? তাদের এমতো কথার পরিধেক্ষিতে অবতীর্ণ হলো সুরা ফোরকানের এই আয়াতগুচ্ছ__ “এবং তারা আল্লাহ্‌র সঙ্গে কোনো উপাস্যকে অংশীদার করে না, আল্লাহ্‌ যার হত্যা নিষেধ করেছেন, যথার্থ কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা এসব করে তারা শাস্তি ভোগ করবে । কিয়ামতের দিন তাদের শাস্তি বাড়ানো হবে এবং সেখানে তারা স্থায়ী হবে হীন অবস্থায়, তারা নয় যারা তওবা করে, বিশ্বাস করে ও সতকাজ করে। আল্লাহ্‌ তাদের পাপ ক্ষয় করে দিবেন পুণ্য দিয়ে। আল্লাহ্‌ ক্ষমাশীল,পরম দয়ালু* ৷ এর সঙ্গে আরো অবতীর্ণ হয় পরবর্তী আয়াত (৫৩)। বিশুদ্ধ সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, সুরা যুমারের ৫৩ সংখ্যক আয়াত অবতীর্ণ হয়েছে মূর্তিপূজকদের সম্পর্কে । বাগবীও আতা সূত্রে হজরত ইবনে আব্বাস থেকে এরকমই বর্ণনা করেছেন। শিথিল সূত্রে তিবরানী বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, রসুল স. তার প্রিয় পিতৃব্য শহীদশ্রেষ্ঠ হজরত হামযার হত্তারক ওয়াহ্‌শীকে প্রতিনিধির মাধ্যমে ইসলামের প্রতি আহ্বান জানালেন । ওই প্রতিনিধির মাধ্যমে ওয়াহ্‌শী জানালেন, কীভাবে আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করবো । আপনি প্রচার করেন “যে খুন করবে, আল্লাহ্র অংশীদার নির্ধারণ করবে, ব্যভিচার করবে, কিয়ামতের দিনে তার শাস্তি হবে দিগুণ' । আর আমি তো ওই সকল দোষে দোষী । তখন অবতীর্ণ হলো সুরা ফুরকানের আয়াত “তারা নয়, যারা তওবা করে, বিশ্বাস করে ও সৎকাজ করে" । ওয়াহ্‌শী এই আয়াত শুনে বলে পাঠালেন, বার্তাটি তো খুবই কঠিন। সম্ভবতঃ আমি তা পালন করতে পারবো না। এ ছাড়া আর কি কোনো উপায় আছে? তখন অবতীর্ণ হলো “নিশ্চয় আল্লাহ্‌ কেবল তাকে ক্ষমা করেন না, যে তার সাথে কাউকে শরীক করে" । ওয়াহ্‌শী নতুন অবতীর্ণ আয়াত শুনে বলে পাঠালেন, আমি এখনো ঘিধাদ্বন্দে আছি যে, তওবা করলেও অংশীবাদিতার পাপ থেকে আমাকে মুক্ত করা হবে কিনা। কেননা বিষয়টি সম্পূর্ণ তই আল্লাহ্র অভিপ্রায়নির্ভর ৷ তখন অবতীর্ণ হলো আলোচ্য সুরার ৫৩ সংখ্যক আয়াত । বাগবীর বর্ণনায় অতিরিক্ত সংযোজিত কথাগুলো হচ্ছে__ তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র রসুল! এ আয়াতের বিধান কি কেবল ওয়াহ্‌শীর জন্য প্রযোজ্য, না আমাদের জন্যও? তিনি স. বললেন, সকল মুসলমানদের জন্য । তাফসীরে মাযহারী/২৭২ হাকেম বর্ণনা করেছেন, হজরত ইবনে মাসউদ বলেছেন, আমরা বলতাম, মুসলমান হওয়ার পর কেউ দুঃখ-দুর্দশায় পড়ে ধর্মত্যাগ করলে তাকে আর ক্ষমা করা হয় না। কিন্তু রসুল স. যখন মদীনায় এলেন, তখন ওই ধরনের লোকদের সম্পর্কে অবতীর্ণ হলো “বলো, হে আমার বান্দীগণ! তোমরা যারা নিজেদের প্রতি অত্যাচার করেছো-__ আল্লাহ্র অনুগহ থেকে নিরাশ হয়ো না..." । বাগবী বর্ণনা করেছেন, হজরত ইবনে ওমর বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে আয়াশ ইবনে রবীয়া, ওলীদ ইবনে ওলীদ এবং মুসলমানদের এমন এক দল সম্পর্কে, যারা মুসলমান হয়েছিলেন ইসলামের সূচনালগ্নে ৷ পরে পৌত্তলিকদের অকথ্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা নিরুপায় অবস্থায় ধর্মত্যাগ করেন৷ আমরা বলতাম, তাদের ফরজ-নফল কোনো কিছুই আল্লাহ্‌ কবুল করবেন না। তাদের সম্পর্কেই অবতীর্ণ হয় এই সুরার ৫৩ সংখ্যক আয়াত । হজরত ওমর তখন এই আয়াত লিখে মক্কায় আয়াশ ইবনে রবীয়া ও তার মতো যারা তাদের কাছে পাঠিয়ে দেন। তারা তখন পুনরায় ইসলাম গ্রহণ করেন এবং হিজরত করে চলে আসেন মদীনায় । সূরা যুমার $ আয়াত ৫৩ ॥|11.911100117.001

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।